একটা ছিলো সোনার কন্যা মেঘ বরণ কেশ, ভাঁটি অঞ্চলে ছিলো সেই কন্যার দেশ! দুই চোখে তার আহারে কি মায়া নদীর জলে পড়লো কন্যার ছায়া..... ক্যাসেটে বেশ কয়েকবার ধরে গানটা বাজতেই আছে। কেউ একজন খোলা জানালার পাশে দাঁড়িয়ে গানের সুরে এবং শব্দে মগ্ন হয়ে আছে। তার দৃষ্টি জানালার বাহিরে। ঘরের কোনে হ্যারিকেন জ্বলছে। আঁধার ঘরে হ্যারিকেনের কমলা আলোয় উচ্চ গড়নের পুরুষটির সুদর্শন মুখশ্রী জ্বলজ্বল করছে। তবে দেখে বুঝা মুসকিল মানুষটার ভেতরে কি চলছে। খাটে বসে থাকা সাঈদ আরহাম কে চোখের ইশারা করলো। কি হয়েছে বুঝতে পারছে না দুজনে। সাঈদ এবার খাট থেকে উঠে দাঁড়ালো। এগিয়ে গিয়ে ক্যাসেটের গান পাল্টে দিতে দিতে দাঁড়িয়ে থাকা ব্যক্তির উদ্দেশ্য বলল, “এক গান আর কত শুনবি? এক নাগারে কমছে ছয়,সাতবার শুরু ও শেষ হলো।" মাহাদের মগ্নতা নষ্ট হলো। মতিষ্ক ভাবনা থেকে বর্তমানে ফিরলো। সাঈদের কন্ঠে তক্ষণাৎ পিছনে ফিরে তাকালো। পরনের সুট বুট এখনো খোলেনি। সাঈদের দিকে কেবলই তাকিয়ে হাসলো । বসলো গিয়ে খাঁটে। আরহামের পাশে বসে জুতোর মুজা খুলতে খুলতে উত্তর দিলো, “গানটা শুনতে ভালোই লাগছে। কেমন জীবন্ত লাগছে। মনে হচ্ছে আশে পাশে গানটার অস্তিত্ব আছে। অনুভব করছি।"