আসসালামু আলাইকুম শুরু করা যাক দ্বিতীয় পর্ব
*
মায়া ভাবনায় পড়ে যায় বলবে কি না এদিকে সামিয়ার রাগ বাড়তে থাকে, এদের এত জল্পনা কল্পনা দেখে বেচারা সায়ন পরে মহাবিপদে কি আর করবে বেচারা মেয়ে মানুষ নামেই যত সব রং ঢং এতক্ষণ চুপ থাকায় এবার বেশ রাগ হলো সামিয়ার ,
সামিয়ার: কিরে কিছু বলবি , এত কিসের ভাবনা তোর আবার বলনা বান্ধবী প্লিজ আমার সোনা বান্ধবী
মায়া : ভয় করছে আমার
সামিয়া: ঢং না করে বল, কিসের এত ভয় আমি তো আছি পাশে
মায়া বুঝে গেছে ওর আর রক্ষা নাই তাই বলতে শুরু করল
মায়া: আজকের গল্প শুধু আমার জীবনের,তিন বছর আগের ঘটনা তখন আমি ক্লাস নাইনে পড়ি,তখন গ্রীষ্মকাল প্রচন্ড গরম পড়েছে, জীবন যাই যাই অবস্থা, এরকম এক দুপুরে স্কুল থেকে প্রাইভেটে যাওয়ার সময় চোখ গেল একটা ছোট দোকানে , সেখানে দাঁড়িয়ে তিন জন চা খাচ্ছে,
যা দেখে মায়ার চোখ কঠোর থেকে বেরিয়ে আসার উপক্রম ,এত গরম এর মধ্যে এরা চা খাচ্ছে, এরা মানুষ না এলিয়েন আজব প্রাণী
হঠাৎ মায়া চোখ গেল,সাদা শার্ট প্যান্ট পড়া একটা ছেলের দিকে , মায়ার পূরো পৃথিবী থমকে গেল , একটা ছেলে এত মায়াবী এত সুন্দর কিভাবে হয় , মায়া এবার পুরো সিওর এটা এলিয়েন, এত সুন্দর মানুষ হয় , এবার মায়া খুব ভালো ভাবে পর্যবেক্ষণ করতে লাগলো
সাদা শার্ট বললে ভুল হবে ছেঁড়া আর রক্তে রাঙানো শাট চুল গুলো এলোমেলো ফর্সা মুখটা কেমন অদ্ভুত গম্ভীর যা মায়া কে ভেতর থেকে এলোমেলো করছে , মায়ার বয়স বা কত ১৪ বছর পার ড়লো কেবল, মায়া দেখল ছেলে গুলো কেমন হাসা হাসি করতে, মায়া মনে মনে মাশাল্লাহ বলতে ভুললো না এত সুন্দর করো হাসি হয়। তা মায়ার জানা ছিল না।
হাত-পা থেকে কিছুটা রক্ত পড়ছে, চোখগুলো কেমন বাজ পাখির মতো এই চোখের দিকে তাকালে যেন সর্বনাশ তার।
আজকে এতটুকু এর পরে , খুব তাড়াতাড়ি আসবে নতুন পর্ব
*
