আসসালামু আলাইকুম শুরুতে বলি এটি একটি কাল্পনিক উপন্যাস মাত্র বাস্তবতার সাথে কেউ মেলাবেন না। আর গল্প কেমন লাগলো কমেন্টে জানাবেন কিন্তু। আমি কিন্তু নতুন লেখিকা শব্দের বানান ভুল হলে আপনারা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন।🫠
পর্ব১
লেখিকা: Samira Islam
গল্পের নাম: আমার তুই
.............…….....
বাংলাদেশের সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি হচ্ছে রিজুয়ান চৌধুরি ইন্ডাস্ট্রি। এই ইন্ডাস্ট্রিটি ঢাকায় অবস্তিত।
বর্তমানে এটা রিজুয়ান চৌধুরী পরিচালনা করেন।
(চৌধুরী বংশের পরিচয়)
রিজুয়ান আমজাদ চৌধুরীর একমাত্র সন্তান।আমজাদ চৌধুরী মোট দুই ভাই একজন আজাদ চৌধুরী আর একজন আমজাদ চৌধুরী। আমজাদ চৌধুরীর একজন সন্তান আর আজাদ চৌধুরীর দুই ছেলে।
........................
কিন্তু রিজুয়ান মাত্র তেরো বছর বয়সে পারি জমায় সুইজারল্যান্ডে।আর কারন আমজাদ চৌধুরীর দ্বিতীয়
বিয়ে।রিজুয়ানের নয় বছর বয়সে তার মা মরজানা চৌধুরী মারা যান। ঠিক তার চার বছর পর আমজাদ চৌধুরী তার খলাতো বোনকে বিয়ে করেন তার নাম উপমা চৌধুরী। তখন তার কোলে ছিলো ছোট দুই মাসের মেয়ে মোহ।
আমজাদ চৌধুরী উপমা চৌধুরীকে বিয়ে করে আনার দুই মাসপর রিজুয়ান সুইজারল্যান্ড চলে যায়।সে তার মায়ের জায়গা অন্য কাউকে দিতে চায় না। সে চায় না অন্য কেউ তার মা হোক। যার দরুন সে অন্য দেশে পারি জমায়।রিজুয়ানের জন্ম বাংলাদেশে হলেও সে দেখতে ফরেনার মানে বিদেশিদের মতো দেখতে।
তার উচ্চতা ৬ফুট৫ ইঞ্চি। তার চোখ গাঢ় বাদামি।তার ঠোঁটের নিচে আছে একটা তিল। যা যেকোনো মেয়েকে পাগল করতে সক্ষম। তার চুল গাঢ় কালো।যাকে বলে মাত্রাত্তিক সুদর্শন।তাকে যেই মেয়ে দেখে সেই পাগল হয়ে যায়। কিন্তু রিজুয়ানের সে সবে হেলদোন নেই।সে তো তার বিজনেস নিয়ে ব্যস্ত।
অন্যদিনে মোহ........
তার বয়স এই বছর পনেরো তে পড়লো।তার গায়ের রং ধবধবে সাদা। তবে সে স্ট্রবেরি টাইপের।তার উচ্চতা ৫ফুট এক বা দুই ইঞ্চি। তার টানা টানা চোখ। লম্বাটে নাক ঘন ভ্রু আকানো ঠোঁট।গাঢ় কালো রংয়ের চোখের মনি আর তার মায়াবী চোখ দেখে যে কেউ দিশেহারা হতে সক্ষম তার চুল কোমর ছেড়ে হাটু ছুই ছুই।তার এই সৌন্দর্য যেনো দিন দিন বাড়ছে বয় কমার নয়।আর তার সবচেয়ে আকষর্নীয় হলো তার গলার নিয়ে লুকিয়ে থাকা তিলটা। মোহ ক্লাস টেনে পড়ে।
সকাল ৮টা বাজে মোহ এখনো ওঠেনি।
মোহ....এই মোহ... কখন থেকে ডাকছি তুমি ওঠছো না কেন...?
