শিমুলতলী গ্রামের খানবাড়ি। একদিকে ২৬ বছর বয়সী সুদর্শন, বদমেজাজি ও গম্ভীর যুবক মেহরাজ খান অর্ক, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন লেকচারার। অন্যদিকে ১৬ বছর বয়সী অনাথ মেয়ে নাকিবা রহমান সিমিন, যে চাচার কাছে বড় হয়েছে এবং খানবাড়িতে কাজ করে। দুজনের জীবনযাপন, চিন্তাভাবনা আর ব্যক্তিত্ব সম্পূর্ণ আলাদা। অর্কের কঠোর শাসন আর সিমিনের প্রাণবন্ত স্বভাবের সংঘাতে খানবাড়িতে তৈরি হয় নানা ঘটনা। কখনো অভিমান, কখনো ভুল বোঝাবুঝি, আবার কখনো জীবনের কঠিন বাস্তবতা। একটি গ্রাম, একটি খানবাড়ি, কিছু মানুষের গল্প আর অজস্র অজানা অনুভূতি নিয়ে এগিয়ে যাবে “এসেছি তোর মনেরই দেশে”। লেখিকা: Kabita Rahman