---' ফার্স্ট অফ অল এক বাচ্চার বাপ উনি তাই উনি নেভির ক্যাপ্টেন হোক কিংবা সামান্য অফিসার আমার তাতে বিন্দুমাত্র কিছু যায় আসে না।আমি কিছুতেই ওনাকে বিয়ে করতে পারব না। তৃষা তীব্র চিৎকারে কথাগুলো বললেও ঘরের অন্য দুই সদস্যের মধ্যে বিশেষ কোনো বিকার দেখা গেল না। ভাবি শায়লা বেগম পাষাণমূর্তির ন্যায় নির্বিকার চিত্তে বসে আছেন; আর বড় ভাই তৌফিক সাহেব অপরাধীর মতো মস্তক অবনত করে নিঃশব্দে অবস্থান করছেন।