"বন্ধু মানেই বিপদ)(
পর্ব১🪛
># Samiya
গ্রামে বিকেল নামলেই পুকুর পাড়টা একটু অন্যরকম হয়ে যায়। পানি একদম শান্ত, উপরে বাতাসে গাছের পাতা নড়ে, পাশে কয়েকটা হাঁস ঘুরে বেড়ায়। আর ঐ পুকুর পাড়ে প্রতিদিন বিকেলে একজনকে বসে থাকতে দেখা যায়।
ওর নাম মিহি।
মিহি ক্লাস এইটে পড়ে। দেখতে একটু চঞ্চল, চোখে সারাক্ষণ দুষ্টুমির ভাব। ওর পরিবারে ওরা ৪ জন। বাবা গ্রামের স্কুলে চাকরি করে, সকালে যায়, বিকেলে আসে। মা বাসায় থাকে, সারাদিন সংসারের কাজ করে, আর মিহিকে বলে, "তুই এত দুষ্টু কেন? একটু শান্ত হতে পারস না?" আর একটা ছোট ভাই আছে, ক্লাস ফোরে পড়ে, সারাক্ষণ মিহির পেছনে ঘুরে, মিহি কিছু করলেই মাকে গিয়ে বলে দেয়।
মিহির একটা অভ্যাস আছে। মন খারাপ হলেই ও পুকুর পাড়ে এসে বসে থাকে। কাউকে কিছু বলে না। খালি পানির দিকে তাকিয়ে থাকে। কিন্তু আজকে ওর মন খারাপ না। আজকে ওর মাথায় একটা প্ল্যান ঘুরতেছে।
প্ল্যানটা হইলো — পাড়ার রাগী কাকু, হারুন কাকুকে ভয় দেখাবে।
হারুন কাকু পাড়ার সবার পরিচিত। বয়স ৫০-এর মতো, মাথায় টাক, মুখে সব সময় রাগ রাগ ভাব। কেউ জোরে কথা বললেই কাকু বলে, "এই, চিল্লাইস কেন? পাড়াটা কি তোদের?" মিহিদের উপর কাকুর রাগ একটু বেশি। কারণ মিহিরা তিনজন যখনই একসাথে হয়, তখনই কোনো না কোনো কাণ্ড করে। গত সপ্তাহে ওরা কাকুর বাড়ির সামনে ক্রিকেট খেলতে গিয়ে কাকুর জানালার কাঁচ ভেঙে ফেলছিলো। সেই থেকে কাকু ওদেরকে দেখলেই বকে।
মিহি পুকুর পাড়ে বসে ভাবতেছে, "আজকে রাতে কাকুকে ভূত সেজে ভয় দেখাবো। কাকু ভয় পেয়ে দৌড় দিবে, আর আমি মজা দেখবো।""
"ও ভাবতেছে, ঠিক তখনই পেছন থেকে একটা গলা শোনা গেলো।
"এই মিহি, তুই এখানে বসে কী করতেছিস?"
দৌড়াতে দৌড়াতে আসতেছে একটা মেয়ে। হাতে স্কুল ব্যাগ, চুল এলোমেলো, মুখে হাসি, জামায় একটু কাদা লেগে আছে। ওর নাম তুলি।
তুলি মিহির সবচেয়ে কাছের বন্ধুদের একজন। ও ক্লাস এইটেই পড়ে, মিহির সাথেই। তুলি দেখতে শান্ত মনে হয়, কিন্তু আসলে ও অনেক ভীতু। অন্ধকার দেখলেই ভয় পায়, কুকুর দেখলেই দৌড় দেয়। ওর পরিবারে ওরা ৩ জন। বাবা, মা আর তুলি। বাবা ঢাকায় চাকরি করে, মাসে ১ বার বাড়ি আসে। মা বাসায় থাকে, তুলি একমাত্র মেয়ে, তাই মা ওকে একটু বেশি আদর করে। তুলি বাসায় একা থাকে বলেই, মিহি আর রাই-ই ওর সব। স্কুলে কেউ ওকে কিছু বললে, ও কাঁদো কাঁদো হয়ে যায়। কিন্তু মিহি থাকলে ওর আর ভয় লাগে না।
তুলি এসে বললো, "তুই এখানে বসে আছিস কেন? আমি তোকে সারা পাড়া খুঁজতেছি।"
মিহি বললো, "বসে বসে প্ল্যান করতেছি।"
তুলি ভয়ে ভয়ে বললো, "আবার কী প্ল্যান? তোর প্ল্যান মানেই তো আমাদের কপালে বিপদ।"
মিহি চোখ টিপ দিয়ে বললো, "আরে শোন আগে। আজকে রাতে আমরা ভূত সাজবো।"
তুলি বললো, "ভূত সাজবো মানে? আমি ভূত সাজবো না। আমার ভয় লাগে।"
মিহি বললো, "ভয় লাগবে কেন? আমরা ভূত সাজবো, মানুষ ভয় পাবে। আমরা তো সত্যি ভূত না।"
তুলি বললো, "তাও ভয় লাগে। যদি ধরা খেয়ে যাই?"
