story based on real-life story just I changed name and some story
অচেনা অধিকার
লেখনীতে: Ohona hossan
Episode — 08
পরীক্ষার ফাঁকে ভবিষ্যতের পরিকল্পনা
সকাল ৭টা ১৫ মিনিট।
রহমান বাড়ির নায়রার ঘর।
বিছানার ওপর কয়েকটা বই, টেবিলে খোলা notebook আর laptop। ঘড়ির দিকে একবার তাকিয়ে নায়রা বিরক্ত মুখে বই বন্ধ করল।
— আর পড়তে পারব না! মাথা কাজ করতেছে না।
ফোন হাতে নিয়ে Mira-কে call দিল সে।
দুইবার ring হওয়ার পরই Mira call ধরল।
Mira:
— কী হয়েছে? এত সকালে call?
Naira:
— তুই পড়তেছিস?
Mira:
— না, ঘুমাচ্ছিলাম। পরীক্ষা সামনে, আর Madam-এর এখন গল্প করার শখ জাগছে!
Naira:
— বাহ! তুই ঘুমা, আমি একা একা HSC পরীক্ষা দিই!
Mira:
— Hahaha! আচ্ছা বল, কী হয়েছে?
Naira:
— এই যে এতগুলো chapter বাকি, কোনটা আগে পড়ব বুঝতেছি না।
Mira:
— তোর তো আজকে Math পড়ার কথা ছিল, তাই না?
নায়রা কিছুক্ষণ চুপ করে রইল।
Naira:
— এই নামটা আর মুখে আনবি না।
Mira:
— কেন? Math কি তোর সঙ্গে breakup করছে?
Naira:
— ওর সঙ্গে আমার কোনো relationship-ই ছিল না যে breakup করবে!
ওপাশ থেকে Mira-র হাসির শব্দ শোনা গেল।
Mira:
— আচ্ছা Madam, আগে পড়তে বস। পরে কথা হবে।
Naira:
— ঠিক আছে। আর শোন, আজকে বিকেলে Aryan-এর সঙ্গে বসব। তুই আসবি?
Mira:
— আসব। আমারও কিছু পড়া বাকি আছে।
Naira:
— Okay, bye.
Call শেষ করে নায়রা আবার বই খুলল।
Math-এর chapter-এর দিকে তাকিয়ে কয়েক সেকেন্ড চুপ করে থেকে পৃষ্ঠা উল্টে অন্য subject পড়তে শুরু করল।
দুপুর ১টা ৩০ মিনিট।
একই শহরের অন্য একটি বাড়িতে Aryan নিজের পড়ার টেবিলে বসে ছিল। সামনে HSC-এর বই, পাশে একটা পানির বোতল।
ফোনে নায়রার message এল।
Naira:
— Ajke kothay bosbo? Tor bashay?
Aryan:
— হ্যাঁ। বিকেল ৪টায় চলে আয়। Mira-ও আসবে।
Naira:
— Okay.
Aryan:
— আর Math-এর বই নিয়ে আসিস।
Naira:
— তুই আমার শত্রু নাকি?
Aryan:
— HSC পরীক্ষার আগে তোর Math-এর অবস্থা দেখে ভয় লাগছে।
Naira:
— নিজের পড়া পড়। আমার চিন্তা করতে হবে না!
Aryan message পড়ে হেসে ফেলল।
বিকেল ৪টা ২০ মিনিট।
Aryan-এর বাসার living room।
Mira ইতিমধ্যে এসে বসেছে। নায়রা একটু দেরিতে পৌঁছাল। পরনে black bootcut jeans আর একটা light-coloured fitted top। চুলগুলো সুন্দর করে বাঁধা।
ভেতরে ঢুকেই সে বলল,
— Sorry! একটু late হয়ে গেছে।
Mira ঘড়ির দিকে তাকিয়ে বলল,
— একটু? বিশ মিনিট late!
— Traffic ছিল।
Aryan পাশ থেকে বলল,
— তোর বাসা থেকে এখানে আসতে কত traffic লাগে?
নায়রা তার দিকে তাকিয়ে বলল,
— তুই চুপ কর। আমি আসছি, এটাই বেশি।
তিনজন একসঙ্গে পড়ার টেবিলে বসল।
প্রথমে HSC পরীক্ষার বিষয়গুলো নিয়ে আলোচনা হলো। কোন subject-এর প্রস্তুতি কতদূর, কোন chapter বাকি—সবকিছু নিয়ে কথা বলতে লাগল তারা।
একসময় Mira বলল,
— আচ্ছা, HSC শেষ হলে আমাদের university admission নিয়ে serious হতে হবে।
Aryan মাথা নেড়ে বলল,
— হ্যাঁ। France-এর কয়েকটা university shortlist করে রাখা উচিত। Requirements, tuition fees, documents—সব আগে থেকে check করতে হবে।
নায়রা laptop খুলে বলল,
— আমি কিছু university-এর information save করে রেখেছি। HSC শেষ হওয়ার পর application process শুরু করব।
Mira বলল,
— আমার Medical Department-এর জন্য কোন কোন university ভালো হবে, সেটা দেখতে হবে।
Aryan বলল,
— আমার Computer আর Business Management—দুটোর option-ই দেখতে হবে।
নায়রা সঙ্গে সঙ্গে বলল,
— আমারও কিন্তু Computer Management আর Business Management দুটোই লাগবে।
Mira ভ্রু উঁচু করে তাকাল।
— তুই দুটোই নিবি?
