#এক_বনে_দুই_বাঘ
১.
®রোজা রহমান নাঈমা
[ সাবধান! উপন্যাসের স্বার্থে কিছু সংবেদনশীল ও অনৈতিক দৃশ্যের ইঙ্গিত রয়েছে। এবং উপন্যাসটি সম্পূর্ণরূপে প্রাপ্তবয়স্ক পাঠকদের জন্য উপযোগী। পরবর্তীতে আর কোনো সতর্কতা দেওয়া হবে না। ]
‘
ডিসেম্বর, ২০২১;
একটি ঘুটঘুটে অন্ধকার কক্ষ। অবশ্য কক্ষ কিনা সেটা বলাও মুশকিল। তবুও কক্ষই ধরা যাক! কক্ষের ভেতর ঠিক কোথায় কী আছে কিংবা কে কোথায় আছে তা বোঝার উপায় নেই। শুধুমাত্র একটু নিঃশ্বাসের শব্দ সেখানে তীক্ষ্ণ একটি ইঙ্গিত দিচ্ছে— হ্যাঁ, আছে এখানে একটি প্রাণীর অস্তিত্ব।
বিদঘুটে এক ধরনের গন্ধ কক্ষটিতে। যেন শতবছর ধরে তা অপরিচ্ছন্ন। আশেপাশের দেয়ালে তেলাপোকা, টিকটিকি কিংবা মাকড়শার উপস্থিতি টের পাওয়া যাচ্ছে। চোখে দেখে নয়, বরং অনুধাবন ও শ্রবণশক্তি দ্বারা। যদিও দীর্ঘসময় ভারী কোনো শব্দ উৎপন্ন না হওয়ার ফলে কানজোড়া কেমন ভোতা হয়ে আছে, তবুও মাঝেমধ্যে টিকটিকির ডাক ও তেলাপোকার অদ্ভুত খসখস শব্দে তা বোঝার উপায় রয়েছে।
এই অনুধাবন ক্ষমতাকে সাইকোলজির ভাষায় বললে, ব্যক্তিটির অন্তর্দৃষ্টি ও প্রত্যক্ষণ ক্ষমতা অত্যন্ত তীক্ষ্ণ৷ কোনো অন্ধকার স্থানে থেকে কিছু না দেখেও শুধুমাত্র শব্দ শুনে তা তাৎক্ষণিক বিশ্লেষণ ও অর্থ ধারণা করার ক্ষমতা সাধারণ কোনো মস্তিষ্কের বিশ্লেষণ ক্ষমতা হতে পারে না। নাকি সাধারণ মানুষেরই হতে পারে?
স্থানটা কোনো বৃত্তাকার কক্ষ নাকি চতুর্ভুজীয় কক্ষ সেটা জানা নেই। তার অবস্থানটা কোনো চার দেয়ালের পরিসীমায় আছে নাকি বৃত্তের কেন্দ্রবিন্দুতে অবস্থান করে আছে তা বোঝার মতো আলো স্থানটায় নেই। স্থানটা কোনো কূয়োর মতো দেখতে নাকি কবরের মতো দেখতে সেটাও জানা নেই। হাতদুটো বাঁধা এবং চোখদুটোও। তাহলে বুঝবে কীভাবে?
কতক্ষণ এভাবে বসে আছে জানা নেই। তবে সময়টা সে বিশ্লেষণ করে একটি সংখ্যা অবশ্য পেয়েছে। কিন্তু তা নির্ভুল কিনা বোঝা যাচ্ছে না। এমন একটি স্থানে হাত, পা ও চোখ বাঁধা অবস্থায় থেকে নিজেকে শুধু মৃতপ্রাণের মতো বলে ঠেকছে। যেন তাকে জ্যান্ত কবর দেয়া হয়েছে। এবং তার উপস্থিতি কোনো কবরেই আছে। তবে নিঃশ্বাসটা এখনও অবধি আছে বলেই নিজেকে জিন্দা বলে ধারণা করা যাচ্ছে। কোমলপ্রাণেয় হলে এতক্ষণ এই নিঃশ্বাসটাও চলত কিনা বলাটা মুশকিল।
বসে থেকে শুধু ভাবছে আর ভাবছে। কতক্ষণই বা ভাবতে পারবে সেটাও জানা নেই। তবে ধারণা করা যায় আর ঘণ্টা দুয়েক এভাবে কোনো কাপড় ছাড়া থাকলে সে মারা পড়লেও পড়তে পারে। কেননা তার পরনে একটি পাতলা আন্ডারওয়্যার ছাড়া আর কোনো কাপড়ের চিহ্নটি মাত্র নেই। শীতের কাপড় তো দূরে থাক! চারদিক থেকে ঠাণ্ডা তাকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরেছে। মনে হচ্ছে সে ইতোমধ্যে অ্যান্টার্কটিকা মহাদেশের বরফে ঢাকা কোনো একটুকরো স্থানে আটকা পড়ে আছে৷ সত্যি কী তাই আছে?