মিহি বললো, "ধরা খাবো না। রাই আসুক, তারপর বলতেছি।"
আর রাইয়ের কথা বলতে বলতেই, রাই চলে আসলো।"
"রাই আসতেছে, হাতে একটা ফুচকার প্যাকেট, মুখে ফুচকা খাইতে খাইতে। ওর নাম রাই।
রাই-ও ক্লাস এইটে পড়ে। ওর পরিবারে ওরা ৫ জন। বাবা, মা, রাই আর দুইটা ছোট ভাই-বোন। বাবা ছোট একটা দোকান চালায়, মা বাসায় থাকে। রাই বড় মেয়ে, তাই বাসায় ওকে অনেক কাজ করতে হয়। কিন্তু স্কুলে আসলেই ও একদম অন্য মানুষ। খালি খাওয়া আর মজা। খাওয়ার কথা শুনলেই ও সবার আগে চলে আসে। ওর ব্যাগে সব সময় কিছু না কিছু খাবার থাকে। চিপস, ফুচকা, আচার — কিছু না কিছু থাকবেই।
রাই এসে বললো, "আমি আসছি, আমি আসছি। ফুচকা খাইতে খাইতে লেট হয়ে গেছে।"
মিহি বললো, "তুই তো সব সময় খাইতেই থাকস।"
রাই বললো, "খাবো না মানে? ফুচকা ছাড়া জীবন চলে নাকি?"
তুলি বললো, "এই, মিহি কী জানি প্ল্যান করছে। শুন, ভূত সাজবে।"
রাই সাথে সাথে লাফ দিয়ে বললো, "ভূত সাজবো? এটা তো দারুণ হবে! আমি ভূত সাজবো!"
তুলি বললো, "তোদের দুইজনের জন্য আমার জীবনটা শেষ হয়ে যাবে।"
মিহি তখন প্ল্যানটা বললো। "শোন, আজকে রাত ৯টায়, যখন সবাই ঘরে ঢুকে যাবে, তখন আমরা তিনজন সাদা চাদর গায়ে দিয়ে, মুখে সাদা পাউডার মেখে, চোখে কাজল দিয়ে, কাকুর বাড়ির সামনে যাবো। কাকু বারান্দায় বসে চা খায়। আমরা গিয়ে একসাথে বলবো, হাউউউউ। কাকু ভয়ে দৌড় দিবে।"
রাই বললো, "আর কাকুর কুকুর টমি? টমি তো ঘেউ ঘেউ করবে।"
মিহি বললো, "টমিকে আমি সামলাবো। আমি একটা রুটি নিয়ে যাবো। টমিকে রুটি দিলেই ও চুপ হয়ে যাবে।"
তুলি বললো, "তুই শিওর? টমি যদি রুটি না খায়?"
মিহি বললো, "খাবে, খাবে। কুকুর রুটি খায় না নাকি?""
"প্ল্যান শেষ। তিনজন মিলে বিকেলে পুকুর পাড়ে বসে আরো অনেক গল্প করলো। রাই বললো, "জানস, গতকাল আমার ছোট ভাই আমার চুলের ফিতা দিয়ে ঘুড়ি বানাইছে।" তুলি বললো, "আমার মা আজকে বলছে, আমি নাকি বেশি দুষ্টু হয়ে যাইতেছি।" মিহি বললো, "আমার মা-ও তাই বলে।"
সন্ধ্যা হয়ে গেলো। তিনজন বাসায় গেলো। রাতে খাওয়া-দাওয়া শেষে, তিনজন আবার বের হইলো।
রাই সাদা চাদর আনছে। মিহি সাদা পাউডার আনছে। তুলি কাজল আনছে।
তিনজন মিলে পুকুর পাড়ের পেছনে একটা জায়গায় গিয়ে সাজলো। সাদা চাদর গায়ে দিলো, মুখে সাদা পাউডার মাখলো, চোখে গাঢ় করে কাজল দিলো। আয়নায় নিজেদের দেখে নিজেরাই ভয় পেয়ে গেলো।
তুলি বললো, "আমাকে তো সত্যি সত্যি ভূতের মতো লাগতেছে!"
