#আকস্মিক_আগমন
#মেহবিশ_মাহা
#সূচনা_পর্ব
---তোর কেমন ছেলে পছন্দ? (ঝিল)
ঝালমুড়ি চিবুতে চিবুতে মাহাকে প্রশ্নটা করলো তার বেস্টি ঝিলি। মাহা অবশ্য ঝিলিকে ঝিল বলেই ডাকে। ক্লাস শেষে দুই বান্ধবী কাজল মামার ঝালমুড়ির দোকানে উপস্থিত হয়। ছোটখাটো দোকানটা। কিন্তু ঝালমুড়ি বেশ মজাদার। প্রায় সময় ই ঝিলি আর মাহা এখানে আসে। ওদের বন্ধু রাইফকে আজ দেখা যাচ্ছে না। সে আগেই চলে গেছে। ঝিলির প্রশ্নটা মাহা তেমন শুনতেই পায়নি। তাই বলে,
---হুম? (মাহা)
---মানে তুই কেমন ছেলেকে জীবনসঙ্গী হিসেবে চাস? (ঝিল)
একদম হঠাৎ করেই ঝিলির কৌতুহল জাগে মাহার ভবিষ্যত বর সম্পর্কে জানার। কৌতুহল বশত ই প্রশ্নটা করে। প্রশ্নটা কর্ণগোচর হওয়া মাত্র সখীর পানে দৃষ্টি মেলে মাহা। বুঝে পায় না ঝিলি কেন এরূপ প্রশ্ন করছে। ওদের মধ্যে কখনো কেউ বিবাহিত জীবন নিয়ে আলোচনা করেনি। তাই শুধায়,
--হঠাৎ এ প্রশ্ন? (মাহা)
ঝিলি প্রত্যুত্তর করে,
--এমনিতেই। শুধু কৌতুহল। (ঝিল)
মাহা মুখটা গম্ভীর করে। মনে মনে প্রতিটা রমণীরই তার কল্পপুরুষ থাকে। ভবিষ্যত স্বামী কেমন চায় তা প্রত্যেকের মনেই গাঁথা থাকে। তবে সকলে প্রকাশ করতে ইচ্ছুক নয়। অপরদিকে সকলের চাওয়ার ধরণও এক হয় না। ব্যক্তি অনুযায়ী ধরণ পাল্টায়। ভাবনাকে ছুটি দিয়ে মাহা বলে,
--আমি বললে তুই তা ভালোভাবে নিবি না। বলবি আমি অদ্ভুত প্রাণী।
মাহার এ কথায় ঝিলির আগ্রহ বৃদ্ধি পেয়ে আকাশ ছোঁয়া হয়। আজ ওর সকল প্রশ্নের জবাব মাহার নিকট হতে না পেলে সে এক কদমও বাড়াবে না। পূর্বে কখনো এ বিষয়ে না শুধানোর আফসোস হয় ঝিলির। এবার জানার অভিপ্রায়ে শুধায়,
--কেন? কেন? আচ্ছা, বলবো না। তুই বল।
মূলত সে জানতে আগ্রহী। এবার মাহা যত শর্ত দিক না কেন সব জেনেই প্রস্থান করবে। মাহা কিছু পল নিরব রয়। বান্ধবীর কৌতূহল সীমাহীন তা ধারণা হয়। ঝিলি যা ঠোঁটকাটা আর ডানপিটে আবার না ক্লাসের সকলকে বলে বেড়ায়। কপালের ভ্রু কিছুটা কুঞ্চিত হয়। তারপর জবাব দেয়,
--আমার থেকে আমার জামাইকে অন্তত ৫ বছরের বড় হতে হবে। এর বড় হলেও সমস্যা নাই। মধ্যবিত্ত পরিবারের শ্যামবর্ণের ছেলে হতে হবে। আর যেটাতে আমি কম্প্রোমাইজ করবো না তা হলো অন্তত ৫ ফিট ৬ হতেই হবে। পড়ালেখায় মোটামুটি বা ব্যাকবেঞ্চার হলে বেশি সুবিধা হয়।
মাহার প্রতি উত্তরে ঝিলি কিঞ্চিত বিস্মিত। ঝালমুড়িটা আর মুখ অব্দি পৌছায় না। এ কেমন সখী তার! সকলে সুদর্শন আর ট্যালেন্টেড লাইফ পার্টনার চায়। আর তার সখী কিনা স্রোতের বিপরীতে তরী বাইছে? এ তো মেনে নেওয়া কষ্টকর। শ্যামবর্ণ আর ব্যাকবেঞ্চার বর কে চায় বর্তমানে? কৌতূহলকে প্রাধান্য দিয়ে ঝিলি জানতে চায়,
--বাকিগুলা নাহয় মানা যায়। কিন্তু শ্যামবর্ণ আর ব্যাকবেঞ্চার কেন?
