সকাল ৮টা | মির্জা বাড়ি
— নীলাআআ! আর কত ঘুমাবি? ঘড়িতে আটটা বাজে!
শায়লা মির্জার চিৎকারে নীলার ঘুম ভাঙল।
বালিশের নিচ থেকে ফোন বের করে সময় দেখে আবার চোখ বন্ধ করল সে।
— মা, আর পাঁচ মিনিট!
— তোর পাঁচ মিনিট কখনো শেষ হয় না!
নীলা বিরক্ত হয়ে উঠে বসল।
আজ তার কলেজে যাওয়ার কোনো ইচ্ছাই নেই। কিন্তু বড় ভাই রায়ানের কড়া নির্দেশ, আজ কলেজে যেতেই হবে। না কী পড়ালেখায় ফাঁকি দিতেছে
অনিচ্ছায় বিছানা ছেড়ে উঠে পড়ল সে।
সকাল ১০টা | আরহামের কোচিং সেন্টার
ক্লাসে পড়াচ্ছে আরহাম।
তার পড়ানোর ধরন বেশ আলাদা। গম্ভীর হলেও ছাত্রছাত্রীরা তাকে খুব পছন্দ করে।
ক্লাস শেষ হতেই আদনান এসে হাজির।
— আসসালামু আলাইকুম, স্যার!
— ওয়ালাইকুম আসসালাম। ক্লাসে ভর্তি হতে এসেছিস?
— না, স্যার। আপনার বিয়ের জন্য পাত্রী দেখতে এসেছি।
আরহাম এবার তাকাল।
— তোর কোনো কাজ নেই?
— আছে। কিন্তু বন্ধুর বিয়ে না দিলে আমার শান্তি নেই।
আরহাম খাতা বন্ধ করে বলল,
— আগে নিজের বিয়ের চিন্তা কর।
আদনান বুক ফুলিয়ে বলল,
— আমার জন্য তো পাত্রী রেডি!
আরহাম ভ্রু তুলে তাকাল।
— কে?
আদনান মুচকি হেসে বলল,
— নাম বলব না। সময় হলে বুঝবি।
আরহাম হেসে মাথা নাড়ল।
— পাগল!
দুপুর ২টা | মির্জা বাড়ি
কলেজ থেকে ফিরে নীলা সোজা নিজের ঘরে চলে গেল।
জারা ফোন করতেই রিসিভ করল।
— হ্যালো, ম্যাডাম!
— কী করছিস?
— বিছানায় পড়ে আছি। তুই?
— আমিও। আজ বিকেলে একটু বের হব?
নীলা বলল,
— না রে, আজ আর কোথাও যেতে ইচ্ছা করছে না।
— তাহলে বিকেলে তোর বাসায় আসব।
— আয়। তোকে ছাড়া আমার জীবনটাই অসম্পূর্ণ!
— নাটক কম কর।
দুজনেই হেসে উঠল।
বিকেল ৫টা | কোচিং সেন্টার
ক্লাস শেষ করে আরহাম অফিসে বসে খাতা দেখছিল।
আদনান চেয়ারে বসে মোবাইলে গেম খেলছে।
— দোস্ত!
— হুম।
— আজ সন্ধ্যায় ভার্সিটি যাবি?
আরহাম মাথা তুলে তাকাল।
— ভার্সিটি? কেন?
— আরে, আমাদের পুরোনো বন্ধু সায়েমের সঙ্গে দেখা করব। অনেক দিন দেখা হয় না।
— তুই যা।
— একা যেতে ভালো লাগে না।
— তাহলে বিয়ে করে বউ নিয়ে যা।
আদনান হেসে বলল,
— তোর মতো বন্ধু থাকলে শত্রুর দরকার হয় না!
আরহাম এবার হেসে ফেলল।
— চল, সন্ধ্যায় যাব।
সন্ধ্যা ৬টা | পুরোনো ভার্সিটির মাঠ
ভার্সিটির মাঠে দাঁড়িয়ে আছে আরহাম ও আদনান।
কিছুক্ষণ পর দূর থেকে সায়েম ছুটে এল।
— এই যে মশাই! আমাদের ভুলে গেছিস নাকি?
আদনান হাত বাড়িয়ে বলল,
— আরে ভাই! কেমন আছিস?
সায়েম আরহামের দিকে তাকিয়ে বলল,
— আরে, আমাদের গম্ভীর সাহেবও এসেছে!
