উপন্যাসের নাম: তোমাতেই মুগ্ধ লেখিকা: সাদিয়া আক্তার সংক্ষিপ্ত বিবরণ: একটি পারিবারিক বিয়ের অনুষ্ঠান থেকেই শুরু হয় সাদিয়া ও নিয়নের গল্প। দিপা ও নয়নের বিয়ের সূত্রে সাদিয়া এবং রূপা হয় নিয়নের বিয়াইন। প্রথম দেখাতেই সাদিয়ার প্রতি ভালো লাগা তৈরি হয় নিয়নের মনে। আর সেই ভালো লাগাকে ভালোবাসায় রূপ দিতে সাহায্য করে দুষ্টু মিষ্টি রূপা। খুনসুটি, অভিমান, মিষ্টি ঝগড়া আর পরিবারের নানা আনন্দঘন মুহূর্তের মধ্য দিয়ে এগিয়ে যায় তাদের গল্প। কিন্তু নিয়নের মনের কথা কি কখনো বুঝতে পারবে সাদিয়া? আর সাদিয়ার মনেই বা নিয়নের জন্য জায়গা হবে কি? দেখা যাক, আত্মীয়তার বন্ধনে শুরু হওয়া এই গল্প শেষ পর্যন্ত কোন পরিণতি পায়। এটি বিয়াই-বিয়ানের মিষ্টি খুনসুটি আর ভালোবাসায় ঘেরা এক পারিবারিক উপন্যাস। ❤️