কিছুক্ষণ পর মস্তিষ্কও আর কুলাতে পারল না। শারীরিক যা অবস্থা তাতে ওভাবে বসেও থাকা সম্ভব নয়। হাতটা এতটাই শক্ত বাঁধনে বাঁধা যে ভয়ঙ্করভাবে রক্ত জমাট বেঁধে গেছে। সেখানে ব্যথায় টনটন করছে। ভয়ঙ্কর এই ঠাণ্ডার মাঝে সে ব্যথা সহ্য করা আরো বেশি যন্ত্রণাদায়ক। তাই নিজেকে একটু শান্তি দিতে সে ঘুমানোর চেষ্টা করল। শুয়ে নয়, বসে বসে। কেননা যেভাবে তাকে বসিয়ে বেঁধে রাখা হয়েছে, তাতে তার একটা পা কিংবা শরীরের অন্যান্য কোনো অংশই নাড়াচাড়া করার মতো পরিস্থিতি নেই।
ঘুম ভাঙলে পিটপিট করে তাকানোর চেষ্টা করতেই বুঝল সে একটি চারদেয়াল বিশিষ্ট কারাগারের মতো স্থানে বন্দি। তবে এটাকে কারাগার বলা যায় না। এটা যে ওই অন্ধকার কুঠুরি থেকে ভিন্ন স্থান তা বুঝতে পারল। কেননা এই কক্ষর মেঝেটা স্যাঁতস্যাঁতে না। ওটা ছিল স্যাঁতস্যাঁতে মেঝে। মাথার ওপর অতিরিক্ত পাওয়ারের একটি এলইডি বাল্ব জ্বলছে। যার তীব্র আলোয় তার চোখজোড়া ঝাঁ ঝাঁ করে জ্বলে উঠল। দীর্ঘ সময় চোখ বন্ধ থাকার জন্য হতে পারে এমনটা। তবে আলোর মাত্রা অনেক বেশি বলে চোখজোড়া আরোই সহ্য করতে পারল না৷ তাই পুনরায় বন্ধ করে নিল। কিছুক্ষণ পরে খোলার চেষ্টা করতেই কানে একজোড়া পায়ের শব্দ এলো। চোখ বন্ধ রেখেই সেই পায়ের শব্দটাকে বোঝার চেষ্টা করল সে। ক্রমেই কাছে এগিয়ে আসছে। এবং পায়ের শব্দটা কোনো নারীর হতে পারে।
সাধারণভাবে নারী ও পুরুষের পায়ের শব্দ কিছুটা আলাদা করে বোঝা যায়। গতি বা হাঁটার ধরন বদলানোর চেষ্টা করলেও, সূক্ষ্ম পার্থক্য অনেক সময় থেকেই যায়।
সে চোখজোড়া আর খুলল না। খোলার চেষ্টাও করল না। ইচ্ছে করেই বন্ধ রাখল। এবং বন্ধ অবস্থাতেই বুঝতে পারল তার সামনে কী ঘটছে। কোনো একজন নারী তার একদম সামনে এসে দাঁড়িয়ে গেছে। নারীটি তার ওপর বিদ্রূপের দৃষ্টি দিয়ে রেখেছে। হতে পারে তার শরীরের অবস্থা দেখে ও পর্যবেক্ষণ করে। এবং রীতিমতো তার পুরুষ শরীরের স্পর্শকাতর স্থানে দৃষ্টি নিবদ্ধ করে রেখেছে। চরম লজ্জাজনক ব্যাপার!
কিন্তু তার ভেতরে কোনো লজ্জা দেখা গেল না। বরং সে তা বুঝতে পেরে চোয়াল শক্ত করল। তবুও চোখ মেলল না। নারীটি এতে চরম ক্ষুদ্ধ হলো। হিসহিসিয়ে উঠেছে মনে হলো। চোখ-মুখের অবস্থা কেমন হয়েছে তা বুঝতে পারল না। কিন্তু নিঃশ্বাসের গতি ক্রোধেরই বহিঃপ্রকাশ ঘটাচ্ছে। সেই রাগে নারীটি তার শরীর থেকে পোশাক খুলতে শুরু করল। শরীরের ওপরের পোশাকটা খুলে ক্ষান্ত হলো না। নিচের প্যান্টটাও খুলল। এবং শরীরের রাখল শুধু দুটো অন্তর্বাস। যা নিচের ও ওপরের কেবল সামান্য দুই-টুকরো কাপড়।
নারীটি শরীরের পোশাক খুলেছে আর রাগে এদিক-ওদিকে ছুড়েছে। সেই শব্দ পেয়েছে সে। এখন অবধিও কথা বলেনি। যখন বুঝল তার সামনের নারীটি ঠিক কী অবস্থাতে দাঁড়িয়ে, তখনই নিজের ভেতরের রাগটাকে বাইরে ছিটকে দিতে ইচ্ছে করল। কিন্তু সে নিজেকে সংবরণ করে রাখল। কিছু ক্ষেত্রে রাগকে নিয়ন্ত্রণ করতে পারাটা হয় সবচেয়ে বড় হাতিয়ার। এবং সে সেই হাতিয়ারই কাজে লাগাল। এতেই যেন বিপরীত শত্রুর পরাজয়ের ঘণ্টি বেজে উঠল। নারীটি তার ওপর চড়াও হলো বাজেভাবে। ঝুঁকে তার চুলগুলো খামচে মুঠোয় পুরে নিয়ে শক্ত করে চেপে ধরল। মাথাটা ঝটকা দিয়ে পেছনে টেনে মুখটা উপরে তুলে ধরে বলল,
“ তাকা! এই মুমিনের বাচ্চা, চোখ খোল! বড় সুশীল সেজে আছিস নাকি?”