আরহাম মুচকি হেসে বলল,
— তোর মতো বকবক করা মানুষের সঙ্গে দেখা করতে এসেছি।
সায়েম হেসে উঠল।
এই লোকটার বিয়ে দে, সব ঠিক হয়ে যাবে।
আদনান সঙ্গে সঙ্গে বলল,
— আরে ভাই, বিয়ের কথা বলিস না। পাত্রী আছে, কিন্তু সাহেবের মনে অন্য কেউ আছে।
আরহাম চোখ রাঙাল।
— আদনান!
সায়েম অবাক হয়ে বলল,
— ওহ! ঘটনা কী?
আদনান মজা করে বলল,
— ঘটনা অনেক বড়। কিন্তু নায়ক মুখ খুলবে না।
আরহাম বিরক্ত হয়ে বলল,
— তোরা দুজন মিলে একটা নাটকের দল খুলে ফেল।
তিনজন একসঙ্গে হেসে উঠল।
সন্ধ্যা ৭টা | ভার্সিটির পাশের চায়ের দোকান
তিন বন্ধু চা খেতে বসেছে।
সায়েম বলল,
— আচ্ছা আরহাম, তোর কোচিং কেমন চলছে?
— আলহামদুলিল্লাহ, ভালো।
— বিয়ে করবি কবে?
আরহাম দীর্ঘশ্বাস ফেলল।
— তোদের সঙ্গে আর কোথাও আসব না।
আদনান হেসে বলল,
— আগে বিয়ে কর, তারপর আমরা তোকে শান্তিতে থাকতে দেব।
ঠিক তখনই আরহামের ফোনে একটি মেসেজ এল।
রেহনুমা
আরহাম ভাই, একটা কথা জিজ্ঞেস করব?
মেসেজটা দেখে আরহামের মুখের ভাব সামান্য বদলে গেল।
আদনান সেটা লক্ষ করল।
— কী রে? কে মেসেজ দিল?
— কেউ না।
— কেউ না আবার ফোনের দিকে তাকিয়ে হাসছিস কেন?
— চা খা।
আরহাম মেসেজের উত্তর দিল।
বলো, রেহনুমা।
ওপাশ থেকে উত্তর এল,
আপনি কি এখন ব্যস্ত?
কেন?
এমনি।
আরহাম কিছুক্ষণ ফোনের দিকে তাকিয়ে থাকল।
তারপর লিখল,
পড়াশোনা করো। অযথা ফোন নিয়ে বসে থেকো না।
মেসেজ পাঠিয়ে ফোনটা রেখে দিল।
আদনান এবার হেসে বলল,
— বাহ! কারও পড়াশোনার খুব চিন্তা দেখছি!
আরহাম চায়ের কাপে চুমুক দিতে দিতে বললো।
— তোর চা ঠান্ডা হয়ে যাচ্ছে।
রাত ৯টা | নীলার ঘর
নীলা বিছানায় বসে আরহামের মেসেজটা বারবার পড়ছে।
— অসহ্য একটা মানুষ! একটু ভালো করে কথা বললে কী হয়?
ঠিক তখন জারা ফোন দিল।
— কী করছিস?
— আরহাম ভাইয়ের সঙ্গে কথা বলেছিলাম।
— কী বলেছে?
নীলা বিরক্ত মুখে বলল,
— পড়াশোনা করতে বলেছে!
জারা হেসে বলল,
— বাহ! খুব রোমান্টিক!
— তুই চুপ কর!
দুজনের হাসির শব্দে রাতের নীরবতা ভেঙে গেল।
অন্যদিকে, আরহামের ঘর।
আদনান বাসায় ফিরে গেছে।
আরহাম বিছানায় বসে বই পড়ছিল। হঠাৎ ফোনের স্ক্রিন জ্বলে উঠল।
রেহনুমার মেসেজ।
শুভরাত্রি, আরহাম ভাই। ভালো থাকবেন।
আরহাম মেসেজটা পড়ে মৃদু হাসল।
তারপর লিখল,
তুমিও ভালো থেকো, রেহনুমা।
মেসেজ পাঠিয়ে ফোনটা পাশে রেখে দিল।
নিজের অজান্তেই মনে মনে বলল,
— শুভরাত্রি, আমার পাগলি রেহনুমা।
চলবে…
