ইতিহাস কখনো মুছে যায় না, বিশেষ করে সেই ইতিহাস—যা লেখা হয় স্বজনদের গরম রক্ত আর বিশ্বাসঘাতকতার কালিতে। চার দশক আগের সেই বুলেটগুলো আজও আমার বুকে এসে বিঁধছে…”
লন্ডনের হিমশীতল হাওয়া আর টিপটিপ বৃষ্টিও মেহেরুন্নেসা ইশিকা-এর ভেতরের জ্বলন্ত আগ্নেয়গিরিটাকে শান্ত করতে পারছিল না। হিথ্রো বিমানবন্দরের ৪ নম্বর টার্মিনালে দাঁড়িয়ে যখন সে শেষবারের মতো বিদেশের মাটিতে শ্বাস নিল, তার চোখের সামনে তখন ভাসছিল শুধু বাবার রক্তে ভেজা সেই শয়নকক্ষ।
যারা ভেবেছিল রক্তের বন্যা বইয়ে দিয়ে, একটা পুরো পরিবারকে শেষ করে দিয়ে ক্ষমতার মসনদ চিরকাল ধরে রাখা যায়—তারা প্রকৃতির হিসাব বোঝেনি। দাবার বোর্ডে যখন রাজা মরে যায়, তখন খেলা শেষ হয় না; আসল খেলা তো শুরু হয় তখন, যখন চাল চালার জন্য রাজার এতিম সন্তানরা ফিরে আসছে।
সাল ১৯৮১.
স্থান: হিথ্রো বিমানবন্দর,লন্ডন।
বিমানবন্দরের 4 নম্বর টার্মিনালে দাঁড়িয়ে আছে তিনজন চারদিকে ভিআইপি সিকিউরিটি। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে এই তিন ভাই বোনকে বাংলাদেশে পাঠানো হচ্ছে।
এই তিনজন হল :
শেখ মেহেরুন্নেসা ইশিকা
শেখ আব্রাহাম খান তুষার
শেখ মেহেরিন পিউ
এর কোন সাধারণ ব্যক্তি না এর বাংলাদেশের ইতিহাসের এক একটা পাতা। ১৯৭৫ সালে সামরিক অভ্যুত্থানের সপরিবারে নিহত প্রয়াত রাষ্ট্রপতি শেখ আব্রাহাম খানের বেঁচে যাওয়া তিন সন্তান।
রাষ্ট্রপতি আব্রাহাম খান ক্ষমতায় বসেন ১৯৭২ সালে মাত্র তিন বছর ক্ষমতা ছিলেন এর মধ্যেই তিনি বাংলাদেশের সংবিধানে সংশোধনী, তার আমলে হয়েছিল বাবু 74 এর দুর্ভিক্ষ, তার দল বাংলাদেশ প্রগতিশীল জনতা পার্টির নজিরবিহীন দুর্নীতি লুটপাট, এবং সর্বশেষের দেশের সকল রাজনৈতিক দলকে নিষেধ ও নিষিদ্ধ করে একদলীয় শাসন কায়েম। কারণ গুলো দেখিয়ে তাকে হত্যা করা হয়েছে।
সালটা ১৯৭৫, ১৫ ই আগস্ট।
রাষ্ট্রপতি শেখ আব্রাহাম খান নিজের কক্ষে বসে ছিলেন তার হাতে দামী চুরুট।তিনি টান দিয়ে যাচ্ছেন। অন্যদিকে সেনাবাহিনীর কয়েকজন তরুণ অফিসার প্রস্তুতি নিচ্ছে আজ রাতেই রাষ্ট্রপতি কে হত্যা করা হবে।
রাষ্ট্রপতি নিজেই জানেন না আজ তার শেষ দিন।
