#দেওয়ানা(আমার ভালোবাসা)_২
#লেখিকাঃ_রিক্তা ইসলাম মায়া
১০_ বর্তীতাংশ
বিষণ্ণতায় নির্মূল চিন্তাগ্ৰস্ত হয়ে উঠেছে খান বাড়ির প্রতিটি গুঞ্জে গুঞ্জে। সবকিছু ঠিকঠাক থেকেও যেন কিছুই ঠিক নেই খান বাড়ির মধ্যে। নিয়ম, রুটিন মাফিক সবকিছুই চলছে নিত্য দিনকালের মতোই,
তবেও যেন হাহাকার চিৎকারের গুঞ্জন শুনা যাচ্ছে খান বাড়ির সদস্যের ভিতরকার থেকে। কান্না বিভোর, চিন্তামগ্ন হয়ে সিঁটিয়ে আছে হেনা খান মায়াকে বুকে জড়িয়ে। থেকে থেকে কেঁদে কেঁদে উঠছে সবকিছু মনে করে। নিজের সর্বত্র চেষ্টা, আশা বাসনা, সবকিছুই আজ শেষ হয়ে গেছে রিদের জন্য। রিদ নিজের হাতে সবটা ইতি ঘটিয়ে গেছে। রিদ মায়ার বিয়েটা আজ আনুষ্ঠানিকভাবে কোর্ট থেকে বাতিল ঘোষণা করা হয়েছে। অক্ষত অবুঝ মায়া ছোট হলেও আজ এতটা বুঝতে পেরেছে, যে সে আজ থেকে রিদের বউ নয়। সে মুক্ত নারী। তাঁর সাথে রিদ ভাইয়ার হওয়া বিয়েটা আজ বাতিল হয়ে গেছে। এখন সে কারও বউ টউ নয় আর। রিদ ভাইয়ার তো মোটেও নয়। দাদু আরাফ খান নিজে সবটা খুলে বলেছে মায়াকে। নিজের পাশে বসিয়ে সবকিছু ধীরে সুস্থে বুঝিয়ে মায়াকে। মাথায় ব্যান্ডেজ নিয়েই মায়া চুপচাপ আরাফ খানের কথা গুলো শুনেছিল। রিদের প্রতি মায়ার মনে আলাদা যে টান ছিল সেটা রিদের আঘাত করার সাথে সাথে উগড়ে গেছে মায়ার ছোট মন থেকে৷ রিদের চাপ যে মায়ার মনে রয়ে গেছে সেটা হলো ভয়, জড়তা, আতঙ্ক। রিদ মানেই মায়ার জন্য ভীষণ ভীষণ খারাপ লোক, পঁচা লোক, মিস্টার ভিলেন। অত্যাচারী, স্বৈরাচারী পুরুষ তার রিদ ভাইয়া। যার সবকিছুই জঘন্যতম থেকে জঘন্য। মায়া প্রতিবাদ করেনি রিদের চলে যাওয়াকে ঘিরে। বরং স্বস্তি পেয়েছিল, নির্ভয় হয়েছিল, আর রিদের সামনে পড়তে হবে না বলে। রিদ চলে গেছে আজ দুইদিনের কোটায় পার হয়েছে। রিদের সাথে মায়ার চাইল্ড ম্যারেজ হওয়ায় কোনো রকম ম্যারেজ রেজিস্ট্রি পেপার ছিল না তাদের। দুজনের অপ্রাপ্ত বয়স হওয়ায় শুধু ধর্মীয় মোতাবেক কাজী দিয়ে কবুল পড়ানো হয়েছিল। যেটা আজ বাতিল হয়ে গেছে কোনো রকম ঝামেলা ছাড়াই। এতে অবুঝ মায়ার মনে কোনো রূপ বিষণ্ণতা না থাকলেও হেনা খান ও আরাফ খানের মনের মধ্যে ঝড়ঝাপটা বয়ে যাচ্ছিল পরিস্থিতি উপলব্ধি করে।
লাগামহীন বেলেল্লাপনা রিদকে নিজেদের মাঝে আটকানোর শেষ সুযোগটা ছিল মায়া। মায়ার সাথে রিদের বিয়েটা ঘিরে ছিল তাদের শেষ আশা ভরসা। মায়া বড় হওয়ার পর যদি রিদকে বুঝিয়ে সুঝিয়ে নিজেদের মাঝে আটকানো যায় এই বলে যে, রিদের মা-বাবার পছন্দ ছিল মায়া। বউ হিসাবে তাঁরা রিদের জন্য মায়াকে পছন্দ করে গেছে। রিদ নিজের মা-বাবাকে ভালোবাসার বদলে যদি মায়াকে মেনে নিয়ে সংসার শুরু করে এই আশায় দিন পার করেছে এতটা বছর তাঁরা। অবশেষে মায়াকেও নিজেদের কাছে এনেছে রিদের জন্য। এই আশায় যদি মায়া খান বাড়িতে থাকে, রিদের আশেপাশে তাহলে রিদের পাথর মনে যদি একটু হলেও মায়াকে দেখে নরম হয়। বা মায়াকে আগবাগে চিনে রাখে। যখন তারা মায়াকে রিদের বউ বলে দাবি করবে, তখন রিদ যেন চেনা পরিচয় নেই, এমনটা বলে নাকচ করতে না পারে মায়াকে, সেটা ভেবেই এতকিছু করা। কিন্তু নিয়তির লিখন ছিল বুঝি ঠিক তাঁর উল্টো কিছু। যা এক মুহূর্তে লন্ডভন্ড এলোমেলো করে দিয়ে গেছে সবার জীবনটা। সবটা এক মুহূর্তেই শেষ করে দিয়ে গেছে