১৮ বছর বয়সী নাজহার সাথে বিয়ে হলো আজ চৌত্রিশ বছর বয়সি তৌসিরের সাথে।নাজহার পরিবার নিজেদের মান সম্মান রক্ষার্থে নাজহা কে তুলে দিলো তৌসিরের হাতে।দানবের হাতে না মানুষের হাতে দিচ্ছে মেয়ে তারা সেটি একটিবারও ভেবে দেখলো না।মূলত নাজহার দশ নাম্বার চাচা নো"মান তালুকদারের পছন্দ ছিল এই শিকদার বাড়ির সায়েক শিকদার, অর্থাৎ নাজহার দাদাশ্বশুরের মেয়ে সাফা কে।আর নোমান সাহেব তিনখানা বছর ধরে অসম্ভব সাধ্য করে দুই পরিবারকে মানাতে পেরেছেন।দুই পরিবার মেনে নিলেও শিকদার পরিবারের একখানা আবদারও ছিলো বটে।তালুকদাররা তো আবদারের কথা শুনেই ভয় পেয়ে গিয়েছিলেন না জানি কার কলিজা বা মগজ চেয়ে বসে!এরা তো মানুষ বটে তবে ভেতরে পশুর চেয়েও নিকৃষ্ট সত্তা লুকিয়ে আছে। তবে শিকদাররা এবার খারাপ কিছু আবদার করেনি তারা আবদার করেছিলো একজন মেয়ে।সে তালুকদারদের যে কারো হোক, তবে মেয়ের বদলে যেনো মেয়ে তারা পায়। নাজহাদের বাড়ির মেয়ে তো অনেক আছেন ওর ফুফু তিনজন এখনো কুমারী।তবে বোনদের মধ্যে ও বর্তমানে বড়, ওর বড় চাচাতো চার বোনের বিয়ে হয়ে গেছে।আর শিকদাররা নিজেদের ছেলের জন্য পাত্রী চেয়েছিলেন, ভাইদের জন্য নয় । তাই নাজহার বাপ-চাচারা নাজহা কেই সঁপে দিয়েছেন।মনে করবেন না, উনারা শুধু ওর চাচার পছন্দের জন্য বিয়ে দিয়েছেন এতে জমি-জমার হিসেবটাও বেশ আছে।রাজনীতিতে নিজেদের হাত পাকাপোক্ত করতেই এই আত্মীয়তা। নয়তো দুষমনের সাথে কে ঘা মিশাতে যায়?