>> না বলা সঙ্গী
লেখিকা: জিদনি ইসলাম পাখি
ভাষা এবং শুদ্ধতার কিছু সমস্যা হতে পারে কারন এটি সর্ম্পূন বাস্তব তাই বাস্তব কথাটাই বলা হয়েছে।
আমার কেমন জানি লাগতাছে। জামি না।অনেক খারাপ লাগতাছে। মনে হইতাছে যে,অনেম অস্থির আমি।কান্না থামতাছে না,আমি অনেক বার চোখের পানি মুছে কান্না থামানোর চেষ্টা করতাছি কিন্তু কান্না থামতাছে না।আমার শরীলটা কাপতাছে তা ভালোভাবে বোঝা যায়তাছে নাহ। কিন্তু আমাকে ধরলে বোঝা যাবে যে,আমার শরীলটা কাপতাছে। আমার নিশ্বাসে কোনো সমস্যা নাই। কিন্তু আমার এখন অনেক গভীর নিশ্বাস নিতে হইতাছে। আমার বোন আমার পাশেই শুয়ে আছে মোবাইল দেখতাছে।আপি আমাকে অনেক বার থামতে বলছে কিন্তু আমার কান্না না থামার কারণে আমি ভালো করে কথা বলতে পারতাছি না।এটা সবসময়ই হয় আমার সাথে।
আমি এখন অনেক ভাবতাছি। অনেক বেশি ভাবতাছি ওর বিষয়। আমার চোখের সামনে ওর মুখ ভাসতাছে।এখন আমার মাথাটা ব্যথা করতাছে। এইসব কাল রাতের কথা মানে 26 September এর কথা। আজকে মানে 27 September আমি লেখতে বসছি।আসলে আজকেও আমার কান্না আসতাছে। কিন্তু আমি এখন অনেক শক্ত আছি।রাতে কান্না করবো তাই হয়তো।কালকে মানে 28 September এর জন্মদিন। দিনটা ছিলো Friday দুপুর ২টা বাজে 28/09/23, ও যখন আমাদের বাসায় আসছিলো।
আমি ওকে তখন একদমই পছন্দ করতাম নাহ।কারন আমি কাছে যাইতে ভয় পাইতাম।তারপরও আমি ওর সব কাজ করতাম। ও অনেক আালাদ সবার থেকে রাগি,জেদি,সবার মতো নাহ একদমই আলাদা।আমি ওকে ধরতাম নাহ। কিন্তু যখন থেকে আমি ওকে ধরলাম,তখন থেকে ওকে আমি ছাড়া কেউ ঠিক রাখতে পারে নাহ। আমি ওকে এখন আর ভয় পাই না। ও আমার সঙ্গী এখন। ও আমার আগ পর্যন্ত আমি আমার সব কথা বলতাম না কাউকে খাতায় লিখতাম। তারপর লেখা শেষ হলে ফেলে দিতাম।
ও আসার আজকে সাড়ে তিন বছর পর খাতায় লেখতে বসেছি। আমার লেখার কোনো প্রয়োজন ছিলো না,কারন আমার কাছে ও ছিলো। আমি সব কথা ওকে বলতাম। কিছু এখন আর ও আমার কথা নেই। এখন আমার অনেক খারাপ লাগতাছে। শরীলে শক্তি নাই মনে হইতাছে। যখন বাসায় কেউ থাকতো না,তখন আমি টিভি ছেড়ে বসে বসে ওর সাথে কথা বলতাম। আমার সব মনের কথা বলতাম।আমার মা বলে ও নাকি আমার বোন এর মতো। কিন্তু আমার মনে হয় ও আমার মতো।
আমি যেমন আমার কথা কাউকে বলি না,তেমনই ও কাউকে নিজের মন বা স্বভাব বুঝতে দিতো না।ও আমাকে অনেক ভালোবাসতো।আমাকে কেউ বকলে ও আসতো তাকে মারতে। আমার বাসার নতুন বিড়ালটা আমাকে মারতে আসছিলো ও বিড়ালটা-কে তারপর অনেক মারছে।এই তিন বছরে ও অনেক বার বাসা থেকে চলে গেছে কিন্তু সব সময়ই ওকে খুঁজে পাইছি।কিন্তু আজকে ১২দিন হইছে পাইতাছি মা।আমি অনেক খুঁজছি,আমার মা ও খুঁজছে অনেক কিন্তু পাই নাই।ও আমার জন্য শুধু একটা বিড়াল না আমার সাথর, সঙ্গী, বান্ধবী সব।