সে কোনো কথা বলল না৷ তাকালও না। বরং আরো শক্ত হয়ে উঠল। নারীটি তার বাঁ-গালে চড় বসিয়ে দিল। চুল এখনো চেপে ধরা। সে নির্বিকার। টুঁ-শব্দটিও করল না। নারীটি এবার চুল চেপে ধরা অবস্থাতেই চোয়াল চেপে ধরল। যদিও নারী হাত, তবুও শক্তি কম নয়। যথেষ্ট ব্যথা দেবার পণ করে ধরেছে৷ যেন দাঁতের সাথে মাড়ির ঘষা লেগে কেটে যায়। হলও তাই। মুখের ভেতরের চামড়া ছিঁড়ে-ছিটে কেটে গেল৷ সে রক্তের নোনতা স্বাদ পেল৷ তবুও মুখ খুলল না। নারীটি এবার অস্বাভাবিক ইঙ্গিতে একটি অসংলগ্ন কথা বলে বসল,
“ধো** সাইজ তো সেই রকম আছে! তবে নিজেকে আটকে রাখছিস কেমনে?”
পুরুষ হয়েও কোনো নারীর মুখে এই ধরনের ঘৃণ্যতম ইঙ্গিতপূর্ণ কথা শুনে বমি এসে গেল। ভেতরে ক্রোধের মাত্রা বাড়ল। সেই ক্রোধে শরীরের লোম দাঁড়িয়ে গেল। চোখজোড়া খুললে বোধহয় নারীটিকে ভস্ম করে দিতে সক্ষম হতো। কিন্তু চোখ খুললে নারীটিকে দেখতে হবে। সেটা সে চাইছে না। তাই চোখজোড়া বন্ধ করে রাখারই যথাসাধ্য চেষ্টা চালাল। তবে সেটাকেও বোধহয় দীর্ঘ হতে দিতে চাইল না। নারীটি তার আঙুল ও নখ দাঁড়া খামচে চোখজোড়া খোলার চেষ্টা করল। এতে চোখের আশেপাশের নরম চামড়াগুলো ছিঁড়ে রক্ত এসে গেল। এবং চোখের ভেতরে মণিতে নখের আঁচড় লাগল। যার যন্ত্রণায় ভেতর থেকে কুঁকড়ে উঠল সে। মুখেও সামান্য প্রকাশ পেল। তার চোখজোড়া কি নষ্ট করে দেওয়া হবে?
এতটা যন্ত্রণা দেয়া হচ্ছে তাকে! চোখের ভেতর বোধহয় রক্ত জমে গেছে। চোখ ফেটে বোধহয় রক্ত বেরিয়ে আসবে কখন। তবুও সে তাকাল না নারীটির দিকে। এমন ঘৃন্যতম অর্ধনগ্ন নারীকে দেখার ইচ্ছে নেই তার। নারীটি তার বেঁধে রাখা হাতটা খামচে ধরল। যা সেই কালসিটে পড়ে ব্যথা হওয়া স্থান। টনটন করে উঠল ভেতরটা। সে ঠোঁট কামড়ে ধরল। নারীটি বিদ্রূপের হাসি দিল তাতে। এরপর অভাবনীয়, অস্বাভাবিক একটি কাজ করে বসল। যা তার ধারণারও বাইরে ছিল। তার বাঁধা হাত খামচে ধরে তারই শরীরের নিচের লজ্জাস্থানে স্পর্শ করাল। এবার শরীরের ভেতর থেকে নড়ে উঠল। কী হতে যাচ্ছে এবং ঘটতে যাচ্ছে সেকেন্ডের গতিতে মস্তিষ্ক ধারণ করে ফেলল। সে হাতটা ছাড়াতে খলবলিয়ে উঠল। নারীটি মানল না। হাতজোড়া জড়ো করে দুই উরুর নিচে রেখে একসঙ্গে বাঁধা। এতে ছাড়িয়ে নিতে চাইলেও সম্ভব হওয়ার কথা নয়৷
তার এই মুহূর্তে মনে হলো সে উপায়হীন পুরুষ। আর তাকে নারীটি ইচ্ছেমতো নিয়ে খেলছে৷ তার হাত দ্বারা তারই লজ্জাস্থানে ঘষা দিতে দিতে মজা লুটছে। এমন পাপ কাজ নিজেরই দ্বারা করানো হচ্ছে! এবং তার ওপর চরম বিদ্রূপের হাসি হাসছে। সে শরীরের শক্তি খাটিয়েও হাত ছাড়াতে যখন সক্ষম হলো না, তখন বেঁধে রাখা দুই পা তুলে যেভাবেই হোক লাথি দেবার পণ করতেই বাইরে থেকে আরেকটা নারী কণ্ঠে ভেসে এলো,
“কল এসেছে…”
বিরক্তিতে চ্যাহ’ সূচক শব্দ করল নারীটি। সে শক্ত চোয়ালে চোখ বন্ধ করে পরিস্থিতি বোঝার চেষ্টা করল। অন্য নারীটির অবস্থান কোথায় সেটাও ধরার চেষ্টা করল। এবং কল কে করেছে সেটাও জানার জন্য নিজের সাথে এই মুহূর্তে ঘটে যাওয়া অসংলগ্ন ঘটনাকে গিলে নিল। কষ্ট হলেও নিজেকে সংবরণ করল। ভেতরটা লাভার মতো উত্তপ্ত। যে কোনো সময় তা নির্গত হতে পারে। নারীটি অন্য নারীকে অপেক্ষা করাল না। কে ফোন দিতে পারে সেটা তার জানা বোধহয়। দ্রুত বলল ফোন নিয়ে ভেতরে আসতে। অন্য নারীটি প্রথম নারীটির দিকে তাকাল না অবশ্য৷ বাধ্য বাঁদি হয়তো। সে ফোন কানে ধরে আওয়াজ দিতেই ওপাশ থেকে কণ্ঠ এলো,
