"তুমি মানো বা না মানো মেয়েটির সাথে তোমার বিয়ে হয়েছে। এটা মিথ্যে হয়ে যাবে না। হাফিজুর চৌধুরীর কথা শুনে হাতের কাছে থাকা টি-টেবিল খানায় প্রচন্ড শক্তি প্রয়োগ করে ঘুষি মারে আবরার। মুহুর্তেই টি-টেবিলে ভেঙে গুড়িয়ে যায়। ঝনঝন শব্দে মুখরিত হয় গোটা ড্রয়িং রুম। শক্তপোক্ত হাতের পিঠেও ঢুকে গিয়েছে এক টুকরো কাঁচ। সেখান হতে গল গল করে গড়াচ্ছে লাল রংয়ের তরল পদার্থ। তাতে একটুও বিচলিত দেখালো না হাফিজুরকে। যেনো তিনি নিজ সিদ্ধান্তে অনড়। এই মুহুর্তে নাতী মা রা গেলেও তিনি দমে যাবে না। আতিয়া বেগম আঁচলে মুখ গুঁজে কেঁদে ওঠে। শশুরের সামনে গিয়ে দুটো বাক্য উচ্চারণ করার সাহস তার নেই। আর না আছে ছেলেকে শান্ত করানোর শক্তি। মাঝেমধ্যে তিনি নিজেকে ব্যর্থ মা বলে ঘোষিত করে। যে সন্তানকে নিয়ন্ত্রণ করতে পারে না। আবরার নিজের র ক্ত মাখা হাতের পানে দৃষ্টি রেখে গম্ভীর স্বরে বলে "আমি তাকে মানি না৷ কবুল বলি নি৷ চালাকি করে কাবিন নামায় সাইন করিয়েছেন আপনি দাদাভাই।