— আমি আপনাকে ভালোবাসি! আরহাম ভাই‚
পেছন থেকে কারও কাঁপা কাঁপা কণ্ঠস্বর শুনে থমকে গেল আরহাম। চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ফেলল সে। তারপর ধীরে ধীরে পেছনে ফিরে তাকাল।
সামনে দাঁড়িয়ে আছে নীলা। চোখ দুটো পানিতে টলমল করছে। ঠোঁট কাঁপছে তার।
আরহাম বিরক্ত কণ্ঠে বলল,
— তুমি ফিরে যাও, নীলা। আর কতবার তোমাকে বোঝাব? এসব কখনো সম্ভব নয়।
নীলা কাঁপা গলায় বলল,
— কিন্তু আমি তো আপনাকে সত্যিই ভালোবাসি, আরহাম ভাই! আমি কী করব বলুন? আপনাকে ছাড়া কিছুই ভালো লাগে না আমার।
আরহাম এবার কঠিন কণ্ঠে বলল,
— তোমার বয়স মাত্র সতেরো। এসব আবেগের বশে কোনো সিদ্ধান্ত নিও না। নিজের পড়াশোনায় মন দাও। আর আমাকে বিরক্ত করো না।কথাগুলো বলেই হনহন করে চলে গেল আরহাম।
পেছনে পড়ে রইল কাঁদতে থাকা নীলা।
চোখের পানিতে ঝাপসা হয়ে আসা দৃষ্টিতে আরহামের চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল সে।
নীলা জানে না, আর কতবার এভাবে প্রত্যাখ্যাত হতে হবে তাকে।
রেহনুমা মির্জা নীলা
বয়স সতেরো। পরিবারের সবচেয়ে ছোট মেয়ে। প্রচণ্ড জেদি, চঞ্চল, আদুরে এবং পাগলাটে স্বভাবের। পনেরো বছর বয়স থেকে আরহামকে ভালোবাসে।
অভাব কী জিনিস, তা কোনোদিন বুঝতে হয়নি তাকে। কিন্তু আজকাল একটা অভাব তাকে প্রতিনিয়ত কুরে কুরে খাচ্ছে—আরহামের সঙ্গে কথা বলার অভাব।
রেহনুমার বাবা: মির্জা ফারহান উদ্দিন — প্রভাবশালী শিল্পপতি, প্রচণ্ড অহংকারী।
মা: শায়লা মির্জা — পার্টি, ক্লাব আর বন্ধুদের নিয়ে ব্যস্ত।
বড় ভাই: রায়ান মির্জা — বাবার ব্যবসা সামলায়, সেও বাবার মতোন।
তাসনিম জারা
নীলার একমাত্র কাছের বান্ধবী। নীলার সব পাগলামির সঙ্গী।
আবদ্ধ আরহাম চৌধুরী
বয়স ২৫। শান্ত, গম্ভীর, আত্মসম্মানী। বাবা-মাকে হারিয়েছে সাত বছর বয়সে। নিজের পরিশ্রমে ছোট্ট একটি কোচিং সেন্টার চালায়। গান গাইতে ভালোবাসে।
আরহামের বাবা: আরমান চৌধুরী — প্রতিষ্ঠিত ব্যবসায়ী।
মা: নওশীন চৌধুরী — স্নেহশীল নারী।
দাদি: আমেনা বেগম — আরহামের ছোটবেলার আশ্রয়।
এছাড়া ও গল্পের মধ্যে আরো চরিএ থাকবে যা ধিরে ধিরে প্রকাশ পাবে।