“ বের হও ওখান থেকে! আর এক সেকেন্ডও ওখানে অস্তিত্ব যেন না থাকে৷”
নারীটি বলতে গেল,
“ কিন্তু….”
ওপাশ থেকে যে কঠিন শব্দ এলো তা স্পষ্ট কানে এলো না। তার আগেই নারীটি তার পোশাক তুলে নিয়ে কানে ফোন ধরেই বের হলো। পুরুষটি একদম পিনপতন নীরব কক্ষে বসে রইল। চোখ মেলে তাকানোর চেষ্টা করল। কিন্তু সম্ভব হলো না। চোখের অবস্থা খুবই করুণ। ভেতরে খামচি লাগায় জ্বলে-পুড়ে যন্ত্রণা হতে লাগল। যা সহ্য করার মতো নয়। কিন্তু সে সহ্য করে বসে রইল। জ্বালা-পোড়া চোখ ও ব্যথায় টনটনে করা শরীর নিয়ে দিব্যি বসে রইল। মস্তিষ্ক তার পুনরায় ভাবতে বসেছে।
তার মস্তিষ্ক এখন ফিলোসোফির চারটি মৌলিক ধারণা বিশ্লেষণ করছে— অস্থায়িত্ব, নশ্বরতা, সময়ের অনিবার্যতা এবং অস্তিত্বের সমাপ্তি। সে চুপচাপ বসে বেশ কিছুক্ষণ ধরে বিশ্লেষণ করল, এবং যা পেল তা বিড়বিড়াল,
“অস্তিত্বের স্বাভাবিক নিয়মই হলো পরিবর্তন ও সমাপ্তি। নশ্বর এই পৃথিবীতে কোনো কিছুরই শুরু যেমন চিরন্তন নয়, তেমনি তার শেষও অবশ্যম্ভাবী।”
…
জানুয়ারি, ২০২১;
কুষ্টিয়া জেলার প্রাণকেন্দ্রে অবস্থিত জুডিশিয়াল কমপ্লেক্সে জেলার সকল গুরুত্বপূর্ণ বিচারিক কার্যক্রম পরিচালিত হয়। এখানে বিভিন্ন ভবন, তলা ও আদালত কক্ষের বিভাজনের মাধ্যমে দেওয়ানি ও ফৌজদারি মামলার বিচারসহ আদালত-সংক্রান্ত প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করা হয়।
ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশনস জজ কোর্ট ভবন এবং চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট ভবন হলো এই কমপ্লেক্সের বড় দুটি ভবন। এসব ভবনের বিভিন্ন তলা ও কক্ষে জেলা ও দায়রা জজ আদালত, অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত, যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত, সহকারী জজ আদালত, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সহ বিভিন্ন আদালতের কার্যক্রম পরিচালিত হয়।
এছাড়াও এখানে গভর্নমেন্ট প্লিডার (জি.পি.) অফিস, পাবলিক প্রসিকিউটর (পি.পি.) অফিস, হাজতখানা, নকল ও রেকর্ড শাখা, লিগ্যাল এইড অফিস এবং ছোট-বড় বিভিন্ন ল’ইয়ারদের চেম্বার এখানে রয়েছে। কার্যদিবসগুলোতে পুরো আদালত চত্বরজুড়ে বিচারপ্রার্থী মানুষ, আইনজীবী, পুলিশ সদস্য, আদালত কর্মচারী ও সাক্ষীদের ব্যস্ত উপস্থিতি দেখা যায়।
জুডিশিয়াল কমপ্লেক্সের ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশনস কোর্ট ভবনের নিচ তলার করিডোর দিয়ে প্রায় দৌড়ানোর মতো করে একটি ছিমছাম গড়নের যুবতী মেয়েকে ছুটতে দেখা যাচ্ছে। পরনে তার সম্পূর্ণ সাদা সালওয়ার কামিজ। সাদা ওড়নাটা আনুষ্ঠানিক ভাবে বুকের ওপর ভাজ করে নেওয়া। ঠিক যেভাবে স্কুলের ছাত্রীরা নিয়ে থাকে। তবে তার পরার কায়দাতে বেল্ট নেই। চুলগুলো পোনিটেল করে বাঁধা। বাঁ-হাতে কালো বেল্টের দামি একটি ঘড়ি ও পায়ে কালো জুতো। বুকে দুটো ফাইল এবং ডান কাঁধে ব্যাগ।
মেয়েটি দ্রুত গতিতে হাঁটতে গিয়ে পায়ে একটু মোচড় খেল বোধহয়। কিছুটা আহ্’ মতো শব্দও করল মুখে। তখন দ্রুত হাঁটার গতি রোধ হলো তার। ঠিক সে-সময় পেছন থেকে কেউ একজন পুরুষালী কণ্ঠে বলে উঠল,
“এ্যাই, উজবুকের মতো কোথায় ছুটছিস?”
