মেডিকেল কলেজ ও হাসপাতালে পা রাখতে না রাখতেই ডা. আঁধার খানের হাতে সপাটে থাপ্পড় খেয়ে হতভম্ব—এমবিবিএস এর প্রথম বর্ষের ছাত্রী আলো রহমান রিক্তা। তার অপরাধ, বান্ধবীর হয়ে স্যারকে প্রেম পত্র দেওয়া। যেই মানুষটাকে সবাই যমের মতো ভয় পায়, সেই মানুষটাকে সে লাভ লেটার দিয়েছে। তাও অশ্লীলে ভরা। যেটা সে জানত না। ট্রুথ অর ডেয়ার খেলতে গিয়ে এই সর্বনাশ ঘটিয়েছে। ফলস্বরূপ তার সুন্দর, নরম তুলতুলে গালটা গরম করে দিয়েছে। ভাগ্যিস ক্যাম্পাসে মা'রেনি, নয়তো আজ সবার সামনে তার মানসম্মান ধুলোয় মিশে যেত।
-“হাউ ডেয়ার ইউ...গিভ মি সাচ আ ডিসগাস্টিং লেটার?”
স্যারের আভিজাত্যপূর্ণ ভারী কণ্ঠের ধমকে আলো শুকনো ঢোক গিলে কয়েক কদম পিছিয়ে যায় এবং সহসাই মাথা নিচু করে নেয়,
-“স-সরি, স-স্যার! আ..আমি আসলে বুঝতে পারিনি। আর ওটা আমার চিঠি নয়। আমার...”
-“জাস্ট শাটআপ! নো এক্সকিউজ।”
মেয়েটাকে পুরোপুরি কথা বলতে না দিয়ে ডা. আঁধার খান দাঁত কিড়মিড় করে। আলো একহাত গালে রেখে নাক টেনে চুপ করে রইল। খেয়াল করল, স্যার চিঠিটা টুকরো-টুকরো করে তারই গায়ের উপর ছুঁড়ে মা'রল,
-“হিয়ার ইউ গো, ইওর সো-কল্ড লেটার।”
-“আ-আমার নয়, আমার ফ্রেন্ডের। আপনার মতো লোকের প্রেমে উস্টা খেয়ে পড়া থেকে আমি পাহাড় থেকে লাফ দিতে পছন্দ করব।”
শেষের কথাটা বিরবির করে বলে আলো। তারপর চলে আসার সময় আবারো বলল, -“সরি! আমি জেনেশুনে এমনটা করিনি।”
একথা বলে দীর্ঘ সিঁড়ির দিকে পা বাড়াতেই আঁধার দু'হাত পকেটে গুঁজে গম্ভীর কণ্ঠে আওড়াল,
-“ফ্লোর পরিষ্কার করে তবে এখান থেকে যাবে। নয়তো এই মেডিকেলে যেন আর পা রাখতে না পারো, সেই ব্যবস্থা করব আমি।”
আলো থামল! পেছনে ফিরে একবার স্যারের রাগান্বিত চেহারার দিকে তাকিয়ে নিচে বসে কাগজের টুকরোগুলো তুলতে শুরু করল। এরমধ্যেই মনে মনে খবিশ স্যারের চৌদ্দ গুষ্ঠি ধুয়ে ফেলেছে। তার কাজ শেষ হতেই ডাস্টবিনে ময়লা ফেলে দ্রুত সিঁড়ি বেয়ে ছয়তলা থেকে নামতে শুরু করল। তখন পেছন থেকে শুনতে পেল,
-“নেক্টস টাইম এমন কিছু করলে, আঙ্কেলকে নালিশ জানাতে বাধ্য হবো। সো, বি আ গুড গার্ল!”