আমার কোনো কাছের বান্ধবী নেই।আমি কখনো কারো সাথে তেমন ভালো ভাবে মিচি নাহ।ও থাকতে আমার বান্ধবীর কোনো দরকারই হয় নাই। আমি ওর সাথে খেলতাম,ওর সাথে কথা বলতাম,ওর সাথেই একা বাসায় থাকতাম। ও থাকলে আমার মোবাইল ও লাগে না।সবাই ভাবে এখন আমি ওকে আগের মতো ভালোবাসি না।এই ১২ দিনে সবটা সময় আমি ওর কথাই মনে করছি।কিন্তু সবাইকে তেমন বলি নাই, কারন আমি পর উপর রাগ ও সব সময় বাসা থেকে চলে যায়। কেনো যায় তা আমি জানি না বরং কেউই জানে না।আমার মনে হয় না যে আমি থাকলে ওর অন্য কারো দরকার হয়। আমিই ওর জন্য যথেষ্ট।
ওর কখন কি লাগবে। সব কিছু আমি জানতাম। ওর সব কথাও আমি বুঝতাম, মেশিনের মতো ছিলাম। অনেক সময় ও চলে গেলে আমি রাগ করে ওকে খুঁজতে যেতাম না।দেরি করে খুঁজতে যাইতাম। কিন্তু তখন ১দিন এর মধ্যে ওকে পাইয়া যাইতাম।কিন্তু এইবার তো ১২দিন হয়ে গেছে। ওরে অনেক খুঁজছি কিন্তু পাই নাহ।এখন আমি জানি না কি লিখতাছি,কিন্তু এতুটুকু জানি ও নাই তাই লিখতাছি। ও থাকলে লেখার প্রয়োজনই হতো না।কাল ওর জন্মদিন। প্রতিবার ওর জন্মদিনে ওর জন্য cake আনতাম। ওই cake কাটতাম, মজা করতাম অনেক। আমি কখনো ওকে এতদিন না দেখে থাকি নাই। আমি এই ১২দিনে ওকে ১ নজর ও দেখি নাই। আমার অনেক কষ্ট হইতাছে।
চোখ বন্ধ কইরা থাকতে মন চাইছে। ওরে কি আর পাবো নাহ? আমি কী ওরে ছাড়া থাকবো? এই সব আটপ অনেক প্রশ্ন ভাবলে চোখের পানি আসে সময়ে সময়ে। আমি কি আমার আগের মতো হইয়া যাবো। ও আমাকে অনেক মারছে, কখনো রাগ করও নাই। ব্যথা পাইলেও ওর মারে কষ্ট পাইতাম না।জানি যে ও কামড়ালে, খামছালে দাগ থাইকা যাইবোন।তারপরও রাগ করি নাই কখনো।সবাই বিরক্ত হইলেও আমি কখনো বিরক্ত হই নাই। ওরে দেখলেই আমার মন ভালো হইয়া যায়।ওরে ছাড়া আমার আর কোনো বিড়ালই ভালো লাগে নাই আজ পর্যন্ত।
আমার কাছে ও সেরা।আমার একা সঙ্গী। আমি ওকে বাবু বলে ডাকি।একবার তো ওর উপর রাগ করে আমার মা ওকে আর আনতে চায় নাই। কিন্তু আমার জন্য ও আমাদের বাসায় আবার আসছে।যখন আমি ওকে পছন্দ করতাম নাহ, ভয় পাইতাম তখনো একবার চলে গেছিলো। তখন আমার বোন অনেক কান্না করছিলো আমি তাকে শান্তনা দিসি।কিন্তু আজকে সেইদিন এর মতোই অবস্থা কিন্তু আমি কিছু করতে পারতাছি না।আমি শুধু নীরবতা আর নীরবতা নিয়ে আছি।কী করবো আমি? জানি নাহ। আমি ওরে নিয়ে চাইলে আরও লেখতে পারবো। কিন্তু এই যে কথাতো একটাই আমি ওকে কই পাবো? জানি বাসার সবাই কষ্ট পাইছে,সবার খারাপ লাগতাছে। কিন্তু আমি এটাও জানি আমার থেকে কেউ বেশি কষ্ট পায় নায়।
আমি ওরে প্রতি সেকেন্ডে সেকেন্ডে মনে করি। বাবু আমি আমি এটাই বলতে চাই তোমাকে। আর এটা সত্যি যে আমার সাথে ভালো তোমাকে কেউ রাখতে পারবে না।আমি জানি না তুমি রাস্তায় আছো নাকি কারো কাছে আছো। কিন্তু আমি আল্লাহর কাছে অনেক চাইছি নামাজে তোমাকে। আমি আজ পর্যন্ত কখনো নামাজে কান্না করি নাই। কিন্তু তোমার জন্য প্রথম কান্না করছি নামাজে।