রিদ। এত বছরের সাধনা, আশা সবকিছু নষ্ট করে দিলো সে। মায়াকে অস্বীকার করে বিয়েটা বাতিল করে দিল। এখন মায়াকে নিজের বাবা-মার কাছে ফিরিয়ে দিতে হবে এমনটা ভাবতেই যেন হেনা হাহাকার কান্নায় ভেঙে পড়ছে বারবার। রিদকে কাছে না পেলেও তাদের মায়াকে ঘিরে ভালোই দিনকাল পার হচ্ছিল। আনন্দিত, মুখরিত সুখে দিন গুনছিল তাঁরা মায়াকে নিয়ে। ছেলে, ছেলের বউ, নাতি সবাইকে হারিয়ে মায়াকে আঁকড়ে ধরে পার করতে চেয়েছিল জীবনের বাকি সময় গুলো। কিন্তু এখন কি করবে তাঁরা? কিভাবে ধরে রাখবে মায়াকে নিজেদের কাছে এখন? মায়ার বাবা-মা সত্যিটা জানলে জোর করে নিয়ে যাবে মায়াকে হেনা খানের বুক থেকে। কখনোই থাকতে দিবে না মায়াকে খান বাড়িতে। মায়ার বাবা শফিকুল ইসলাম খান বাড়ির সাথে সম্পর্কের ইতি টানতে আগের থেকেই চেয়েছিলেন, শুধু আরাফ খান ও হেনা খানের জন্য পারেননি সেটা করতে এতদিন। তাঁরা শফিকুল ইসলামের মৃত বাবাকে দেওয়া ওয়াদার কথা মনে করিয়ে এক প্রকার বাধ্য করে টেনে এতটা পথ এসেছেন। মায়াকেও নিজেদের কাছে নিয়ে এসেছেন। সবটাই ঠিকঠাক চলছিল। কিন্তু আবারও সবটা হঠাৎ করেই থেমে গেছে রিদের জন্য। হেনা খান মায়াকে জড়িয়ে দিশেহারা হয়ে উঠেছে। কিভাবে মায়াকে নিজেদের কাছে রেখে দেওয়া যায় সেটা ভেবে। এখনো মায়ার পরিবারের কেউ কিছু জানে না। মায়ার সাথে রিদের বিয়ে বাতিল হওয়াটা নিয়ে। হেনা খান মনে মনে কঠোর সিদ্ধান্ত নেন, তিনি জানাবে না কোনো কিছু মায়ার পরিবারকে এই বিষয়ে। আর না কাউকে জানাতে দিবে। হবেন তিনি স্বার্থপর। খুব স্বার্থপর। শেষ বয়সে বেঁচে থাকার জন্য যদি তাঁকে স্বার্থপর হতে হয়, তাহলে হবেন তিনি দুনিয়ার মহাশ্বার্থপর মানুষ। তবুও মায়াকে কিছুতেই ছাড়বেন না তিনি। দূরে যেতে দিবে না মায়াকে নিজের থেকে। দরকার হলে তিনি মায়াকে নিয়ে দূরে কোথাও চলে যাবেন। এই দেশ ছেড়ে চলে যাবেন মায়াকে নিয়ে তবুও কাউকে দিবেন না মায়ার ভাগ। দিবেন না মায়াকে নিজের কাছ থেকে ছিনিয়ে নিতে।
অন্ধকার ঘরময় রুমটিতে মায়াকে বুকে চাপিয়ে খাটের সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে নিগূঢ় চোখে পানি ফেলছেন হেনা খান। মায়ার গভীর উষ্ণ নিশ্বাসের শব্দে বুঝা যাচ্ছে সে এই মুহূর্তে কতটা গভীর ঘুমে মগ্ন। হেনা খান থেকে থেকে কেঁপে কেঁপে উঠছেন কান্নায়। হুট করেই নিজের রুমের দরজা ঠেলে হাতে ফোন নিয়ে প্রবেশ করেন আরাফ খান। অন্ধকার রুমটি চোখ আওড়িয়ে কপাল কুঁচকে আসে তাঁর। মুহূর্তেই কিছু একটা ভেবে চট করে আলো জ্বালালেন অন্ধকার রুমটিতে। আলোকিত হয় ঘরময়। চোখে পড়ে কান্নায় নেতিয়ে পড়া প্রিয়তমার মুখ। আরাফ খান সেদিকে তাকিয়ে দীর্ঘনিশ্বাস ফেললেন সন্তর্পণে। বুঝতে পারছেন প্রিয়তমার মনের অবস্থা। তাঁরও ঠিক একই অবস্থা মনের। কিন্তু তিনি তা প্রকাশ করতে পারছেন না। ছেলে মানুষের কান্না করা মানায় না। ছেলেরা কান্না করতে জানে না। তাই তিনিও কান্না করবেন না। একদমই না। বরং প্রিয়তমা ও মায়াকে সবকিছুর থেকে আঁকড়ে রাখবেন। নিজের বক্ষপিঞ্জরে। ফোনের গুটি শব্দের ধ্যান ভাঙে আরাফ খানের। আহত দৃষ্টিতে তাকান ভিডিও কলে থাকা ছোট কন্যার দিকে। ফোন স্ক্রিনে ঝলমল করে ওঠা সুন্দরী মধ্যবয়সী মেয়েটি আবারও শীতল কণ্ঠে আরাফ খানকে উদ্দেশ্য করে বলে উঠল...