আলো হনহনিয়ে সোজা ক্যাম্পাসে আসে। হাতে হকিস্টিক। আসার পথে এক সিনিয়র ভাইয়ের থেকে ধার নিয়ে এসেছে। ক্যাম্পাসে তখন তার পাঁচ বন্ধুবান্ধবীরা ছিল। হুট করে তাকে এভাবে আসতে দেখে সবার কপাল কুঁচকে গেলেও শালুক ভয়ে উল্টো পথে দৌড় মা রল। মেয়েটাকে পালাতে দেখে আলোও জুতা খুলে পেছনে ছুটল,
-“দাঁড়াআআ....শয়তান। আজ তোর ওই গোবর ভরা মাথা ফাটিয়ে আমি জেলে যাবো। তারপর জেলে বসে থেকে ফ্রি তে খাবার খাবো! কতবড় সাহস, ওই খবিশ গরুর ডাক্তার স্যারের হাতে আমাকে মা র খাওয়াস। আজ তোর কলিজা মেপে দেখব। থাম, বলছি, বেয়াদব!”
শালুক পালিয়ে পার্কিং প্লেসে চলে আসে। এবং একটা গাড়ির পেছনে গিয়ে লুকিয়ে পড়ল। এদিকে আলো এসে দুই হাঁটুতে ভর দিয়ে হাঁপাতে হাঁপাতে আশেপাশে চাইল। হঠাৎ একটা পরিচিত কার নজরে পড়তেই বাঁকা হাসল। সে চারিদিকে তাকিয়ে নিশ্চিত হলো, আশপাশে কেউ নেই। তারপর গাড়ির টায়ারের কাছে বসে নিজের দুষ্টু পরিকল্পনা বাস্তবায়ন করতে ব্যস্ত হয়ে পড়ল,
-“আমাকে থাপ্পড় মা'রা না? এই আলো রহমান রিক্তাকে? হু? এখন ঠেলা বুঝুন...উঁহু, নিজের গাড়ি ঠেলতে ঠেলতে নীড়ে ফিরুন, খবিশ স্যার।”
আলো মিটমিট করে হাসতে হাসতে পেছনের দিক দিয়ে যেয়ে বান্ধবীর কান চেপে ধরল। তারপর টানতে টানতে নিজের সাথে নিয়ে যেতে লাগল,
-“চল, এখন তোরে ধোলাই করার পালা।”
-
-“জোরে লেগেছে?”
তামান্না বান্ধবীর ফর্সা, রক্তিম বাম গাল স্পর্শ করে ধীর কণ্ঠে জিজ্ঞেস করে। দুটো ক্লাস শেষে তারা সবাই ক্যান্টিনে এসে বসেছে। এখন লাঞ্চ টাইম। এরপর একটা ক্লাস আছে, ওটা হলেই আজকের জন্য ক্লাস শেষ তাদের। বড় গোল টেবিলে তারা পাঁচজন বসে আছে। শালুক নেই, মূলত আলো, তাদের সাথে চরম ঝগড়া হয়েছে। মনে হয়না আজকের পর আর শালুকের সাথে স্বাভাবিক সম্পর্ক রাখতে পারবে। তারা কেউ ভাবতেও পারেনি, মেয়েটা এত নিচে নেমে যাবে। নোংরামির একটা লিমিট আছে, যেটা পার করে ফেলেছে। তারা মেডিকেলের নতুন ছাত্রী নয়, এই তো আর একমাস পর তাদের পরীক্ষা, তারপর দ্বিতীয় বর্ষে উঠবে। আর এরমধ্যেই তাদের এত বছরের পুরোনো বন্ধুত্বের মধ্যে ফাটল ধরা শুরু করেছে। এসব ভেবে তামান্না দীর্ঘশ্বাস ছাড়ল। তার পাশে ফারাহ, নির্ঝর বসে আছে। অন্যপাশে, মারুফ ও আলো। আলো খেতে খেতে জবাব দেয়,
-“উঁহু, আমি ঠিক আছি।”
মেয়েটা মুখে 'ঠিক আছি' বললেও চেহারা বলছে অন্য কথা। চোখদুটো ভীষণ লাল ও ফোলা ফোলা। দেখেই বোঝা যাচ্ছে, কান্না করেছে। নরম গালে চার আঙুলের ছাপ স্পষ্ট, একদম বসে গিয়েছে। থাপ্পড়টা ঠিক কতটা জোরে ছিল তা সবাই অনুভব করতে পারছে। তারাও কেউ ভাবতে পারেনি, স্যার এমন করবে। যেখানে তারা পূর্বপরিচিত আর আত্মীয়। সেখানে এমন ব্যবহার....ঠিক হজম করতে পারছে না কেউই।
-“স্যারের সাথে তোর কোন জন্মের শত্রুতা আছে, বল তো?”
