তালুকদার বাড়ির বড় ছেলে আলবান তালুকদার ও তার বিশ্বস্ত বন্ধু আর্দ্রয়ান আদ্র ৮ বছর পর বাংলাদেশে নিজের শিকরে পদার্পন করছে।
সেজন্যই তালুকদার বাড়িতে আয়োজনের বেশ হুড়োহুড়ি লেগেছে। বাড়ির তিন গিন্নিরা তো বিদু্ৎ বেগে চলাচল করে কাজ করছে।
এইতো একটু আগেই, বাড়ির দুই গিন্নি বিদ্যুৎ বেগে হাঁটায় দুজন দুজনের সাথে সংঘর্ষণের ফলে ধপাস করে মেঝেতে পড়ে গেল,তাও দমে যাই নি তারা, তড়িৎ বেগে উঠে নিজেদের কাজে আবার মনোনিবেশ করলো,এমন প্রতিক্রিয়া দেখালো যেন কিছুই হয়নি,অথচ কাজের ফাঁকে ফাঁকে কোমড়ের মাজায় হাত দিয়ে ব্যথাটানাশক জায়গাটিতে অনবরত মালিশ করছে।
আলবান তালুকদার এতো বছর দেশে না ফেরার কারণ হলো বাড়ির লোকদের প্রতি অতিসয় বিরক্তিবোধ,তার ভাষ্যমতে এ বাড়িতে তিন ধরনের এমন কিছু পোকামাকড় ও কীটপতঙ্গ আছে যাদের সহ্য করা তার পক্ষে সম্ভব নয়।তাই রাগ, অভিমান, নানান অভিযোগ, তিক্ততা, ও বিরক্তি নিয়ে পাড়ি জমায় USA এর ক্যালিফোর্নিয়ায় ছোট বেলার একমাত্র কাছের বিশ্বস্ত বন্ধু আদ্রয়ান আর্দ্রকে নিয়ে।
আর্দ্রয়ান আর্দ্রের বেড়ে ওঠা এই তালুকদার বাড়িতেই তার নিজ স্বজন বলতে কেউ নেই তালুকদার বাড়ির লোকজনই তার আপনজন।তালুকদার বাড়ির সবাই তাকে আলবানের মতো করেই স্নেহ ও ভালোবাসেছে।আলবানের মা আলিফা বেগম কেউ যদি ওনাকে বলেন _আপনার কতজন সন্তান" তবে উনি ডিরেক্ট বলে দিবেন _দুজন সন্তান আমার আলবান ও আর্দ্র"। দুই সন্তানই রাগ হয়ে দেশ থেকে চলে যাওয়ায় দিনের পর দিন রাতের পর রাত কত চোখে পানি বিসর্জন দিয়েছেন তা বলা বাহুল্য,রাতে তাহাজ্জুদের নামাজে লুটিয়ে পড়ে কেঁদে কুটে সন্তানদের মঙ্গল কামনা করেছেন।
আলবান তালুকদার এই ছেলে আবার একটু বেশিই খুঁতখুঁতে স্বভাবের, গম্ভীর,রাগী,উগ্র।তাইতো বাড়ির গিন্নিরা দৌড়াদৌড়ি করে কাজ করছে।নিজেদের কোমড়কে দুই টাকার ও তোয়াক্কা করছে না। বরং ধপ ধপ করে পা ফেলছে,আর কাজ করছে।
আলবান তালুকদার বয়স ২৯। আদ্রয়ান আর্দ্র তার বয়স ও ২৯ দুজনেই পড়াশোনা করে bachelor of science/B .tech in software engineering computer science.
