চৌধুরী বাড়িতে যেনো উৎসব লেগে গেছে।সকাল থেকে ঘরের প্রতিটি কনা ঝাড়া মুছা থেকে শুরু করে তৈরি হচ্ছে হরেক রকম খাবার।হবেই না বা কেনো? চৌধুরী বাড়ির বড় ছেলে বিলেত থেকে ডাক্তারি পাশ করে আজ বাড়ি ফিরছে।তার আসার আনন্দেই তো এতো আয়োজন। মিনারা বেগম ছেলের জন্য উৎসুক হয়ে অপেক্ষা করছে।কতদিন পর নাড়ীছেড়া ধন আসছে। রান্নাঘরে নানা পদের রান্নায় ব্যস্ত মিনারা বেগম তার পাশে তাকে সাহায্য করছে ঈশানি। মিনারা বেগম ঈশানির উদ্দেশ্যে বললেন ইশু,সকাল থেকে অনেক খাটাখাটনি করছিস। যা নিজের রুমে গিয়ে গোসল করে ফ্রেশ হয়ে নে। ঈশানি নিজের কাজে মনোযোগ দিয়ে বললো হাতের কাজ শেষ করে যাচ্ছি , ছোটোমা।