মেয়েটি পেছন ফিরে তাকায়। দেখে যার জন্য সে দ্রুত ছুঁটতে গিয়ে পায়ে মোচড় খেল, সেই ব্যক্তিটি তারই পেছন সটান দাঁড়িয়ে আছে। মুখে তার বিরক্তির ছাপ স্পষ্ট। এবং বিরক্তিটা যে তার ওপর সেটা বুঝল মেয়েটি। পুরুষটির বিরক্তি দেখে সে উল্টো রাগ দেখাল। নাকের দুই পাটা ফুলিয়ে কিছুটা খোঁড়াতে খোঁড়াতে দ্রুত হেঁটে উপস্থিত হলো পুরুষটির সামনে। রাগে বোধহয় হলুদাভ মুখটা লাল হয়ে উঠেছে মেয়েটির। নাকি ঠাণ্ডা আবহাওয়ায় হয়েছে ঠিক বোঝা গেল না। তবে পুরুষটি আরো একবার ধমকে কিছু বলতে গেলে, মেয়েটি তখন কিছুটা জোর গলা বলে উঠল,
“ তুমি এই ঘৃণ্যতম কাজ কী করে করতে পারলে? হ্যাঁ? বলো? ঠিক কোন বিবেকে নিয়েছ এটা?”
পুরুষটি ভ্রু কুঁচকে ফেলল কিছুটা৷ তবে সে মেয়েটির বলা কথাটার মানে বুঝে গেছে। কেন এই ধরনের কথা তা বুঝতে সময় লাগেনি। বরং বুঝেও ঘাড়ত্যাড়ার মতো ত্যাড়াভাবে হেঁয়ালি করে জিজ্ঞেস করল,
“ হোয়াটস রং? কী করেছি আমি?”
মেয়েটির রাগ আরো একধাপ বৃদ্ধি পেল। তড়তড়িয়ে রাগ বেড়ে যখন মাথার চাঁদিতে উঠে গেল, তখন সে হাতে থাকা নিজের ফোনে খোঁটাখুঁটি করে দ্রুত কিছু বের করল। এবং বের করে ফোনের স্ক্রিনটা ঘুরিয়ে পুরুষটির সামনে ধরল। মুখে বলল,
“ কী এটা? হ্যাঁ? এখনও বলবে কী হয়েছে? কী করেছ?”