তখন ছিলো রাত ১২টা আমি ঘুমানোর জন্য আসছি বিছানায়। কিন্তু তখন আমার অনেক খারাপ লাগতাছিলো হঠাৎ। আমি ভাবলাম আমি নামাজ পড়ি তাহলে আল্লাহ তাড়াতাড়ি তোমাকে আমার কাছে দিবে। তারপর আমি জামা-পায়জামা পালটালাম, ওযু করলাম। সবসময় আমার কান্না ওযু করার পরই থেমে যায় কিন্তু ওইদিন কান্না থামছিলো না।এরপর আমি কান্না করতে করতেই নামাজ শুরু করি।সত্যি বলতে আমি ৪ রাকাত নামাজ পড়েছি কিন্তু অনেক সময় দিয়ে। এত সময়ের মধ্যেও আমার কান্না ১ সেকেন্ডের জন্য ও থামেনি। তারপর আমি মোনাজাতে অনেক কথা বললাম।আমি আল্লাহর কাছে তোমাকে চাইলাম।
আল্লাহ -কে বললাম আমি মসজিদে টাকা দিবো। তোমার জন্য ২টা রোজাও রাখবো, ১ খতম কুরআর ও পড়বো শুধু আমি তোমাকে পাই। তারপরের দিন আমি স্কুলে যাইনি। কিন্তু এরপরের দিন আমি স্কুলে গেছিলাম। এরপর আমি স্কুল ছুটির পর মসজিদের সামনে যাই কিন্তু আমি কোনো দান বাক্স দেখতে পাইনি।আমি আমার ক্লাসমেট কে টাকা দিয়ে দিসি। ওকে বলছি মসজিদে টাকা দিয়ে দিতে। কিন্তু আজকে কতদিন হয়ে গেলো আমি তোমাকে পাইলাম না।আমি আল্লাহ -কে মোনাজাতে এটাও বলছি যে আমি আর কোনো দিন তোমাকে যেতে দিবো না।
যদিও তোমার চলে যাওয়ায় আমার কোনো হাত নেই।তুমি সেদিন মানে 16 September মঙ্গলবার মধ্যে রাতে চলে গেছো। আমি সব সময়ের মতোই সেদিন ও তোমাকে আমার সাথে নিয়ে ঘুমাইছিলাম।কিন্তু আমি ভাবি নাই যে তুমি চলে যাবা, তাহলে আমি তোমাকে বাইধা হইলোও রাইখা দিতাম। আমি এখনো বলেতে পারি নাই গতকাল রাতে আমার কেমন লাগতে ছিলো। কও অবস্থা হইছে আমার। সত্যি আমার কলিজাটা খালি তোমাকে ছাড়া বাবু।আমি আল্লাহর কাছে সব সময় সারা জীবন তোমাকে চেয়েই যাবো। যতদিন না পাবো এততদিন। আমার আজকের শেষ কথা হলো তুমি আমার মোনাজাতে সন সময়ই থাকবা।
যতদিন আমি তোমাকে না পাবো ততদিন।তোমাকে আমি ১ মাস বয়স থেকে বড় করেছি।তুমি মানুষের মতো কথা না বলতে পারলেও, আমি মানুষের কথার থেকেও তোমার কথা ভালো বুঝি।তুমি আমার কাছে চলে আসো। সেদিন রাতে আমি নামাজের মোনাজাতে বলছিলাম আল্লাহ-কে তোমাকে আমার কাছে ভিক্ষা দিতে। আমি অনেক করে বলছিলাম।কিন্তু তোমাকে আমি এখনো পাই নাই। তুমি আমার সঙ্গী বাবু।তুমি আমার কাছে চলে আসো, আমার অনেক কষ্ট হয় তোমাকে ছাড়া থাকতে। আমি যদি জানতাম তুমি কোথায় আসো, তাহলে অনেক কষ্ট করেও আমি তোমাকে আমার কাছে আমতাম আবার বাবু।
উপসংহার : সব কিছুর সমাপ্তি শুধু সমাপ্ত শব্দ দিয়ো হয় নাহ, এমন কিছু ও থাকে যা কখনো সমাপ্ত হয় না।
সম্পূর্ন গল্পটি মনযোগসহ পড়ার জন্য মন থেকে ধন্যবাদ, গল্পটি ভালো লাগলে লাইক,কমেন্ট করবেন অবশ্যই,
আল্লাহ হাফেজ, দেখা হবে কোনো নতুন গল্পের সঙ্গে ইনশাআল্লাহ