--" বাবা! মাকে ফোনটা দাও। বলো আমি কথা বলতে চাইছি। আর তুমিও এতটা ভেঙে পড়ো না। যা হবার তা হয়ে গেছে। সেটা নিয়ে ভাবলে টেনশন ছাড়া, কিছুই ফিরে আসবে না আমাদের জীবনে। বি স্ট্রং বাবা! আমি নেই মাকেও তোমার সামলাতে হবে। মাকে ফোনটা দাও। বলো! আমি কথা বলব এখন।
মেয়ের কথায় আবারও হতাশাজনক দীর্ঘনিশ্বাস ফেলেন আরাফ খান। গত দুইদিন ধরে লাগাতার ফোনে ছিল তার ছোট কন্যা মেহেরবান। খান বাড়ির সকল পরিস্থিতি সম্পর্কেই অবগত মেহেরবান। রিদ ও মায়ার সম্পর্কে ঘটিত সকল জটিলতা জানা তাঁর। বাবা-মার সাথে মেহেরবানও চেয়েছিল মায়াকে খান বাড়িতে রাখতে রিদের বউ করে। মায়াকে মেহেরবানেরও ভীষণ পছন্দ রিদের বউ হিসাবে। রিদের বাবা-মার পছন্দ মায়া ছিল বলেই মেহেরবানের আগ্রহটা মায়ার প্রতি একটু বেশিই ছিল। ভাই-ভাবির রেখে যাওয়া শেষ স্মৃতি ও পছন্দ ছিল মায়া রিদের জন্য। কিন্তু রিদের খাপছাড়া বেপরোয়া আচরণের জন্য ভাই-ভাবির শেষ ইচ্ছাটাও ধরে রাখতে পারেনি তাঁরা কেউ। কথা গুলো ভেবেই বাবা আরাফ খানের অগোচরে খুবই সন্তর্পণে একটা তপ্ত শ্বাস ফেলেন মেহেরবান। তিনি বুঝতে পারছেন নিজের বাবা-মার মনের অবস্থা। তাই ঘণ্টা ঘণ্টা ফোন দিয়ে বাবা-মাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন তিনি। স্বামী, ছেলে-মেয়ে দুটোকে নিয়ে চার সদস্যের পরিবার, বর্তমানে লন্ডনে অবস্থান করছেন তিনি। এই মুহূর্তে মা-বাবার পাশে থাকতে পারছেন না বিধায় বারবার ফোন করা উনার। আরাফ খানের শীতল হাত হেনা খানের গাল ছুঁয়ে দিতেই পিটপিট করে চোখ মেলেন তিনি। অশ্রুভেজা লাল লাল চোখ জোড়া আরাফ খানের দৃষ্টিতে স্থির হতে বুক কেঁপে ওঠে আরাফ খানের। হেনা খানের এমন অবস্থাটা মেনে নিতে পারছেন না তিনি। কিন্তু তিনিও নিরুপায়। কিছুই করতে পারবেন না প্রিয়তমার সুখের জন্য। হাত বাড়িয়ে হেনা খানের দিকে ফোন এগিয়ে দিতে দিতে স্নেহভেজা গলায় বললেন...
--" নাও! মেহেরবান কথা বলতে চায় তোমার সাথে। কথা বলো তোমরা। মায়াকে আমার কাছে দাও। আমি ওকে শুইয়ে দিই। ঘুমিয়ে পড়েছে ও।
মায়াকে নিয়ে যাওয়ার বিষয়টি স্বাভাবিক ভাবে মেনে নিতে পারেননি হেনা খান। মায়াকে দুহাতে আরও শক্ত করে বুকে আঁকড়ে ধরে ক্ষ্যাপা গলায় আরাফ খানকে উদ্দেশ্য করে বলে উঠলেন...