মিহি বললো, "চুপ! এখন আস্তে আস্তে কাকুর বাড়ির দিকে চল।"
তিনজন চুপিচুপি হাঁটতে লাগলো। রাস্তা একদম ফাঁকা। শুধু ঝিঁঝিঁ পোকার ডাক শোনা যাচ্ছে। চাঁদের আলোতে রাস্তাটা একটু আলো হয়ে আছে।
হঠাৎ রাই বললো, "আমার না খুব ক্ষুধা লাগছে। ভূত সাজার আগে একটা ফুচকা খেয়ে আসলে ভালো হইতো।"
মিহি বললো, "তুই চুপ করবি? ভূতরা ফুচকা খায় না।"
তুলি বললো, "আমার পা কাঁপতেছে। আমি আর যাবো না।"
মিহি তুলির হাত ধরে বললো, "আরে ভয় পাইস না। আমি আছি তো।"
কাকুর বাড়ির সামনে গিয়ে ওরা দাঁড়ালো। কাকু বারান্দায় বসে চা খাইতেছে। মিহি ইশারা করতেই তিনজন একসাথে বলে উঠলো, "হাউউউউউ..."
কাকু প্রথমে চমকে গেলো। চায়ের কাপ হাত থেকে পড়ে গেলো। কিন্তু তারপরেই কাকুর কুকুরটা, টমি, এমন জোরে ঘেউ ঘেউ শুরু করলো যে তিনজনই ভয় পেয়ে গেলো।"
"মিহি তাড়াতাড়ি রুটি বের করলো। কিন্তু টমি রুটির দিকে তাকাইলোই না। ও দৌড়ে আসতে লাগলো।
তুলি চিৎকার দিয়ে বললো, "পালা রে পালা! কুকুর আসতেছে!"
তিনজন দৌড় দিলো। দৌড়াইতে গিয়ে রাইয়ের চাদর খুলে মাটিতে পড়ে গেলো। তুলির চাদর গিয়ে আটকে গেলো গাছের ডালে। মিহি হোঁচট খেয়ে পড়ে গেলো।
আর তখনই কাকু টর্চ নিয়ে বের হয়ে আসলো। টর্চের আলোতে তিনজনকে দেখে কাকু হাসতে হাসতে বললো, "ওরে, তোরা ভূত সেজে আমাকে ভয় দেখাইতে আসছিস? তোদের ভূত সাজা দেখে তো আমার হাসিই পাইতেছে!"
তিনজন লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে রইলো।
কাকু বললো, "যা, বাড়ি যা। আর কখনো এমন করবি না।"
বাড়ি ফেরার পথে রাই বললো, "ধুর, ভূত সেজে ভয় দেখাইতে গিয়ে নিজেরাই ভয় পেয়ে গেলাম।"
মিহি বললো, "আরে, এটা তো কেবল শুরু।"
তুলি বললো, "না বাবা, আমি আর তোদের সাথে নাই। তোদের সাথে থাকলে আমি একদিন সত্যি সত্যি ভূত হয়ে যাবো।"
তিনজন হাসতে হাসতে বাড়ির দিকে হাঁটতে লাগলো। চাঁদের আলোতে ওদের তিনজনের ছায়া দেখে মনে হইতেছিলো, সত্যি সত্যি তিনটা ছোট ভূত হাঁটতেছে।
কিন্তু গল্প এখানেই শেষ না। পরের দিন স্কুলে আরো বড় কাণ্ড হইলো।
সকালে স্কুলে গিয়ে দেখে, মিহি আর রাই আগে থেকেই বসে আছে। মিহির মুখে সেই দুষ্টু হাসি। তুলি ব্যাগ রেখে বললো, "আবার কী মতলব করতেছিস? তোর মুখ দেখলেই বোঝা যায়।"
মিহি বললো, "আরে শোন, কাল রাতে তো আমরা ধরা খেয়ে গেলাম। আজকে আমরা এমন কিছু করবো, যাতে কেউ ধরতেই পারবে না।"
রাই চিপস খাইতে খাইতে বললো, "কী করবো? আবার ভূত সাজবো?""
