তাকে বলা হয়নি ভালোবাসি… সে জানে না—তার প্রতিটি হাসির মাঝে কেউ খুঁজে পায় পৃথিবীর সব সুখ। সে জানে না—তার ব্যথা কেউ নিজের মতো করে অনুভব করে, আড়ালে। জানলেও কি কিছু বদলাতো? একটা একতরফা ভালোবাসা… একটা দুর্ঘটনা… একটা চক্রান্ত… আর অজস্র না বলা কথা! এই গল্পে কেউ শুধুই নায়ক নয়, কেউ শুধুই খলনায়কও নয়। প্রতিটি চরিত্র নিজের ভেতরেই লড়াই করে… ভালোবাসে… হারিয়ে যায়… আবার খুঁজে ফেরে নিজেকে। একটা সময় আসবে, যখন তুমি ভাববে—"এটা শুধু গল্প না… এটা যেন আমার নিজের জীবনেরই এক টুকরো।" তাই বলছি… গল্পের প্রতি লাইন, প্রতি অধ্যায়—পড়ো মন দিয়ে। কারণ সত্যটা কোথায় লুকিয়ে আছে, সেটা তুমি বুঝতেই পারবে না… শেষ পৃষ্ঠা না পড়া পর্যন্ত। শুরু হচ্ছে… "ভালোবাসার সীমানা পেরিয়ে" শুধু তোমার জন্য।