ঘড়িতে রাত ১২:৫৬ । অনেকক্ষণ যাবৎ ফোনটা বেজেই চলেছে, তিতিরের হাত পা কাঁপছে। ফোন ধরার সাহস হচ্ছেনা। অবশেষে থাকতে না পেরে ধরেই ফেলল, - হ্যালো - যাক, অবশেষে দয়া হলো ফোনটা ধরার। - আসলে আমি ফোনের কাছে ছিলাম না। তাই ধরতে পারিনি। - আর সেদিন যে সারারাত কল দিলাম, সেদিন ধরোনি কেন? - ঘুমিয়ে পড়েছিলাম। - মিথ্যে বলোনা, অন্তত আমার কাছে। - আসলেই ঘুমিয়ে পড়েছিলাম। তা নাহলে তো পরদিন সকালের ফোনটাও ধরতাম না। - সকালে ধরে তো লাভ নেই, অফিসে থাকলে কি কথা বলা সম্ভব? - হুম বুঝেছি, বলো কি বলবে? - কাল কি তুমি আমাদের এদিকে এসেছিলে?