কিছু গল্পের শুরু হয় অচেনা এক অনুভূতি দিয়ে, আর কিছু গল্পের আড়ালে লুকিয়ে থাকে এমন কিছু সত্য, যা মানুষের পুরো জীবন বদলে দিতে পারে। মায়া রহমান রিধিমা—একজন সাধারণ মেয়ে, যার জীবনের অতীত জুড়ে রয়েছে অজানা কিছু রহস্য। অন্যদিকে আয়মান খান নীল—রহস্যময়, আত্মবিশ্বাসী, কিছুটা অহংকারী এবং নিজের অতীতকে সবার কাছ থেকে আড়াল করে রাখা এক যুবক। একটি পুরোনো চিঠি, কিছু অজানা স্মৃতি আর অতীতের এক গোপন সম্পর্ক তাদের দুজনকে নিয়ে আসে একই গল্পের পথে। কিন্তু এই গল্প কি শুধুই ভালোবাসার? নাকি ভালোবাসার আড়ালে লুকিয়ে আছে এমন এক সত্য, যা জানার পর সবকিছু বদলে যাবে? রহস্য, আবেগ, বন্ধুত্ব, পারিবারিক গোপনীয়তা এবং জটিল ভালোবাসার এক অদ্ভুত যাত্রা—মায়ার আড়ালে তুমি। প্রতিটি রহস্যের পেছনে রয়েছে আরেকটি রহস্য। আর প্রতিটি উত্তরের পেছনে অপেক্ষা করছে নতুন একটি প্রশ্ন। লেখিকা: সৃতি মনি।