--" না দিব না আমার সোনামাকে। ও আমার কাছেই থাকবে সবসময়। আমি ওকে এইভাবেই নিয়েই কথা বলব নয়তো না। রেখে দাও ফোন। বলব না কথা আমি কারও সাথে। যাও তুমি এখান থেকে।
স্ত্রী মনের বেগতিক ভ্যাপসা তিক্ত আচরণটা বুঝতে পেরে চুপ করে যান আরাফ খান। হেনা খানের মনে মায়াকে হারানোর যে ভয়টা কাজ করছে সেটা অস্বাভাবিক কিছু না। বরং স্বাভাবিক। মায়ার পরিবারকে আজ নয়তো কাল মায়া ও রিদের বিয়ে বাতিল হওয়ার বিষয়টি জানাতে হবে। সবকিছু জানার পর নিশ্চয় মায়ার বাবা মায়াকে খান বাড়িতে রাখতে চাইবেন না। মায়াকে নিয়ে যাবেন চিরতরের জন্য। সেই সাথে সকল সম্পর্কও ছিন্ন করে যাবেন খান বাড়ির সাথে মায়ার। তিনি আগবাড়িয়ে কিছু বলেন না প্রিয়তমাকে। চুপচাপ চোখ আওড়ান হেনা খানের ক্ষ্যাপা দৃষ্টিতে। তখনই হাতে চেপে ধরা ফোন থেকে আবারও কানে আসে মেহেরবানের শান্ত কণ্ঠ আরাফ খানের।
--" বাবা মাকে ফোনটা দাও। মার ওঠার দরকার নেই। থাকুক মায়া মার সাথেই। আমার সমস্যা নেই এইভাবে কথা বলতে। দাও তুমি ফোনটা মাকে।
আরাফ খান হাত বাড়িয়ে ফোনটা হেনা খানের দিকে এগিয়ে দিতে অতি সন্তর্পণে ফোনটা হাতে তুলে নেন হেনা খান। ফোনের স্ক্রিনে ঝলমল করে ওঠা মেহেরবানের মুখাপেক্ষী হতেই তীক্ষ্ণ কণ্ঠে বলে উঠল মেহেরবান...
--" মা বোকামি করছো কেন তুমি? তোমার কি বোকামি করার বয়স এখন আর আছে? যা হবার তা হয়ে গেছে। এখন জেদ ধরে পাগলামি করলে কি সবকিছু ঠিক হয়ে যাবে আবার? রিদ কি নিজের ডিসিশন চেঞ্জ করে ফেলবে? উল্টো দেখা যাবে যে তোমার পাগলামিতে রিদ একেবারেই যোগাযোগ বিচ্ছিন্ন করে বসবে সবার সাথে। তখন ঠিক লাগবে ব্যাপারটা? আমরা সবাই জানি রিদ কেমন! তারপরও আর কিসের আশা তোমার রিদের উপর? সবকিছুর জেদ এবার ছাড়ো মা! শান্ত হও তুমি। পাগলামি না করে ঠান্ডা মাথায় সমাধান খোঁজো। কি করতে হবে পরে?
মেয়ের কথায় আবারও টলমল করে ওঠে অশ্রুভেজা চোখ দুটো হেনা খানের। মুহূর্তে গাল গড়িয়ে পড়ল নোনাজল। একহাতের ভাঁজে মায়াকে বুকে রেখে, অন্যহাতের ভাঁজে ফোনটি চেপে ধরা অবস্থায় আবারও ফুঁপিয়ে উঠলেন কান্নায়। মায়ার মাথায় হেনা খান নিজের গাল ঠেকিয়ে কান্নায় ফুঁপাতেই, বুক ফুলিয়ে শব্দ করে শ্বাস ফেলল মেহেরবান। মায়ের মনের অবস্থা বুঝে অতি সন্তর্পণে আবারও শীতল গলায় বলে উঠল...
--" মা! যেটা যেভাবে চলছে আপাতত সেটা সেইভাবেই চলতে দাও। পাগলামি না করে সময় নিয়ে ভাবো নেক্সট আমাদের কি করতে হবে? আর আপাতত রিদকে মায়ার সম্পর্কে কোনো কিছু বলার দরকার নেই। রিদ থাকুক ওর মতো করে। ভবিষ্যতে দেখা যাবে কি করা যায় রিদকে নিয়ে। মায়া নয়তো অন্য কোথাও রিদকে বিয়ে করানোর চেষ্টা করা যাবে তখন। এখন এসব বিষয় নিয়ে ভাবার দরকার নেই। এখন যেটা ভাবার দরকার সেটা হলো মায়ার পরিবারকে আমাদের সত্যিটা জানাতে হবে। রিদ আর মায়ার বিয়ে বাতিলের বিষয়টা উনাদের জানানো উচিত। উনারা মায়ার বাবা-মা হিসাবে আমাদের প্রথম দায়িত্ব ছিল উনাদেরকে আরও আগে এই বিষয়টি জানানো। তারপর উনাদেরকে নিয়েই আমাদের বিষয়টি এগোনো উচিত ছিল। বাবা-মা হিসাবে মায়ার জন্য উনারা যা ডিসিশন নিতেন সেটাতে আমাদের সহমত পোষণ করা দরকার ছিল। কিন্তু আমাদের ভুল! আমরা আরও আগে জানাইনি এই বিষয়টি উনাদের। এখন তারা কি রিয়েক্ট করবে সেটাই....