— হ্যাঁ। Problem কী?
Aryan মুচকি হেসে বলল,
— Problem একটাই। Math!
নায়রা সঙ্গে সঙ্গে একটা notebook তুলে তার দিকে তাক করল।
— আর একবার Math বললে এই notebook তোর মাথায় পড়বে!
Mira হেসে বলল,
— Computer Management পড়বি, Business Management পড়বি, অথচ Math দেখলেই তোর অবস্থা এমন হয় কেন?
Naira:
— আরে, সবকিছুতেই Math লাগে নাকি? আমি manage করে নেব!
Aryan:
— হ্যাঁ, তুই তো সবকিছুই manage করে ফেলিস।
Naira:
— Thank you!
Aryan:
— ওটা compliment ছিল না।
Mira আবার হেসে উঠল।
কিছুক্ষণ পর নায়রা laptop-এর screen ঘুরিয়ে তাদের দেখাল।
— এই university-টার information দেখ। আমার ভালো লাগছে।
তিনজন মন দিয়ে details দেখতে লাগল। তবে এখনই কোনো final decision নিল না। আগে HSC পরীক্ষা শেষ করতে হবে, তারপর result এবং admission requirements অনুযায়ী সব ঠিক করবে।
সন্ধ্যা ৬টা ১০ মিনিট।
France।
Ryan-এর duplex house।
বাড়ির study room-এ বসে Ryan laptop-এ কাজ করছিল। পরনে black shirt, চুলগুলো স্বাভাবিকভাবেই কিছুটা এলোমেলো।
পাশের টেবিলে gaming controller রাখা থাকলেও সে এখনো কাজ শেষ করেনি।
ফোনে Busra-র call এল।
Ryan:
— Tell me.
Busra:
— ভাইয়া, কী করছো?
Ryan:
— work.
Busra:
— আচ্ছা, Naira-র ব্যাপারে কিছু ভেবেছো?
Ryan laptop থেকে চোখ সরাল না।
Ryan:
— এখনো না।
Busra:
— ওদের HSC পরীক্ষা চলছে। Once the exams are over, they will apply for admission to a university in France.
Ryan:
— Hmm.
Busra:
— তুমি যদি রাজি হও, তাহলে ও আগে থেকেই accommodation নিয়ে নিশ্চিন্ত থাকতে পারবে।
Ryan কয়েক মুহূর্ত চুপ করে রইল।
Ryan:
— ওর family জানে?
Busra:
— আমার মনে হয় এখনো পুরোপুরি জানে না। তবে ওর সঙ্গে কথা বলে নিতে পারো।
Ryan:
— Okay. I'll talk to him first.
Busra:
— তাহলে তুমি একেবারে না করছো না?
Ryan বিরক্ত চোখে ফোনের দিকে তাকাল।
Ryan:
— Busra.
Busra:
— আচ্ছা! আর কিছু বলছি না।
Call কেটে গেল।
Ryan ফোনটা টেবিলে রেখে আবার laptop-এর দিকে মন দিল।
কিছুক্ষণ পর নিজের contact list খুলে Naira Rahman নামটার ওপর চোখ পড়ল।
সে কোনো message পাঠাল না।
শুধু ফোনটা lock করে রেখে দিল।
রাত ৯টা ২৫ মিনিট।
Bangladesh।
নায়রা নিজের ঘরে বসে ছিল। HSC-এর কিছু notes পড়া শেষ করে ফোন হাতে নিল।
Mira-র message এসেছে।
Mira:
— Kalke abar ekshathe porbo?
Naira:
— Haan, but age amar ghum dorkar. 😂
Mira:
— Tui ekdin porashona chara shob kichu korbi.
Naira:
— Amar talent onek. 😌
Mira-র message পড়ে নায়রা হেসে ফেলল।
ঠিক তখনই নতুন notification এল।
Ryan Chowdhury:
— How is your HSC preparation going?
নায়রা কিছুটা অবাক হলো।
লোকটা নিজে থেকে message দিয়েছে!
সে reply করল—
Naira:
— Alhamdulillah, going well. Exam niye ektu pressure ache, though.
কিছুক্ষণ পর উত্তর এল।
Ryan:
— That's normal. Focus on your exams first. We can discuss the accommodation later.
নায়রা message পড়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল।
Naira:
— Sure. Thank you for understanding.
Ryan:
— You're welcome.
কথা আবার সেখানেই শেষ।
নায়রা ফোনটা পাশে রেখে নিজের মনেই বলল,
— মানুষটা সত্যিই খুব কম কথা বলে!
তারপর বইটা আবার হাতে তুলে নিল।
এখন তার সামনে সবচেয়ে বড় কাজ HSC পরীক্ষা। France, university আর accommodation—সবকিছুর সিদ্ধান্ত পরে নেওয়া যাবে।
তবে নায়রা জানে না, France-এর সেই নিরিবিলি duplex house-এ বসে Ryan ধীরে ধীরে তার আসার সম্ভাবনাটা নিয়ে ভাবতে শুরু করেছে।