হঠাৎ নিস্তব্ধ রাত ভেঙে ভারী বুটের আওয়াজ আর ট্যাঙ্কের গর্জন শোনা গেল। রাষ্ট্রপতির বাসভবনের প্রধান ফটক ভেঙে ভেতরে ঢুকে পড়ল ঘাতকদের তিনটি দল। তারা সিঁড়ি বেয়ে সরাসরি দোতলায় রাষ্ট্রপতির শয়নকক্ষের দিকে এগিয়ে গেল। কিছু বুঝে ওঠার আগেই স্বয়ংক্রিয় অস্ত্রের ব্রাশফায়ারে ঝাঁঝরা করে দেওয়া হলো ঘরের দরজা। খুনিদের দল ঘরে প্রবেশ করে রাষ্ট্রপ্রধান শেখ আব্রাহাম খানসহ পরিবারের উপস্থিত সবাইকে অত্যন্ত নির্মমভাবে গুলি করে হত্যা করল। মাত্র কয়েক মিনিটের তাণ্ডবে রক্তাক্ত বঙ্গভবন।
রাষ্ট্রপতির মোট চারজন সন্তান।
১.শেখ আব্রাহাম খান জোহান বড় ছেলে।
২. শেখ আব্রাহাম খান তুষার সবার ছোট।
৩.শেখ মেহেরুন্নেসা ইশিকা বড় মেয়ে
৪.শেখ মেহেরিন পিউ
আব্রাহাম খান স্ত্রী ইশিখাতুন্নেছা খান।
এবং জোহানেরর স্ত্রী মারিয়া।
বলে রাখা ভালো মারিয়ার বাবা আবু আলতাফ চৌধুরী প্রগতিশীল জনতা পার্টির ভাইস প্রেসিডেন্ট ও সেনাপ্রধান।
তার নেতৃত্বে হয়েছিল এই সামরিক অভ্যুত্থান। এবং সে অত্যন্ত চালাক ও চতুর মস্তিষ্কের ব্যক্তি।
নিচু পদে থাকা একজন কমান্ডার কে বলল ঘোষণা করো।
লোকটি ঘোষণা করতে থাকলো বেতারর কেন্দ্র থেকে আমি জেনারেল বখতিয়ার হোসেন দেশবাসীকে স্পষ্ট করে বলতে চাই ১৯৭২ সালের দেশের ক্ষমতায় বসা রাষ্ট্রপতি শেখ আব্রাহাম খান নামক বাকশালী স্বৈরাচার কে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সপরিবারে হত্যা করা হয়েছে।
এখন দেশের ক্রান্তিলগ্নে দেশের রাষ্ট্রপতি হিসেবে সেনাপ্রধান আবু আলতাফ চৌধুরী দ্বায়িত্ব গ্রহন করছেন।
আলতাফ অট্ট হাসিতে ফেটে পড়লো দেশের ক্ষমতার মসনদে বসবে সে সামরিক শক্তি রাজনৈতিক দল সব এখন তার হাতের পুতুল।
কিন্তু তার ক্ষমতা বেশি দিন স্থায়ী হতে পারেনি
১৯৭৭ সালে একুশে এপ্রিল ক্ষমতায় আসেন তৎকালীন সেনাপ্রধান জেহফিল তালুকদার।
তাহলে এখান থেকে স্পষ্ট আলতাফ চৌধুরী ক্ষমতায় ছিলেন 16 ই আগস্ট থেকে একুশে এপ্রিল 1977 পর্যন্ত।
এসব বিষয় হাইলাইট করছিল ইশিকা।
পার্টি থেকে বারবার অনুরোধ করা হচ্ছে দলের হাল ধরার জন্য।
তাই তারা তিন ভাইবোন দেশে ফিরছে।
ইশিকা বলে ওঠে আব্বু আমি আসছি তোমার হত্যাকারীদের ওপর প্রতিশোধ নিতে,তোমাকে যারা হত্যা করেছে,আমাদের তিন ভাই বোনকে এতিম করেছে তাদের ধ্বংস করতে আমি আসছি।
চলবে.......
(নতুন গল্প শুরু করেছি আশা করি সবাই ভালোবাসা দিবেন (