কথা গুলো বলতে বলতে থেমে যায় মেহেরবান। মায়ের বদলিত চেহারায় খানিকটা থমথমে খেয়ে যায় মেহেরবান। মায়ের রাগী দৃষ্টিতে চুপ করে যায়। হেনা খান রাগে চোখ শক্ত করে তাকিয়ে আছেন মেহেরবানের দিকে। মেহেরবান থামতেই রাগে কটমট করে জ্বলে ওঠেন হেনা খান। তিরতিরে মেজাজে বলে উঠলেন সাথে সাথে হেনা খান।
--" খবরদার! যদি কেউ মায়ার পরিবারকে এসব বিষয়ে কিছু জানায় তো আমার চেয়ে খারাপ কেউ হবে না বলে দিলাম। যদি কেউ আমার কথার বিরুদ্ধে গিয়ে মায়ার পরিবারকে কিছু জানায়। বা জানাতে চায়। তাহলে আমি এই বাড়ি ঘর ছেড়ে ছুঁড়ে মায়াকে নিয়ে দূরের কোথাও চলে যাব জীবনের মতো। আর কখনোই ফিরে আসব না এই অসভ্য বাড়িতে। তোদের এই বেহায়াপনার মধ্যে। তখন থাকিস তোরা তোদের মন মতো করে। আমি নাক গলাতে আসব না তোদের পারিবারিক বিষয়ে। কিন্তু আমার সোনামার বিষয়ে আমি তোদের কারও কাছ থেকে কোনো পরামর্শ বা ডিসিশন চাচ্ছি না। আমি আমার ডিসিশন জানাচ্ছি তোদেরকে। মায়া আমার নাতিন। ও আমার সাথেই থাকবে বাকিটা জীবন। এই বাড়িতে। যদি আমার সোনামার জায়গা এই বাড়িতে না হয়! তাহলে আমারও এই বাড়িঘর, সংসারাদি, কিছুই চাই না। আমি শেষ বয়সে এসে তোদের সংসার ত্যাগ করব। তোদেরকে ত্যাগ করব। সবকিছু ত্যাগ করব। আমি আমার সুখ চাই। আমি তিক্ততায় বিষিয়ে উঠেছি তোদের সাথে যুদ্ধ করতে করতে। আমাকে এখন একাকীত্ব ঘিরে ধরেছে। বিষাক্ত লাগছে এখন তোদের বিরূপ আচরণ গুলো। তোরা কেউ আমার কথা চিন্তা করিস না। তোরা তোদের সংসার, তোদের ছেলে মেয়ের, তোদের সবকিছু নিয়ে ব্যস্ত। তোরা তোদের সুখটা খুঁজে বেড়াস। আর আমি তোদের সুখে রাখার চেষ্টা করতে করতে আজ ক্লান্ত। এখন আমার সুখ চাই। মানসিক শান্তি চাই। আমি আর একাকীত্ব জীবন পার করতে চাই না। আমি হাঁপিয়ে উঠেছি আপনজনদের সাথে লড়াই করতে করতে। রিদকে বছরের পর বছরও কাছে পাওয়া যায় না। দুই মেয়ে তাদের স্বামী সন্তানদের নিয়ে দূর দেশে থাকে সংসার নিয়ে। মা-বাবার সান্নিধ্য তাদের পছন্দ না। আর আমার স্বামী সারাদিন রাত অফিস আর কাজ কাজ করে বেড়ায়। একা আমি আছি নাকি মরে গেছি কারও কোনো খবর থাকে না। আমার টাকা আছে কিন্তু সুখটা আমার দূর দূরান্তে নেই। তাই এখন আমার টাকা নয় সুখ লাগবে। আমার এখন কাউকে চাই না। স্বামী, সন্তান, নাতিন কাউকেই চাই না। আমার শুধু আমার সোনামাকে চাই। আমার একাকীত্ব দূর করার মাধ্যম চাই। আমার সুখ আমার সোনামা। আমার সোনামার জীবনেও কোনো রিদের দরকার নেই। আমিই যথেষ্ট আছি আমার সোনামার জন্য। আমি নিজেই ওর জন্য ছেলে খুঁজব। বিয়ে দিব। তারপর ওর স্বামীসহ আমি এই খান বাড়িতে রেখে দিব আমার কাছে। তারপরও আমার সোনামাকে কোথাও যেতে দিব না, আমার থেকে।
হেনা খানের পরপর কথায় আহত হচ্ছিলেন উপস্থিত বাবা-মেয়ে দুজনই। ছলছল চোখে তাকায় হেনা খানের দিকে দু'জনই। বাবা-মেয়ে দুজনেই হেনা খানের বিষাক্ত একাকীত্বের আঁচ করতে পারছেন। সময়ের সাথে সাথে হেনা খানের দীর্ঘদিনের তিক্ততা আজ বহির্ভূত ঘটেছে। বিষণ্ণতায় ঘেরা হেনা খান আজ ক্লান্ত! বড্ড ক্লান্ত পরিবার পরিজনের সকলের ব্যস্ততার পাল্লা মাপতে গিয়ে। দিন শেষে নিজেকে একা পেয়ে অনেক মানসিক রোগী হয়ে উঠেছেন। তাই আজ সঙ্গী খুঁজছেন শেষ বয়সে নতুন করে বাঁচার তাগিদে। সেই সঙ্গী হিসাবে আজ মায়াকে পাশে চান হেনা খান। সত্যিই চান। নয়তো মানসিক চাপে চাপে পাগল হয়ে উঠতে বেশি দিন নয়। বাবা-মেয়ে দু'জনই বেশ বুঝতে পারছেন হেনা খান এই মুহূর্তে মানসিক ভাবে ডিস্টার্ব হওয়াতে, মানসিক রোগী হয়ে যাচ্ছেন দিন দিন। এই মুহূর্তে মায়াকে হেনা খানের থেকে আলাদা করলে হিতের বিপরীত কিছু ঘটবে নিশ্চিত। মায়াকে এই মুহূর্তে হারিয়ে ফেললে হেনা খান আরও বেশি মানসিক চাপে পড়ে যাবেন। তাই আপাতত মায়াকে হেনা খানের থেকে দূর করা যাবে না। কিছুতেই না। সিদ্ধান্ত বদলান আরাফ খান। যতদিন না তাঁর স্ত্রী স্বয়ংসম্পূর্ণ ঠিকঠাক হচ্ছেন ততদিন নাহয় জানাবেন না, মায়ার পরিবারকে বিয়ে বাতিলের বিষয়টি। স্ত্রী সুস্থ হোক তারপর সবকিছু নিয়ে ভাবা যাবে। আরাফ খানের মুখ খোলার আগেই বেগতিক আবারও মেহেরবান ত্বরান্বিত হয়ে বলে উঠল...