মাহা ঝিলির পানে তাকায়। ওর হতবিহ্বল ভাব দেখে মাহার ভীষণ হাসি পাচ্ছে। মুখের ঝালমুড়ি এখনোও চিবুচ্ছে না তার বান্ধবী। এতটাই আগ্রহী উত্তর জানতে। দেখতে পুরাই ফানি ক্যারেক্টারের ন্যায় লাগছে। মাহার ঠোঁটে মৃদু হাসির রেশ দেখা যায়। ঝিলটা পারেও বটে! সে আরও কিছু মুহূর্ত ঝিলির দিকে তাকিয়ে থেকে জবাব দেয়,
--ফর্সা ছেলেদের আমার কাছে প্লে-বয় মনে হয়। কিন্তু শ্যামবর্ণ আমার প্রিয়। আর ব্যাকবেঞ্চার কারণ আমি মিডলবেঞ্চার। আমার বর আমার থেকে পড়াশুনায় ভালো হলে আমার ইগোতে লাগে।
এসব মাহার কি ভাবনা ঝিলির জানা নেই। সকল সুদর্শনরা তো চরিত্রহীন হয় না। তেমন সকল শ্যামপুরুষও তো আর সাধু হয়না। আর ফার্স্টবেঞ্চারের কথাটা ঝিলিকে হাসতে বাধ্য করে। খুবই ছেলেমানুষি ভাবনা মাহার। ঝিলি হাসি বজায় রেখে মাহার পানে তাকিয়ে বিজ্ঞের ন্যায় বলে,
--ওও। বুঝলাম।
মাহারটা তো সে বলে দিয়েছে। ঝিলিরও নিশ্চয়ই কল্পপুরুষ রয়েছে? তা জানার অভিপ্রায় জাগে মাহার। প্রশ্নটা করবে কিনা ভাবে। ফের নিজেকেই বলে ঝিল তো তার বেস্টি। ওকে প্রশ্ন করতে কিসের দ্বিধা? নির্দ্বিধায় জানতে চায়,
--তোরটা বল।
ঝিলির নির্দিষ্ট কোনো পছন্দ নেই। ওও যাকে দেখে তার প্রতি ক্রাশ খায়। নিজেকে কখনো কখনো বাংলা সিনেমার লুচু ক্যারেক্টার মনে হয়। মনের ভেতর সব যুবকের স্থান হয়ে যায়। আর সুদর্শন হলে তো কথাই নেই। মনে জায়গা না হলেও ঠেলেঠুলে জায়গা করে নিবে ঝিলি। তবে বিয়ের ক্ষেত্রে ঝিলি নিশ্চিত হয়ে বলতে পারবে না কার গলায় ঝুলবে। তাই সে সিদ্ধান্ত বাবা মায়ের ঘাড়ে চেপেই ঝিলির মুক্তি। মাহাকে জানায়,
--আমার নির্দিষ্ট কোনো পছন্দ নেই। বাবা মার পছন্দই আমার পছন্দ। তবে সুদর্শন ছেলে দেখলে আমি ক্রাশ খাই।
ঝিলির থেকে এরূপ জবাব ই আশা করেছিল মাহা। ওও যা দূরন্ত মেয়ে ওর দ্বারা নিজের পছন্দে বিয়ে করা হবে না। ওর উপযুক্ত বর ওর বাবা মা ই আনতে পারবে। তাই ঝিলির কথায় সায় দিয়ে জানায়,
--বুঝলাম। গুড গার্ল।
এতক্ষণের বার্তালাপ চলছিলো দুই বান্ধবী মাহা আর ঝিলির মধ্যে। ক্লাস শেষে দুজন মিলে রোজ ঝালমুড়ি খেয়ে বাসায় ফেরে। বাচ্চা নয় ওরা। তবে কথোপকথনে বাচ্চাদের চেয়ে কম অনুভূত হবে না। বিশেষ করে মাহার প্রিয় সখী ঝিলির। প্রাণবন্ত এবং দূরন্ত এই রমণী।