-“আগের জন্মে হয়তো উনার বউ নিয়ে ভেগে গেছিলি, তাই এই জন্মে তোর সাথে সতিনের মতো ব্যবহার করে।”
নির্ঝরের কথা শেষে ফারাহ কপাল কুঁচকে বিরবির করে। পাশ থেকে মারুফ গলা ঝেড়ে আওড়াল,
-“স্যার তো নয়, যেন মীরজাফর একটা।”
এবার আলো মুখ খোলে, -“ওই...স্যারকে দেখে কোনদিক থেকে ওই বুড়ো মীরজাফর লাগে?”
-“দেখে মনে না হলেও উনার স্বভাব এমনই।”
বলেই খ্যাকখ্যাক করে মারুফ হেঁসে উঠল। এতে আলো প্রচুর বিরক্ত হয়। মারুফের পিঠে তামান্না থাপ্পড় মে'রে বলল,
-“ওমন হ্যান্ডসাম স্যারকে তুই বুড়ো বানিয়ে দিচ্ছিস, এতে লজ্জা করে না? উনার বয়স কত জানিস? অনলি থার্টি!”
-“হু, সঠিক সময়ে বিয়ে করলে এই বয়সে তিন-চারটা বাচ্চার বাপ হয়ে যেত, তোদের হ্যান্ডু স্যার।”
-“কেন রে...তোর জ্বলে স্যারের আগুনের মতো রূপ দেখে?”
-“আমি তোদের মতো নিব্বি নই। ওমন রূপ, আর্কষণীয় বডি আমিও তৈরি করতে পারব, যদি জিমে যাই হুহ্!”
-“তো যা না, যা! কে তোরে ধরে আছে?”
-“সমস্যা ওটা না, সমস্যা হলো আমি পিওর বাঙালি। চারবেলা কব্জি ডুবিয়ে খেতে পছন্দ করি, আমার দ্বারা ওসব জিম, ডায়েট-ফায়েট হবে না। এসব করে শুধু শুধু নিজের আত্মা, শরীরকে কষ্ট দেওয়া। আর আমি স্যারের মতো কিপ্টা নই।”
-“হ, তুই আস্ত একটা বয়লার মুরগী...উঁহু, মোরগ!”
তামান্নার কথা শুনে সবাই হেঁসে উঠলেও আলোর মুখে আজ হাসি নেই। সে তো উদাস মনে জানালার বাহিরে চেয়ে আছে। সেও কখনো ভাবেনি, মানুষটা এভাবে তার গায়ে হাত তুলবে। যেখানে তার মা-বাবাই কখনো মা'রেনি, সেখানে সে স্যারের হাতে মা'র খেয়ে বসে আছে। এটা ভাবতেই তার কষ্ট হচ্ছে। কিন্তু...এখানে স্যারেরও বা দোষ কোথায়? চিঠিতে এমন কিছু লেখা ছিল, যেটা পড়ে সাধারণ কেউই রেগে যাবে। আর সেও তো প্রথমে জানত না, যদি একটু টের পেত তাহলে ঘুনাক্ষরেও স্যারকে চিঠিটা দিত না। এখন তো নিজের কাছেই লজ্জা লাগছে। ইশশ...স্যার তাকে কি-না কি ভাবছে!