--" কিন্তু মা তো....
মেয়ে বাক্য শুরু করার আগেই ক্ষেপে যান হেনা খান। ধমকের স্বরে বলে ওঠেন...
--" বললাম না নাক গলাবি না আমার সোনামার বিষয়ে। যা তোরা। একা থাকতে দে আমাদের। কেন ফোন করছিস বারবার এখানে? কি চাস তোরা এখানে হ্যাঁ?
মায়ের পাগলামিতে আবারও দীর্ঘনিশ্বাস ফেলে মেহেরবান। আপাতত হেনা খানকে কিছু বলে লাভ হবে না সেটা ঠিক বুঝতে পারছে মেহেরবান। আগে মায়ের একাকীত্ব দূর করতে হবে। নিজের মাকে সুস্থ করতে হবে তারপর যা করার করতে হবে। মায়ের মুখের দিকে হতাশ ভঙ্গিতে তাকায়। মুখ খোলার আগে আরাফ খান নিজের স্ত্রীকে শান্ত করার চেষ্টা করে দ্রুত বলে উঠলেন...
--" ঠিক আছে! তোমার কথায় হবে এবার থেকে। কেউ কিছু জানাবে না মায়ার পরিবারকে। তোমার মতের বিরুদ্ধে যাব না আমরা কেউ। তুমি শান্ত হও হেনা। তোমার কাছ থেকে কেউ মায়াকে কেড়ে নিবে না। তোমার সাথেই থাকবে মায়া আমি ওয়াদা করছি তোমাকে এই নিয়ে। তারপরও শান্ত হও তুমি আগে। তাকাও আমার দিকে। দেখ আমাকে তুমি!
স্বামীর কথায় রাগটা খানিকটা কমলেও, পুরোপুরি নরম হয়ে আসতে পারেনি হেনা খানের মন। শক্ত দৃষ্টিতে তাকান আরাফ খানের দিকে। মায়ের বেগতিক আচরণ বুঝতে পেরে ফোনের ওপাশ থেকে ঠান্ডা কণ্ঠে বলে উঠল মেহেরবান...
--" মা! আমি কয়েকদিনের মধ্যে বাংলাদেশে আসছি ফিহাকে নিয়ে। একেবারে চলে আসব দেশে। এবার থেকে বাংলাদেশেই থাকব তোমার পাশে পাশে।
মেয়ের কথায় মুহূর্তেই গলে মোম হয়ে যান হেনা খান। মেহেরবান বাংলাদেশে চলে আসবে বিষয়টি শুনতেই চট করে আবেগী হয়ে বলে উঠলেন...
--" সত্যিই! সত্যি চলে আসবি তোরা সবাই?