____________________________________
মেহবিশ মাহা। অনার্স চতুর্থ বর্ষের গণিত বিভাগের ছাত্রী। দেখতে ফর্সা। লম্বা ৫ ফিট ১ ইঞ্চি। বয়স ২৪। অতিরিক্ত সুন্দরীদের তালিকায় না ফেললেও অসুন্দরীও বলা যায় না। তবে চুল পিঠ পর্যন্ত। বাবা মায়ের দ্বিতীয় সন্তান। বড়বোন মেহেঞ্জিল রাহা। সে বিবাহিত। ছোট দুইভাই অয়ন ও আয়াশ। অয়ন অনার্স ১ম বর্ষে পড়ছে সাথে আইইএলটিএস এর কোর্সও করছে। আর আয়াশ পড়ছে ক্লাস নাইনে বিজ্ঞান বিভাগে। বাবা আরাফাত হোসাইন একজন দোকানদার আর মা মাহমুদা বেগম গৃহিণী। বেশ সুখী পরিবার তাদের।
বাসায় পৌছাতে প্রায় দুপুর গড়িয়ে বিকেল। মাহা ব্যাগটা কাঁধ থেকে নামিয়ে পাশে রাখে। আয়াশ দৌড়ে বোনের জন্য একগ্লাস পানি নিয়ে আসে। পানিটা শেষ করে তৃষ্ণা মেটায় মাহা। আয়াশকে কাছে টেনে আদর করে। তারপর ব্যাগ থেকে দুটো চকলেট বের করে আয়াশকে দেয়। আয়াশ হেসে হেসে চকলেট নিয়ে চলে যায়। আয়াশের গমন পথে তাকিয়ে থাকা মাহা। একটু জিরিয়ে গোসলটা সেড়ে নেয় সে। ক্লান্ত দেহ বিছানায় এলিয়ে দিতেই একঝাক নিদ্রা মাহাকে ঘিরে ফেলে। অল্প কিছু সময়ের মধ্যেই মাহা ঘুমের দেশে পাড়ি জমায়। মাহার তন্দ্রা বিচ্ছিন্ন হতে হতে একদম সন্ধ্যা হয়ে যায়। মায়ের বকাঝকা আপন রুম অব্দি পৌছাচ্ছে। বকাঝকার কারণ মাহা দুপুরের খাবার খায়নি। কথাটা মনে হতেই ক্ষুধাটা যেন সাথে সাথে বেড়ে যায়। মাহা দ্রুত উঠে যায়। রুমের পড়ার একজোড়া স্যান্ডেল আছে ওর। সেগুলো পড়ে বেসিন থেকে মুখে পানি দিয়ে আসে। পরে আয়নার সামনে দাড়ায়। চুলগুলো বেঁধে চিড়ুনি করে নেয়। ব্যাগ থেকে ফোনখানা বের করে। ফেসবুকে প্রবেশ করে স্ক্রল করতে থাকে। কিছুক্ষণ পর একটা ফোন কল আসে। নজরে আসে রাহার কল। রাহা জানায় আগামী ওক্রবারেই মাহার একটা চাকরির পরিক্ষা আছে।
মাহা শোনামাত্র অবাক হয়ে যায়। মাত্র কিছুদিন আগেই তো আবেদন করলো আর এখন ই এক্সাম? এতটা দ্রুত এক্সাম হবে সে আশা করেনি। সে তো কোনো কিছুই পড়েনি। তবে এক্সামে কি লিখবে? কিন্তু আপুকে বলে,
---তুমি চিন্তা করোনা আমি পরিক্ষা দিবো।
কথাটা বড় আপুকে বলে দিলেও মাহা চিন্তিত কোথা থেকে পড়াশোনা করবে। বর্তমানে চাকরি পাওয়া সোনার হরিণ ধরার ন্যায়। প্রতিযোগিতা বেশি আর পদসংখ্যা কম। চাকরির সিলেবাসও নেহাৎ কম নয়। বই যেগুলো কিনেছে সেগুলো দিয়ে তো হবে না। আরও অসংখ্য বই কিনতে হবে। এত এত বই পড়বে কখন? কিছুদিন পূর্বে কেবল ১ম ইনকোর্স শেষ হলো। বিভাগের পড়াশোনাও তো করতে হবে। চিন্তায় শির নত হয় মাহার। তবে রাহাকে সেসব ঘুনাক্ষরেও টের পেতে দেয় না। এই সমস্যার সমাধান ওও নিজেই করবে। পড়ালেখা করতে হবে মনে দিয়ে।
চলবে.......
(আমি বলে দিলাম গল্প টা কিন্তু আমি লিখি নেই ফেসবুক থেকে নিয়েছি লিখক মেহবিশ মাহা)