USA দেশের নামকরা ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া টেকনোলজি(কেল্টেজ) ৪ বছরে কোর্স শেষ করে সেখানের গুগল সফটওয়্যার এ এল,এম এল ইঞ্জিনিয়ার বড় কোম্পানিতে চাকরি করে।
এখন তাদের বাড়ি ফেরার একটাই কারণ সেটা হলো তাদের মা জননী আলিফা বেগমের আর্তনাদ ও ইমোশনাল ব্ল্যাকমেইলের জন্য।
আলিফা বেগম আবার একটু বেশিই ইমোশনাল লেডি,একটু কিছু হলেই আঁচলে মুখ লুকিয়ে ননস্টপ কান্না শুরু করে দেন।অনেক আকুতি মিনতি ও জোরাজুরির ফলে তালুকদার বাড়িতে ফিরছে আলবান ও আর্দ্র।আর্দ্রের আসার ইচ্ছা থাকলেও আলবান চায় না বলে এতদিন আসা হয় নি।
আলবান আসার আগেই একগাদা শর্ত দিয়েছে আর বলেছে এই শর্তের যদি নড়চড় হয় তাহলে এক মুহূর্তও থাকবে না তালুকদার বাড়িতে।সবাই শর্ত মেনেও নিয়েছে। যদিও শর্ত গুলো নড়চড় হয়ে দৌড়াদৌড়ি করবে, তাও মুখে মুখে সবাই মেনে নিয়েছে।
___________
ড্রয়িংরুমের সোফায় বসে তিন কন্যা, তিন জনেরই গায়ে গোলাপি রঙের সুক্ষ্ম বুননে কাজ করা জামা।দুজন জমজ কন্য একজন ভিন্ন।তিনজনই সবসময় একই জামা, একই জুতো, পরিধান করে।
নাম ইতি,বিথী,নীধি বয়স ১৮ , পড়ালেখা এককথায় ঘোড়া ডিম, এইচএসসি পরীক্ষাটা অনেক কষ্ট, ক্লেশ , আর্তনাদ করে দিলো, এইচএসসি পরীক্ষার একদিন আগে সে কি মারাত্মক পড়ালেখা , সারারাত এমন পড়া পড়েছিল যে পরীক্ষা দিতে গিয়ে লেখার সময় নিভু নিভু চোখ নিয়ে পরিক্ষা দিতে হয়।চোখ খোলা রাখাটাই কষ্টসাধ্য ছিল।হাতে প্রশ্ন পেয়ে শতশত গালি দিয়েছে শিক্ষামন্ত্রীকে,সাথে অভিশাপ তো ফ্রি ছিলই,না জানি এখন শিক্ষা মন্ত্রির কি অবস্থা
কত শত দোয়া দরুদ যে পড়েছে পরীক্ষার জন্য তার হিসাব নেই। পরীক্ষার অনেক বাধা বিপত্তি উপেক্ষা করে আল্লাহ রহমতে কাল এইচএসসি পরীক্ষার অবসান ঘটলো।এখন রেজাল্টের টেনশনে মাথা মস্তিষ্কে ফাটল ধরছে।
এই তিন কন্যা একে অপরের টাল,এক সুতেগাথা তাদের প্রাণ। এদের তিনজনের একটা ভালো গুণ হলো এরা চোখের ইশারা ইঙ্গিতে তিনজন তিনজনের সাথে বেশ সুন্দর করে কথা বলে সবার আগোচরে। আরো একটা ভালো গুণ হলো যেকোনো মানুষকে তাদের ইচ্ছায় নাচিয়ে নাচিয়ে নাজেহাল অবস্থাও করে দিতে পারে। এককাথায় দুষ্টু বুদ্ধির সব ধরনের পিএইচডির সার্টিফিকেট আছে এদের কাছে। কখনোই কারো মধ্যে মনোমালিন্যতা, হিংসা, বিদ্বেষ লক্ষ্য করা যায়নি।
ইতি মাঝে মাঝে হাই তুলছে, বিথী মাথায় হাত দিয়ে রাজ্যের সব চিন্তা ভাবনায় ডুবে আছে,আর নীধি টিভি দেখছে কিন্তু কিছু ভালো ভাবে দেখছে না শুধু চ্যানেল গুলোর চেঞ্জই করছে, সোফার আর এক পাশে গুটি শুটি হয়ে অসহায় মুখে বসে আসে মুহিন ইতি,বিথী, নীধির ৬ মাসের ছোট ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। বেচারা মুহিন সেই কখন থেকে বলছে T SPORTS চ্যানেলটায় দিতে বেচারার কথা শুনলে তো।
চলবে.....
*