--" হুমমম চলে আসব মা। পরের দেশে নিজের আপনজনদের টান আর আসছে না মা। তাই চলে আসব মায়ের কোলে। আপনজনদের কাছে। কিন্তু বাকি দু'জন বাবা-ছেলে এখন কেউ আসবে না মা। শুধু আমি আর ফিহা আসব এখন। শামীম নিজের বিজনেস গুছিয়ে শিফট করবে বাংলাদেশে। তার জন্য কয়েকমাস লাগবে। একেবারে চলে আসবে বাংলাদেশে আমাদের কাছে। ফিহাকে কলেজে ভর্তি করাব ঢাকায়। বাকি পড়া সব বাংলাদেশ থেকেই করবে। আর আয়নের ডাক্তারি ইন্টার্নশিপ চলছে। এই বছর শেষ হবে। লন্ডনের হসপিটালে জয়েন করবে বলেছে। সবমিলিয়ে একবছর সময় লাগবে ওর। তারপর বাংলাদেশে আসবে। এখন আসতে চাইছে না। বছর খানেক নাকি লাগবে ওর বাংলাদেশে আসতে। তবে একেবারে আসতে চাইছে না বাংলাদেশে। এখানেই থাকতে চাইছে। বাংলাদেশে নাকি প্রতিবছর যাতায়াত রাখবে আমাদের সাথে। তুমি কথা বলে দেখিও ও কি বলে মা। আমি বলেছি তোমাকে কল দিতে। বলল তোমাকে নাকি রাতে কল করবে ফ্রি হয়ে। আমি সবটা বলেছিলাম রিদের বিষয়ে। সবটা জেনেই তোমার সাথে কথা বলতে চায়। যদি পারো বলিও আমাদের সাথে যেন বাংলাদেশে আসে ও। তোমার আর বাবার সাথে দেখা করে যায়।
মেয়ের কথায় শান্ত হন হেনা খান। খানিকটা আশ্বস্ত হলেও একেবারে চিন্তামুক্ত হতে পারেননি তিনি। মেয়ের সাথে ঠান্ডা মাথায় আরও কিছুক্ষণ টুকটাক কথা বলে ফোন রেখে দেন তিনি। মায়াকে জড়িয়ে ধরা অবস্থাতেই আবারও খাটের সাথে হেলান দিয়ে শুয়ে পড়েন। মায়া বিভোর ঘুমে হেনা খানের বুকের মধ্যে। আরাফ খান স্ত্রীর দিকে শান্ত চোখে তাকিয়ে থেকে উঠে খাটের অন্য পাশে গিয়ে হেলান দিয়ে শুয়ে পড়েন চিন্তায় চিন্তায়। হুট করে যেন আরাফ খান বড্ড অসহায় হয়ে পড়েছেন স্ত্রী, নাতি, ও মায়াকে নিয়ে। রিদের জেদ, হেনা খানের মানসিক অসুস্থতা, মায়াকে সামলানো। সবকিছুই যেন একা কাঁধে পড়ে গেছে আরাফ খানের। রুমের লাইট নিভিয়ে দুজনই দুপাশে চিন্তাসহিত চোখ বন্ধ করে নেন। মুহূর্তেই বিষাক্ত নীরবতা ছেয়ে যায় সম্পূর্ণ রুমটি জুড়ে। কতটা সময় একে অপরের চিন্তামগ্ন বিভোর ছিলেন জানা নেই। তবে হুট করেই আবারও ফোনের তীক্ষ্ণ শব্দে ধ্যান ভাঙে দু'জনেরই। হেনা খান জাগ্রত অবস্থায় থাকলেও নড়চড় নেই বিন্দুর। আরাফ খান চোখ তুলে তীক্ষ্ণ দৃষ্টিতে ফোনের দিকে তাকাতেই ফোনের স্ক্রিনে ঝলমলে ওঠে "আয়ন" নামক শব্দটি। রুমের লাইট জ্বালিয়ে দেয়াল ঘড়ির দিকে তাকাতেই চোখে পড়ল রাত ১২:৪৬ মিনিট। তিনি দীর্ঘনিশ্বাস ফেলে ভিডিও কলটি রিসিভ করলেন আয়নের। সাথে সাথে স্ক্রিনে ভেসে উঠল উজ্জ্বল শ্যামবর্ণের একজন তরুণের হাস্যোজ্জ্বল চেহারাটি। গায়ের সাথে অ্যাপ্রন জড়িয়ে মেডিকেলের করিডোর ধরে বের হচ্ছে পার্কিং এরিয়াতে। আরাফ খান ফোনের স্ক্রিনে ভেসে উঠতেই ক্লান্ত মাখা ফেঁসে দারুণ হেসে বলে উঠল...
--" আসসালামু আলাইকুম ইয়াং ম্যান। কি অবস্থা আপনার হুমম? সব ঠিকঠাক তো?
কথা গুলো বলতে বলতেই কারের দরজা খুলে গাড়িতে উঠে বসল আয়ন। আরাফ খান আয়নের কথায় এক গাল কৃত্রিম হাসলেন। হেনা খানকে এক পলক দেখে নিয়ে বললেন...
--" ওয়ালাইকুম সালাম ইয়াং ম্যান। অবস্থাটা আমার আপাতত বেগতিক চলছে। সেথায় সব ঠিকঠাক বলতে পারছি না। বুঝে নিতে হবে অবস্থাটা আপাতত কোথায় আছে আমার?
আরাফ খানের কথায় আবারও ক্লান্তিতে দারুণ হাসল আয়ন। ড্রাইভিং সিটে বসে নিজের ফোনটি সামনে স্টিক হ্যাঙ্গারে রেখে গায়ে জড়ানো অ্যাপ্রনটি টেনে খুলতে খুলতে বলল...
--" তোমার বেগতিক অবস্থার গতি ধরাতে হবে নানাভাই। তোমার অবস্থানের রোগ নিরাময় করতে হবে। তাই আগে বলো রোগী কে? তুমি নাকি তোমার বউ? রোগীকে চিহ্নিত না করে তো, তাঁর রোগ নিরাময় করতে পারছি না আমি। আগে রোগীর সাথে পরিচয় করাও ফটাফট। আমিও ডাক্তার হয়ে ঝটপট ছোটখাটো প্রেসক্রিপশন দিয়ে দিব। কি বলো?
