#গল্প : একতরফা পূর্ণতা
#পর্ব : ১
#লেখক : সালমান সাব্বির
শহরের এক শান্ত পাড়ায় ছোট্ট একটি মাদ্রাসা। চারদিকে সবুজ গাছপালা, মসজিদের মিনার থেকে ভেসে আসা আজানের ধ্বনি আর বিকেলবেলা পাখিদের কলকাকলি—সব মিলিয়ে জায়গাটা ছিল বেশ সুন্দর।
সেই মাদ্রাসার একজন ছাত্র ছিল। নাম সালমান।সালমান অন্য দশজন ছাত্রের মতো ছিল না। পড়াশোনায় সে ভীষণ মেধাবী। শিক্ষকদের কাছে তার বেশ সুনাম। আরবি, বাংলা, ইংরেজি—সব বিষয়েই তার আগ্রহ ছিল। বিশেষ করে বই পড়তে এবং লিখতে সে খুব ভালোবাসত।
তার একটা অদ্ভুত অভ্যাস ছিল।
রাতের বেলা সবাই যখন ঘুমিয়ে পড়ত, তখন সে টেবিলের ওপর ছোট্ট একটি ডায়েরি খুলে বসত। সেখানে নিজের মনের কথাগুলো লিখত। কখনো কবিতা, কখনো গল্প, আবার কখনো কাল্পনিক কোনো উপন্যাসের চরিত্র।
তার স্বপ্ন ছিল একদিন সে বড় লেখক হবে।
সালমানের সবচেয়ে কাছের বন্ধু ছিল রাকিব। দুজন একই মাদ্রাসায় পড়ত। বন্ধুত্বটা ছিল বেশ গভীর। রাকিবের বাড়ি মাদ্রাসার কাছেই।
রাকিবের বাড়িতে সালমানের যাতায়াত ছিল নিয়মিত।
আর সেই বাড়িতেই থাকত একটি মেয়ে।
মেয়েটার নাম ছিল আফিফা।
আফিফা রাকিবের ছোট বোন। স্থানীয় একটি স্কুলে নবম শ্রেণিতে পড়ত। পড়াশোনায় খুব একটা ভালো ছিল না। বিশেষ করে গণিত ও ইংরেজি দেখলেই তার মাথা ঘুরতে শুরু করত।
অথচ মেয়েটির হাসি ছিল অদ্ভুত সুন্দর।
কোনো কিছুতে মন খারাপ হলে সে চুপচাপ হয়ে এাক একা কান্না করতো। আবার একটু পরেই এমনভাবে হাসতো , যেন পৃথিবীতে তার চেয়ে সুখী মানুষ আর কেউ নেই।
সেদিন রাকিবের সঙ্গে দেখা করতে তাদের বাড়িতে গিয়েছিল সে। রাকিব ঘরে ছিল না। সালমান উঠানে দাঁড়িয়ে অনেক্ষণ যাবৎ অপেক্ষা করছিল।
হঠাৎ পাশের ঘর থেকে একটি মেয়ের কণ্ঠ ভেসে এল।
— ভাইয়া! আমার বাংলা বইটা কোথায় রেখেছো,, ?
রাকিবের মা ভেতর থেকে বললেন,
— তোর টেবিলেই তো রেখেছিস!
— না মা! টেবিলে নেই। ভাইয়া নিশ্চয়ই আবার কোথাও সরিয়েছে!
কথাগুলো শুনে সালমান মুচকি হাসল।
ঠিক তখনই দরজার পাশে এসে দাঁড়াল মেয়েটি।
হাতে বাংলা বই, চোখেমুখে বিরক্তি।
সে সালমানকে দেখে একটু থমকে গেল।
— আপনি কে?
সালমান শান্তভাবে উত্তর দিল,
— আমি রাকিবের বন্ধু।
— ওহ্! ভাইয়া বাসায় নেই।
— জানি। অপেক্ষা করছি।
মেয়েটি আর কিছু না বলে চলে গেল।
কিন্তু যাওয়ার আগে তার হাত থেকে একটি কলম মাটিতে পড়ে গেল।
সালমান কলমটি তুলে নিয়ে ডাকল,
— এই যে, আপনার কলম!
মেয়েটি পেছনে ফিরে তাকাল।
— ওহ্! ধন্যবাদ।
এটাই ছিল তাদের প্রথম কথা।অথচ সালমান এই ছোট্ট কথাতেই মায়ায় পড়ে গেলো,,।
এরপর থেকে রাকিবের বাড়িতে গেলেই সালমানের চোখ অজান্তেই আফিফাকে খুঁজতো।
কখনো বারান্দায় বসে পড়তে দেখতো, কখনো উঠানে গাছের পানি দিতে দেখতো, আবার কখনো বান্ধবীর সঙ্গে হাসাহাসি করতে দেখতো।
সালমান কখনো ইচ্ছা করে তার সামনে যাওয়ার চেষ্টা করতো না। বরং নিজের অনুভূতিগুলো নিজের কাছেই লুকিয়ে রাখতো।
তবুও একটা বিষয় সে বুঝতে পারছিল।
আফিফাকে একনজর না দেখলে তার দিনটা যেন অসম্পূর্ণ থেকে যেত।
একদিন মাগরিবের আগে রাকিবের সঙ্গে বসে গল্প করছিল সালমান।
হঠাৎ রাকিব বলল,,,,,,,,,,,
চলবে,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