অন্যদিকে, নিজ কেবিন রুমে বসে থেকে গম্ভীর মুখে একটা ফাইল চেক করছে আঁধার। সে নিউরোসার্জন হওয়ার পাশাপাশি মেডিকেল কলেজের প্রভাষক শিক্ষকও। সকাল থেকে দুপুর পর্যন্ত ছাত্র-ছাত্রীদের পড়ায়। তারপর থেকে হাসপাতালের ডিউটি করে। সকালে খুব জরুরি কেস এলে সে হাসপাতালেই থাকে। সপ্তাহে ৪-৫ দিন তার ক্লাস। সারাদিন, অর্ধেক রাত পর্যন্ত তার বাহিরেই কেটে যায়। নিজেকে সবসময় সে কাজের মধ্যে ডুবিয়ে রাখতে বেশি পছন্দ করে। কেন জানি নিজের বাড়িটা তাকে টানে না৷ শুধু দাদাজানের জন্য রাতে ফিরে। দাদাজান, পিতা, সৎ মা, সৎ বোন, চাচা-চাচি, চাচাতো ভাই নিয়ে তাদের ছোট সংসার।
ডেস্কের ওপর গরম কফির মগ রাখা ছিল। আঁধার কাজের ফাঁকে মগ নেওয়ার জন্য ডানহাত বাড়িয়ে দিতেই তার নজর আটকায় তালুতে। নিজের খসখসে হাতটা দেখে আজ সকালের দৃশ্যটা আবারো মনে পড়ে গেল। সে কিছু কারণবশত দু'দিন ধরে রেগে ছিল। তারওপর মেয়েটার কাছ থেকে পাওয়া ওমন চিঠি, মানসিক অশান্তি....সব মিলিয়ে আগুনে ঘি ঢালার মতো কাজ করেছিল। তাই তো রাগের মাথায় মেয়েটার গায়ে হাত তুলে ফেলেছে। যার জন্য সে মনে মনে কষ্ট পাচ্ছে। সকালের ঘটনা মনে করে আঁধার দীর্ঘশ্বাস ছেড়ে কফির মগ নিয়ে লম্বা চুমুক দিয়ে মনে মনে ভাবল, কাল না-হয় মেয়েটাকে সরি বলবে।
-
দুপুরের লাস্ট ক্লাস করে আলোসহ বাকীরাও বেরিয়ে আসে। তারা এখন কেউ বাড়ি যাবে না, সামনে একটা নতুন পার্ক হয়েছে। সেখানে তারা ঘুরতে যাবে। বিকেল বা সন্ধ্যার দিকে বাড়ি ফিরবে। তার পাঁচজন ক্যাম্পাসে আসে। আলো এদিকওদিক উঁকিঝুঁকি মা'রছে। বিশেষ করে পার্কিং প্লেসের দিকে বারবার তাকাচ্ছে। এই সময়টাতেই তো স্যার বের হয়, তারপর আবার আসে। কিন্তু...আজ খচ্চর গরুর মাথার ডাক্তারটা কই গেল?
-“এ্যাই? কাউকে খুঁজছিস?”
ভাবনার মাঝে ফারাহ সামনে আসে। আলো সোজা করে দু'দিকে মাথা নাড়িয়ে বলল, -“না, কাউকে না। চল, চল, নয়তো দেরি হয়ে যাবে।”
আলো, তামান্না, ফারাহ, নির্ঝর, মারুফ গেইটের দিকে হাঁটা ধরল। গত রাতে ও ভোরবেলায় পানি হওয়ায় এখনো যেখানে সেখানে পানি জড়ো হয়ে আছে। প্রচন্ড ঝড়বৃষ্টিতে রাস্তার পাশের ড্রেন গুলোও ভরে গেছে। লোকজন সাবধানে হাঁটাচলা করছে। তারা এগিয়ে কিছুটা সামনে আসলো। গেইটের কাছে ভীড়, তাই সামনের ফাঁকা রাস্তায় এসে রিকশা খোঁজার চেষ্টা করল। সেসময় আলো চিপস খেতে খেতে সামনের রাস্তায় তাকিয়ে দেখে, আঁধার স্যার বিরক্ত মুখে ফাইল, কোট, অ্যাপ্রন নিয়ে দাঁড়িয়ে থেকে ফোনে কারোর সাথে কথা বলছে।
