বিয়ের আসর থেকে পালিয়ে আসা ষোলো বছরের এক মেয়ে দৌড়াচ্ছে নিজের জীবন বাঁচাতে। তাকে ধরে বেঁধে বিয়ে দেওয়া হচ্ছিল চল্লিশ বছরের এক লোকের সাথে। তবে সে বিয়ে করবে না, তার অনেক স্বপ্ন আছে, অনেক ইচ্ছে আছে। তাই সে সব ছেড়ে অচেনা পথে পাড়ি দিয়েছে। তবে পথিমধ্যে বিপদের মুখোমুখি হতেই দেখা মিলল এক যুবকের। সে কি পারবে তাকে সাহায্য করতে?