আচঁলঃ ওই নীলের বাচ্চা নীল। তুই জীবনে আমারে ফোন দিবিনা। তোরে বলছি না, তর লগে আমার ব্রেকআপ? নীলঃ ওই শুন, প্রথমত আমি আফজালের বাচ্চা। দ্বিতীয়ত, আমি তর সাথে প্রেম করতে ফোন দেইনাই। আমার বিয়ের দাওয়াত দিতে ফোন দিছি। তুই না বলছিলি, আমি নীল রংয়ের মেয়ে পাবোনা। শুন মেয়ে পেয়ে গেছি, আজ দেখতে যাচ্ছি। সত্যি সত্যি মেয়েটা নীল রংয়ের হলে আজই বিয়ে হবে। আচঁলঃ আগে জানতাম তুই পাগল। এখন মনে হচ্ছে তর চৌদ্দগুষ্টি পাগল। রাখ ফোন। ★ ছেলেটার নাম নীল। সে নামে যেমন কাজেও তেমন। নীল রং তাঁর খুব প্রিয়। তাঁর ঘরের জানালা, দরজার পর্দা, কার্পেট,বিছানার চাদর,ঘরের আসবাবপত্র সব কিছুতে নীলের সমাহার। পুরু বাড়িটা নীল রঙে সাজানো। শুধু তাই নয় বাথরুমের কমোডটাও তাঁর এই নীল রং থেকে রক্ষা পায়নি। তাঁর বাড়ির নাম নীল মহল। তার একটা জামা কাপড়ও নীল রং ছাড়া অন্য কোনো রংয়ের নেই। সমস্যা এসবে না। সমস্যা হলো তার জিএফ কে নিয়ে। তাঁর জিএফ আচঁলের নীল রং ভালো লাগেনা। সবার পছন্দ তো আর এক হয়না। কিন্তু নীল এটা মানতেই চায়না। তার কথা হলো আচঁল যেন নীল রং দিয়ে একেবারে লেপ্টে থাকে। খুঁজলে পাওয়া যায় আচঁলের একটা জুতাও নাই নীল রংয়ের। নীল একদিন আচঁলের জন্য একটা শাড়ি কিনলো। আচঁলের সামনে হাটু গেড়ে দু'হাতে শাড়িটা বাড়িয়ে ধরলো। তারপর নীল রং নিয়ে যত কবিতা গান আছে সব গাইতে লাগলো। আচঁল প্রথমে খুশি হলেও নীলের এমন কান্ডে দাঁড়িয়ে থাকতে থাকতে তার রাগ উঠে গেলো। তাই সে রাগে শাড়ীটি ফেলে দিলো নিলের হাত থেকে। এতে নীল রাগে আগুন। সেই বিষয় নিয়ে ঝগড়া করে ওদের ব্রেকআপ হয়। তারপর আচঁল শর্ত দেয়, তার সাথে রিলেশন রাখতে চাইলে নীল রংয়ের ভূত মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। নীল বলে সে আচঁলকে ছেড়ে দিবে তবু নীল রং ছাড়বে না। নীল আচঁলকে চ্যালেঞ্জ করে সে নীল রংয়ের একটা মেয়ে বিয়ে করবে। কথাটা শুনে আচঁল মজা উরায়। নীলকে নিয়ে মজা করায় নীলের মাথায় জেদ চেপে বসে। সে বিয়ে করলে নীলের রংয়ের মেয়ে বিয়ে করবে। ভাগ্যের জোরে একটা মেয়ে পেয়েও গেছে। তাই আজ ফোন দিছিলো। কিন্তু কালনাগিনী গালাগালি করে ফোন রেখে দিলো।