আয়নের কথায় এবার মন খুলে হাসলেন আরাফ খান। আয়ন প্রাণবন্ত, হাস্যোজ্জ্বল মানুষ। সব পরিস্থিতিতে মানুষকে মানিয়ে নিতে সাহায্য করে। পাশে থাকে। মানুষ বোঝানোর ক্ষমতা বেশি। আয়ন আর রিদ দু'জনই দুই রকম ধাঁচের। রিদ উগ্র, রুড, একগুঁয়ে, অ্যাটিটিউড সম্পন্ন, গম্ভীর মানুষ তো অন্যদিকে আয়ন প্রাণবন্ত, হাস্যোজ্জ্বল, বিচক্ষণতার দারুণ পুরুষ। আরাফ হেসে বলে উঠলেন....
--" একদম! স্বামী ঠিক আছে। ঝটপট বউয়ের চিকিৎসাটা করে ফেলুন তো ডাক্তার সাহেব। রোগ রোগ গন্ধটা আর ভাল লাগছে না। এবার আমার বউটাকে ঠিক করে তুলুন ডাক্তার সাহেব। ভিজিট নিয়ে চিন্তা করবে না। টাকাটা একটু পুষিয়ে দিব আপনাকে সমস্যা নেই।
আরাফ খানের কথায় আবারও হাসল আয়ন। বলিষ্ঠ সুঠাম দেহে জড়ানো ধূসর রঙের শার্টের হাতা গুলো গুটাতে গুটাতে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাল ফোনের স্ক্রিনে। নিজের ভ্রু নাচিয়ে বলল...
--" দামী বউয়ের জন্য স্বল্প মূল্যের ভিজিট? বিষয়টা কি খান বাড়ির বউয়ের জন্য অপমান জনক হয়ে গেল না
কথা বলতে বলতে এসে বসলেন হেনা খানের সামনে আরাফ খান। হেনা বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে ছিলেন স্বামীর মুখের দিকে। আয়নের প্রতিটা কথা হেনা খানের কান অবধি গেছে। আয়ন যে নিজের নানাভাইয়ের মন ভালো করার চেষ্টা করছে সেটা বেশ বুঝতে পারছেন হেনা খান। আরাফ খান এক পলক হেনা খানকে দেখে নিয়ে দুষ্টুমি কণ্ঠে বললেন...
--" সমস্যা নেই ডক্টর। খান বাড়ির বউয়ের অপমান না হয় সেই প্রেক্ষিতেই পুষিয়ে দিব আপনাকে। তবুও বউ ভালো হওয়া চাই আমার। বউ ভালো করে দিন আমার তাহলেই হবে। নিন বউয়ের সাথে কথা বলুন...
কথা গুলো বলতে বলতেই ফোন বাড়িয়ে দেন হেনা খানের দিকে আরাফ খান। ফোনটি হাতের মুঠোয় নিতেই মুখোমুখি হয় দু'জনই। আয়ন হেনা খানকে দেখেই সালাম দিয়ে বলল...
--" আসসালামু আলাইকুম নানুমা। কেমন আছো তুমি?
আয়নের কথায় মলিন হাসলেন হেনা খান। আস্তে করে বললেন...
--" এইতো ভাই! ভালোই আছি। তোরা যেমন রেখেছিস তেমনই ভালো আছি।
হেনা খানের কথার মানে বুঝতে পারে আয়ন। মুখে টান টান হাসি রেখে বলে ওঠে....
--" আহ! তাহলে তো তুমি কোনো রোগী টুগী নও। সুস্থ তুমি। আমরা তো তোমাকে ভালোই রেখেছিলাম। এখন বলো যদি তোমার স্বামী তোমাকে এদিক সেদিক কষ্ট দিয়ে, রোগী টুগী বানিয়ে ফেলে তাহলে তোমার কথায় যুক্তি থাকবে। আমরা নয়! দোষী তোমার স্বামী হবে তখন। স্বামী সংসার ভালো না লাগলে, আমার সংসারে চলে আসো তুমি। আমি এখনো সিঙ্গেল আছি কিন্তু।
আয়ন কথা গুলো বলেই বেখেয়ালি ভাবে চোখ পড়ে হেনা খানের বুকে ঘুমন্ত মায়ার দিকে। দৃষ্টি সরিয়ে নিতে গিয়ে চমকে ওঠে আবারও সেদিকে তাকায় খানিকটা কপাল কুঁচকে। ঘুমন্ত মায়া হেনা খানের বুকের পাশে চেপে থাকার কারণে চেহারাটা স্পষ্ট বোঝা না গেলেও, মুখের একপাশ ঠিকই দেখা যাচ্ছে। কপালে সাদা ব্যান্ডেজ করা। চুল গুলো খানিকটা এলোমেলো ভাবে আছড়ে পড়ে আছে মুখে। আয়ন মেয়েটিকে চিনতে পারল না। কৌতূহল বশত নিজের নানুমাকে কপাল কুঁচকে প্রশ্ন করল সাথে সাথে....
--" মেয়েটি কে নানুমা?
একটা চাপা দীর্ঘনিশ্বাস ফেলে হেনা খান বলে উঠলেন...
--" মায়া। আমার সোনামা।
.
#চলবে...