পুরুষটি কুঁচকানো ভ্রু কুঁচকে রেখেই মেয়েটির মুখপানে থেকে নজর সরিয়ে ফোনের স্ক্রিনে তাকাল। যা দেখল তা হলো— একটি সংবাদ চ্যানেলে তাকে ঘিরে বড় বড় হেডলাইনে ব্রেকিং নিউজ ভেসে উঠছে। স্ক্রিনের নিচে লাল স্ট্রিপে একের পর এক লেখা ঘুরে যাচ্ছে। ফোনের স্ক্রিনে নিউজ রিডারের কণ্ঠে ভেসে আসছে,
“কুষ্টিয়া শহরকেন্দ্রিক আলোচিত ধ’র্ষ’ণ ও হ’ত্যা মামলায় আসামিপক্ষের আইনজীবী হয়েছেন ক্রিমিনাল ল’ইয়ার শিশির মালিথা। দেশজুড়ে আলোচিত এই মামলায় তার সম্পৃক্ততা নতুন করে জনমনে ব্যাপক কৌতূহলের সৃষ্টি করেছে।”
কিছু সেকেন্ড পর আবারও নিউজ রিডারের কণ্ঠে শোনা গেল,
“দুই তরুণী আনিতা ও তনুজা হ’ত্যা মামলায় এসেছে নতুন মোড়। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে আদালত চত্বর, সবখানেই এখন আলোচনার কেন্দ্রে অ্যাডভোকেট শিশির মালিথা। আলোচিত এই মামলায় তার অংশগ্রহণ ঘিরে দেশজুড়ে তৈরি হয়েছে ব্যাপক চাঞ্চল্য ও বিতর্ক।”
বলা শেষ হতেই স্ক্রিনে তখন ভেসে উঠল আদালত প্রাঙ্গণের দৃশ্য, পুলিশের গাড়ি, সাংবাদিকদের ভিড়। নিউজ রিডারের কণ্ঠ ও স্ক্রিনজুড়ে ভেসে ওঠা হেডলাইন; পুরো পরিবেশটাকে আরও ভারী উত্তেজনাপূর্ণ ও অস্বস্তিকর করে তুলেছে।
শিশির মালিথা মনোযোগ দিয়ে সম্পূর্ণ ব্রেকিং নিউজটা দেখে নিল। এরপর মেয়েটির দিকে তাকিয়ে পরক্ষণে পেছনে তাকাল। বেশ অনেকটা দূরে কিছু উকিল ও কিছু ব্যক্তিবর্গের উপস্থিতি। সে এতক্ষণ সেখানে দাঁড়িয়ে আলোচনায় ছিল। নিউজ যে ব্রেকিং নিউজ হয়ে গেছে সেটাও সে জেনেছে। এবং সেটা চাঞ্চল্যকর সংবাদ হয়েছে মামলা নেয়ার আধাঘন্টার মধ্যে। আলোচিত বিষয় ছড়াতে সময় লাগে নাকি? ভবনের বাইরে সাংবাদিকরা তারই অপেক্ষা করছে। অর্থাৎ অ্যাডভোকেট শিশির মালিথাকে পেলেই হামলে পড়া হবে। আর সে সেই সুযোগ এখনো দেয়নি সাংবাদিকদের।
মেয়েটি হাঁপাচ্ছে। বোধহয় কাঁপছেও। রাগে নাকি অন্যকিছুতে তা ধরা গেল না। শিশির ধীর কণ্ঠে হেঁয়ালি করে বলল,
“ তো?”
“ তো? হোয়াট তো? এই তুমি আমার কথা বুঝছ না?”
“ হুঁশশ, ধীরে! এটা আদালত ভবন। তোর বাপ-চাচার আলিশান ভবন না।”
থেমে কিছুটা বিরক্তি নিয়ে বলল,
“বাড়িতে চল। ঝগড়া তোর বাপ-চাচার ভবনে করবি। বাইরে নট অ্যালাউড। চল..!”
“তোমাকে আমি নিজে হাতে খুন করে ফেলব, শুনে রাখো! তুমি এই কেস কেন নিয়েছ? কেন তুমি আসামিকে ডিফেন্স করবে? হ্যাঁ? দুই দুটো মেয়েকে সে রে’প করে মাডা’র করেছে! তুমি সেই আসামিকে ডিফেন্স করবে? হোয়াই শিশির মালিথা, হোয়াই?”
মেয়েটির এক নিঃশ্বাসে কথা বলাতে দম নিতে হলো একটু। এরপর পুনরায় বলল,
“পুলিশের ইনভেস্টিগেশন, ফরেনসিক রিপোর্ট, সাক্ষ্যপ্রমাণ সবকিছু যখন স্পষ্টভাবে আসামির দিকে ইঙ্গিত করেছে, তখন তুমি কীভাবে পারলে তার পক্ষে মামলা নিতে? একজন ক্রিমিনাল ল’ইয়ার হিসেবে সত্যিই কি তোমার মনে হয় এই মানুষটাকে রক্ষা করার মতো কোনো ভিত্তি এখনো বাকি আছে? হ্যাঁ? আইন কি শুধু যুক্তি দেখে, নাকি বিবেকও কিছু প্রশ্ন তোলে?”