"মিহি বললো, "না, আজকে আমরা স্কুলে ভূতের নাটক করবো। আমাদের ক্লাসের রিনা, ও না সবসময় ভাবে ও অনেক সাহসী? আজকে টিফিনের সময় ওকে ভয় দেখাবো।"
তুলির মুখ শুকিয়ে গেলো। সে বললো, "আবার? কালকেই তো কাকুর কাছে ধরা খাইলাম। আজকে যদি ম্যাডাম ধরে ফেলে?"
মিহি বললো, "ধরবে না। প্ল্যানটা শোন। টিফিনের সময় সবাই যখন মাঠে যাবে, আমরা তিনজন ক্লাসের দরজার পেছনে লুকিয়ে থাকবো। রিনা যখন ক্লাসে আসবে, তখন আমরা ভূতের মতো আওয়াজ করবো। রিনা ভয়ে চিৎকার দিবে, আর আমরা হাসবো।"
রাই বললো, "আমার কাছে কিন্তু এটা সেই লাগতেছে!"
টিফিনের ঘণ্টা বাজলো। সবাই মাঠে চলে গেলো। তিনজন চুপিচুপি ক্লাসে লুকিয়ে রইলো। মিহি বেঞ্চের নিচে, তুলি দরজার পেছনে, রাই আলমারির পাশে।
কিছুক্ষণ পর পায়ের শব্দ শোনা গেলো। মিহি ভাবলো, রিনা আসতেছে। সে জোরে বলে উঠলো, "হাউউউউউ... আমি ভূত..."
কিন্তু দরজা খুলে রিনা না, ঢুকলো বাংলা ম্যাডাম!
ম্যাডামকে দেখে তিনজনের অবস্থা খারাপ। মিহি বেঞ্চের নিচ থেকে বের হয়ে আসলো। তুলি দরজার পেছন থেকে বের হইলো। রাই আলমারির পাশ থেকে মাথা নিচু করে দাঁড়ালো।
ম্যাডাম রেগে বললো, "তোমরা তিনজন এখানে কী করতেছো? ক্লাস ফাঁকি দিয়ে লুকিয়ে আছো?"
মিহি আমতা আমতা করে বললো, "ম্যাডাম, আমরা তো... আমরা তো ক্লাস পরিষ্কার করতেছিলাম।"
রাই বললো, "হ্যাঁ ম্যাডাম, আমরা ঝাড়ু দিচ্ছিলাম।"
তুলি কিছু বলতে পারলো না। ওর চোখে পানি চলে আসছিলো।
ম্যাডাম বললো, "ঝাড়ু দিচ্ছিলা? হাতে তো সাদা চাদর কেন? তোমরা কি আবার ভূত সেজেছো?""
"তিনজন চুপ।
ম্যাডাম এবার হেসে ফেললো। বললো, "আচ্ছা শোনো, তোমাদেরকে শাস্তি দিবো না। কিন্তু একটা শর্ত আছে। কালকে স্কুলে যে অনুষ্ঠান আছে, সেখানে তোমরা তিনজন ভূতের নাটক করবা। তোমাদের অভিনয় তো ভালোই মনে হচ্ছে।"
তিনজন একে অপরের দিকে তাকাইলো। মিহি খুশিতে বললো, "সত্যি ম্যাডাম? আমরা নাটক করবো?"
ম্যাডাম বললো, "হ্যাঁ। আর নাটকের নাম হবে — বন্ধু মানেই বিপদ।"
স্কুল ছুটির পর তিনজন একসাথে বাড়ি ফিরতেছিলো। রাই বললো, "দেখছিস, বিপদ করতে গিয়েও আমাদের লাভ হয়ে গেলো! এখন আমরা নাটক করবো!"
তুলি বললো, "তাও ভালো, আজকে আর বকা খাইতে হইলো না।"
মিহি হাসতে হাসতে বললো, "বলছিলাম না, আমরা যেখানে যাই, সেখানেই বিপদ হয়। কিন্তু বিপদের মধ্যেও মজা আছে। কারণ আমরা তিনজন একসাথে আছি।"
তিনজন হাত ধরে হাঁটতে লাগলো। বিকেলের রোদে ওদের ছায়া তিনটা একসাথে মিলে গেলো। মনে হইলো, এই বন্ধুত্ব কখনো ভাঙবে না। যত বিপদই আসুক, ওরা তিনজন একসাথেই থাকবে।
কিন্তু ওরা তখনো জানে না, কালকের নাটকের দিনে আরো বড় একটা বিপদ ওদের জন্য অপেক্ষা করতেছে। আর সেই বিপদ থেকে শুরু হবে ওদের জীবনের সবচেয়ে বড় রহস্যের গল্প()💔
কপি নিষেধ 📌
চলবে..........
