"আমি তোমাকে ভালোবাসি, তুমি বিষ খাইয়ে মারবে বললেও ভালোবাসি।" এটা টুসুর ফেসবুক একাউন্টের নাম। অনেক কষ্ট সে একটা ফেসবুক একাউন্ট খুলেছে। ক্লাস এইটে পড়ে সে। নতুন মোবাইল হাতে পেয়ে দারুণ উত্তেজিত। কিন্তু ফেসবুকের অ-আ-ক-খ তার জানা ছিল না। তাই পরামর্শই নিতে হলো বিবেক ভাইয়ের কাছ থেকে। বিবেক ভাই তাকে শিখিয়ে দিল কিভাবে ফেসবুক আইডি খুলতে হয়। একসময় আইডি খুলে ফেললো। আইডি খুললেও কীভাবে লিংক পাঠাতে হয়, সেটা টুসুর জানা ছিল না। বিবেক ভাই ফেসবুক লিংক চেয়েছিল। সাহায্যের জন্য ছুটতে হলো তার ছোট বোন পায়েলের কাছে। পায়েল ধৈর্য ধরে শিখিয়ে দিল। কাজটা বুঝে নিতেই টুসু তার ফেসবুক আইডির লিংক পাঠিয়ে দিল বিবেক ভাইয়ের ইমোতে।