প্রশ্নটা করে মেয়েটি তাকিয়ে রইল। তাকানোটা কেমন অসহায়। হতেই পারে! কারণ মামলা দু’জন তরুণীকে ধ’র্ষ’ণ করে হ’ত্যা করা। এখানে নারীবাদী মনোভাব উঠে আসবে স্বাভাবিক। একজন নারীর আত্মসম্মান, স্বাধীনতার বাক-বিতর্ক এখানে বড় বিষয়বস্তু। যা চলবেই। আটকানো সম্ভব নয়। কিন্তু তার নারীবাদী মনোভাবে গা ভাসালে চলবে? এসব যুক্তি সব স্থানে চললেও ক্ষেত্রবিশেষে অযৌক্তিক। তার কাজ তাকে করতে হবে। এখানে আবার তার কর্মক্ষেত্রে স্বাধীনতার প্রশ্ন উঠে আসবে। কর্মক্ষেত্রে আবেগ নয়, বিবেক বড় হাতিয়ার।
শিশির কোনো কথাই যখন বলল না, তখন মেয়েটিই আবার বলল,
“তুমি এক্ষুনি এই কেস রিজেক্ট করবে। এক্ষুনি তুমি প্রেস-মিডিয়াকে জানাবে, তুমি এই কেস নিচ্ছ না।”
শিশির বেশ শান্ত ভঙ্গিমাতে কালো প্যান্টের পকেটে দুই হাত ডুবিয়ে দাঁড়িয়ে আছে। পরনে তার আদালতের আনুষ্ঠানিক পোশাকের মধ্যে আছে— ধবধবে সাদা শার্টের ওপর কালো কোট-প্যান্ট ও টাই, এবং পায়ে কালো অক্সফোর্ড জুতো। ঠোঁটে চাপা হাসি রেখে সে সটান দাঁড়িয়ে আছে। ওর এই ভাবলেশহীন ভঙ্গিমাটা মেয়েটি নিতে পারছে না। অস্থির হয়ে যাচ্ছে। মনে হচ্ছে ব্যাপারটা তার আত্মসম্মানে লাগছে। এখানে সে নিজেও একজন নারী হয়ে বিষয়টা কিছুতেই মেনে নিতে পারছে না। তাই সে আদালত ভবন মানল না। আবার শব্দ করে বলল,
“তুমি কোন বিবেকে আসামিকে ডিফেন্স করবে? লজ্জা করবে না তোমার? তোমার ঘরেও তো মা-বোন আছে। তুমি…”
“ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমার ঘরে কোনো বোন নেই।”
মেয়েটিকে থেমে যেতে হলো। এই মুহূর্তে মনটা যা চাইল তা এখানে করা সম্ভব নয়। ভাসা ভাসা মোটা টানা দু’টো চোখে আগুন জ্বলছে। এতটা ভাবলেশহীন ভঙ্গিমা কোনো মানুষ দেখাতে পারে? তার যেন এখানে কিছুই বলার নেই এবং করারও নেই। মেয়েটি ফুঁসে ওঠে বলল,
“ তোমার কিছুই বলার নেই বা করার নেই?”
“ একদমই নেই।”
“ এই তুমি..”
“ বলেছি আস্তে!”
শীতল হুঁশিয়ারিতে আশেপাশে নজর রেখে নিজেকে সংবরণ করল সে। দাঁতে দাঁত চেপে শিশিরকে খুন করার মতো রাগ নিয়ে বলল,
“তোমাকে আমি ছাড়ব না! হয় তুমি এই মামলা থেকে সরে দাঁড়াবে, নয়তো আমি— কুয়াশা মালিথা তোমার বিরুদ্ধে প্রকাশ্যে দাঁড়াব। আমি জনমত গড়ব, আইনি প্রতিবাদে নামব। আন্দোলন হবে, আন্দোলন। আমি ওই করুণভাবে নিহত দুই মেয়ের ন্যায়বিচার চাই।”
হিসহিসিয়ে বলে আবার একটু থামল। এরপর শিশিরের দিকে তর্জনী আঙুল তুলে চোখে চোখ রেখে বলল,
“ জাস্টিস ফর আনিতা অ্যান্ড তনুজা। মাইন্ড ইট!”
“ ফিরতে হবে আমাদের, চল।”
“ না, আমি যাব না। আমার কাজ আছে।”
শুনে শিশির মালিথা তার হাতে থাকা ঘড়িতে চোখ রাখল। দেখল বিকেল চারটা বাজতে আর কিছুক্ষণ বাকি আছে। আর চারটা বাজলেই আদালত বন্ধ হবে সেই সাথে সকল কার্যক্রমও। সেখানে এর আর কোনো প্রয়োজন থাকার কথাও নয়। কুয়াশা মালিথা পেছন ঘুরে চলে যেতে নিলে শুনল,
“ এই থাম! সামনে প্রেস-মিডিয়া আছে। বামের করিডোর দিয়ে গিয়ে গাড়িতে বোস। আমি আসছি কিছুক্ষণের মাঝে।”
“ তোমার কথা শুনতে বাধ্য আমি? বললাম না আমার কাজ আছে? আর তোমার ঝামেলা তুমি মেটাও। আমি কেন দায় নিতে যাব? আমি তো সামনে দিয়েই যাব।”
“ ঠাটিয়ে থাপ্পড়টা একদম গালের ওপর দেব, বেয়াদব! ত্যাড়ামি করলে এখানে আছাড় দিয়ে বাড়ি ফিরব। এক পা এগিয়ে দেখ শুধু!”
এক ঝটকায় পেছন ফিরে তাকাল কুয়াশা। রাগে তার গা তিরতির করে কাঁপছে। মনটা চাচ্ছে সামনের এই লোকটাকে এখানেই তুলোধুনো করতে। দাঁতে দাঁত পিষে কী ভেবে যেন কথাটা মানল। ঘুরে এসে শিশিরের দিকে শাণিত একটা নজর ফেলে পাশ কাটিয়ে হাঁটতে লাগল। তবে কিছুটা খুঁড়িয়ে। লক্ষ্য করল শিশির তা। মেজাজটা খারাপও হলো বটে। আবার ডাকল,
“ এই, ওখানেই দাঁড়া!”