মা আর একটু ঘুমাই (মোহ ঘুম ঘুম ভাব নিয়ে বলে)
এদিকে এটা শুনে উপমা বেজায় চঠে যান।
মোহ ওঠবে কি না..রেগে বলেন
দাড়াও তোমার আব্বুকে ডাকছি.... (রেগে বলে উপমা চৌধুরী) এবলে তিনি চলে যেতে যাবেন তার আগেই মোহ তড়িত বেগে ওঠে বলে।
না মাআআআআআআ......... মোহ একটু চিৎকার দিয়ে বলে।
মোহ: বাবা কে বলো না প্লিজ আম্মু।ওঠে গেছি তো..মুখ গোমড়া করে বলে মোহ।
উপমা: তাহলে তাড়াতাড়ািওঠে ব্রেকফাস্ট করে মাদরাসায় চলে যাও।
মোহ: হুম...
বলে মোহ ওয়াশ রুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। তারপর নাস্তা করে বোরকা পড়ে মাদরাসার দিকে রওনা দেয়।কাছেই তার মাদরাসা 10/15 মিনিটে পৌছে যায়।তাই সে হেটে হেটে যায় প্রতিদিন। হাটতে হাটতে সে আনমনে ভাবতে থাকে
আচ্ছা আমার যে একটা ভাই আছে।অথচ সে দেশেই আসে না।আচ্ছা কেন আসে না। আর আমাদের সাথে যোগাযোগ ও করে না। কেমন ভাই?.......মনে মনে বলে মোহ আর ভাবতে ভাবতে দেখতে পায় সে মাদরাসায় পৌছে গেছে।মাদ্রাসায় ডুকেই দেখতে পায়। তার জানে চিকার দোস্তকে।
আরে মোহহহহহ......চিৎকার দিয়ে বলে
আরে ছায়দা..... দুইজন দুইজনের দিকে দৌরে আসে আর একে অপরকে জড়িয়ে ধরে।
ছায়দা : কত মিস করেছি তোকে জানিস...(গোমড়া করে বলে)
মোহ: আমিও তোকে মিস করেছি এত নাটক করার কি আছে.... যেভাবে বলছিস।( ভেংচি কেটে বলে মোহ)
ছায়দা: মোহ তুই এরকম কেন রে? একটু ভালো ভাবেও তো বলতে পারিস।.....
মোহ: আচ্ছা... আচ্ছা.. ক্লাস শুরু হয়ে যাবে চল চল...
বলে মোহ চলে যেতে যাবে তখন ছায়দা বলে
ছায়দা: দাড়া আমাকে রেখে কোথায় যাচ্ছিস....
বলে দুইজন একসাথে ক্লাসে ডুকে পড়ে।
স্যার ক্লাস নিচ্ছে আর মোহ ছায়দা ক্লাস ফাকি দিয়ে গল্প করছে ছায়দা বলে।
ছায়দা: মোহ জানিস আমি অনেকদিন ধরে খেয়াল করছি রিদান ভাইয়া না তুর পিছু করে।
মোহ : ওনি তো জানেন না আমার সাথে পাঙ্গা নিলে ওনার পিঠের চালই ওঠবে। হা হা হা.... বলে মোহ বাকা হাসে যা তার নিকাবের নিচে দেখা দুস্কর
মোহ আবার বলে
মোহ : ওনাকে বলে দিস আমার পুছে ঘুরে নিজের বিপদ ডেকে না আনতে।
ছায়দা বুঝতে পারে মুহ কি বলতে চেয়েছে। সে আর কিছু বলে না।আর দুজন ক্লাসে মন দেয়। এবং সব ক্লাস ভাল ভাবে শেষ করে।
ছুটির পর দুূুইজন একসাথে হেটে আসে। হাটতে হাটতে ছায়দা বলে।
ছায়দা: মোহ তুই একটু সাবধানে থাকিস। রিদন ভাইয়া কিন্তু তেমন একটা ভালো ছেলে নয়....
মোহ: হুম তা তো থাকবোই তুই চিন্তা করিস না। আচ্ছা আল্লাহ হাফেজ যা.......
এই পর্ব কেমন লাগলো কমেন্টে বলবেন কিন্তু...