তীক্ষ্ণ চিবুক, চোয়াল শক্ত হয়ে আছে, কপালে কয়েকটা ভাজ স্পষ্ট, ঘন, বড় বড় চুলগুলো এলোমেলো। পরনে কালো শার্ট, কালো প্যান্ট। শার্টের হাতা বাহু পর্যন্ত গুটিয়ে রাখা, চোখে রোদচশমা, হাতের কব্জিতে দামী ঘড়ি আর চকচকে কালো বুট৷ সূর্য মামার রূপের গরম তেজের কাছে স্যার ঘেমে একাকার হয়ে উঠেছে। গাল, নাক, চেহারায় লাল আভা ফুটে আছে। হাতের, ঘাড়ের শিরা-উপশিরা স্পষ্ট। ঘামে ভেজা শার্ট সুঠাম দেহে লেপ্টে আছে। দু'হাতের, বুকের মাসল ভেসে উঠেছে। বুকের কাছটায় দুটো বোতাম খোলা থাকায়, লোমহীন, প্রশস্ত বুকের কিছুটা খাঁজ দৃশ্যমান। উজ্জ্বল শ্যামবর্ণ গড়নের হলেও লোকটা ভীষণ আকর্ষণীয়। যাকে বলে চোখ ধাঁধানোর মতো সুদর্শন পুরুষ।
আলো একমনে গাম্ভীর্য স্যারকে পর্যবেক্ষণ করতে করতে আশেপাশে চাইল। সিনিয়র মেয়েগুলো চোখ দিয়ে গিলে খাচ্ছে। শুধু এরা না, সে এখানে ভর্তি হওয়ার পর খেয়াল করেছে, কয়েকজন ইয়াং ডাক্তার ম্যাডাম, নার্সদের ক্রাশ স্যার। পাত্তা পেলে সবাই লাইন মা'রত, কিন্তু নিরামিষ স্যার কারোর দিকে চোখ তুলেও তাকায় না। সারাক্ষণ মুখটা গম্ভীর করে রাখে। আর লোকটাকে দেখলেও অজান্তেই ভয় ভয় লাগে, ওই সুন্দর চোখ যখন তীক্ষ্ণ, ধারালো শকুনের মতো চায়, তখন মনে হয় এই বুঝি দমটা বন্ধ হয়ে এল। কারোর চোখে যে এত ধার থাকতে পারে সেটা ওই খচ্চর স্যারকে না দেখলে হয়তো জানতেই পারত না। তার তো স্যারের ভবিষ্যৎ বউয়ের জন্য আফসোস হয়, না জানি কোন মেয়ে এই উজবুক ব্যাটার ঘাড়ে এসে পড়ে।
আলো আকাশপাতাল ভাবতে ভাবতে ঠোঁট টিপে হাসল। মানুষটা যে হঠাৎ করে রাস্তার পাশে কেন, সেটা খুব ভালো করেই বুঝতে পারছে। সে তো নিজ হাতেই স্যারের গাড়ির চারটা টায়ার ফুটো করে হাওয়া বের করে দিয়েছে। এটা ভাবতেই তার পেট ফেটে হাসি বের হচ্ছে। আলো মুখের সামনে হাত নিয়ে এসে বহু কষ্টে হাসি থামানোর চেষ্টা করল। এবং ওখান থেকে পাশে কিছুটা সরে গেল। তখুনি আকষ্মিকভাবে ছুটে আসা একটি মাইক্রো কারের টায়ারের সাথে রাস্তায় জমে থাকা পানিগুলো পিষ্ট হলো৷ সঙ্গে সঙ্গে কেউ কিছু বুঝে ওঠার আগে ময়লা পানি ছিটকে সোজা স্যারের গায়ের উপর পড়ল। এতে স্তব্ধ, হতভম্ব আঁধার।
অপ্রত্যাশিত দৃশ্যটা দেখে সবাই হা করে চেয়ে থাকলেও আলো পুরো নিস্তব্ধতাকে ভেঙে খিলখিল করে হেঁসে উঠল। তার হাসির শব্দ উপস্থিত সকলের কর্ণধারে পৌঁছাল। মেয়েটার খিলখিল করে হাসার ধ্বনিতে আঁধার দাঁতে দাঁত পিষে তীক্ষ্ণ চোখে সামনের রাস্তায় চাইল। ওদিকে আলো দু'হাতে পেট চেপে ধরে পাগলের মতো হেঁসে চলেছে। যখন স্যারের রাগান্বিত চেহারা খেয়াল করল, তখন হাসি থামানোর চেষ্টা করে ওখান থেকে পালাতে চাইল। ঠিক তখনই ভুলবশত নিচে খেয়াল না করে পাশে ফেরা মাত্রই ময়লা ড্রেনের ভেতর ধপাস.