থামতে হলো কুয়াশাকে। এরপর শিশির নিজের ফোনটা বের করে কাউকে একটা কল করল। কিছুক্ষণের মাঝে ওপাশ থেকে সালাম ভেসে এলে সালামের উত্তর দিল শিশির। এরপর কুয়াশা মালিথার দিকে তাকিয়ে বলল,
“ তোমার বান্ধবীকে নিয়ে যাও, স্মৃতি। পায়ে মোচড় খেয়েছে। হাঁটতে সমস্যা হচ্ছে। ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশনস কোর্ট ভবনের ফার্স্ট ফ্লোরে আছে।”
বলে ফোন কাটল শিশির। কুয়াশার এই আলগা পিরিত সহ্য হলো না। তাই কটমটিয়ে বলল,
“ আমাকে মানতে বাধ্য নও, তো আলগা পিরিত কাকে দেখাও?”
“ তোকেই দেখাচ্ছি।”
“ ইয়াক! প্রয়োজন নেই আমার।”
“ তোর প্রয়োজনের ধার ধারে শিশির মালিথা?”
“ তোমাকে মানতে বাধ্য নই আমি।”
“ তোর চোদ্দগোষ্ঠী বাধ্য!”
নিচু স্বরে তাদের তর্কাতর্কী হচ্ছিল। এরমাঝে সেখানে উপস্থিত হলো স্মৃতি শেখ। স্মৃতি শেখ কুয়াশা মালিথার বান্ধবী। স্মৃতি শিশিরের সাথে একটু কথা বলে কুয়াশাকে সাবধানে ধরে নিয়ে চলে গেল।
শিশির সে পথে আর তাকাল না। নিজেকে প্রস্তুত করে এগিয়ে গেল তার গন্তব্যে। বাকিটা পরে সামলাবে। তার কাছে এখন তার গন্তব্য বড়। এবং সে সেই পথেই পা বাড়াল। পিছু ফিরে দেখার বিকল্প নেই। থাকলেও সে সেই বিকল্পের বাধ্য বাঁদী নয়। নীতিবোধ তার নিজের তৈরি। এবং সে সেই নীতিতে চলা আসল বাঁদী।
‘
এতক্ষণ যে দু’জনের বাক-বিতণ্ডা চলছিল অর্থাৎ শিশির মালিথা ও কুয়াশা মালিথা— তাদের তর্ক-বিতর্কর উপাদান ও নামের একই পদবি দেখে বুঝে গেছেন নিশ্চয় তারা একই পরিবারের কেউ?
হ্যাঁ, এতক্ষণ যাদের বাক-বিতণ্ডা দেখলেন তারা মালিথা পরিবারের দুই আইকনিক সদস্য। দুই আইকনিক সদস্য বললে আসলে ভুল হয়, তারা একত্রেই মালিথা পরিবারের আইকনিক৷ তাদের একান্নবর্তী পরিবারের দুইজন হচ্ছে— বাঁধিয়ে রাখার মতো সদস্য। আপনারা যেটাকে তর্কা-তর্কি বা তর্ক-বিতর্ক বলবেন, ওটাকে ওরা দু'জন ওদের ভাষায় বলবে ঝগড়া-ঝাটি। বিষয়টা ঘাড়ত্যাড়ামি না? আসলে তারা ত্যাড়াই। তারা তাদের পরিবারের কাছে, বুনো ওল বাঘা তেঁতুল। শব্দটার মানে আপনারা বুঝবেন সময় হলে, ধীরে ধীরে। এবং তারা যে পরিবারে বাস করে সেখানের একই স্বভাবের দুই বাঘ। বলা যায়— এক বনে দুই বাঘ।
| চলবে |
নোট-১ঃ আপনাদের যতরকম প্রশ্ন আছে করতে পারেন। আমি ধীরে ধীরে উত্তর দেয়ার চেষ্টা করব ইন শা আল্লাহ।
এবং প্রশ্ন করার পাশাপাশি অবশ্যই গঠনমূলক (যেটা গল্প ভিত্তিক হবে) সেই মন্তব্য করবেন। আমি পড়তে চাই।
আপনারা এই পর্ব গ্রহণ করলে এটা এগোবে, না করলে এখানেই মারা যাবে। লেখিকাও ঘুমিয়ে যাবে। আর যদি চান এগোক, তবে আমাকে উৎসাহ দিতে হবে। নয়তো সত্যি বলছি, একটা সময় পর আমার কলম আবার থেমে যাবে।…তো লেখিকাকে জাগিয়ে রাখার দায়িত্ব নিচ্ছেন তো?
নোট-২ঃ এটা কোন ক্যাটাগরির জিজ্ঞেস করলে বলব— থ্রিলার। এখন কী থ্রিলার তা আপনারা বের করবেন। আমার কলম চলবে প্লট অনুযায়ী। আমি ওসবে ফোকাস করে লিখি না। আমার লেখায় বিভিন্ন ক্যাটাগরি উঠে আসে। এবং শেষটা না হয় আপনারাই দেখে নিবেন?....
চলবে.....
