"এই পিচ্ছি এদিকে আয়।" ঠান্ডা কন্ঠের ধ/মক শুনে পুষ্প থমকে দাঁড়ায়। সে শিমুলকে দেখেও না দেখার ভান করেছে কিন্তু শিমুল সেই ডাক ডাকলই। পুষ্প ভ/য়ে কাধের ব্যাগ খামচে ধরে। করুণ চোখে পাশের প্রিয় বান্ধবী শিলার দিকে তাকায়, শিলা চোখ চিকচিক করে শিমুলের দিকে তাকিয়ে আছে। পুষ্প শিমুলের দিকে সরাসরি না তাকিয়ে পায়ের দিকে তাকিয়ে কথা বলার চেষ্টা করে দেখল গলা দিয়ে কথা বের হচ্ছে না, বহু কষ্টে বললো, "কলেজে দেরী হয়ে যাচ্ছে শিলা।" শিমুল বাইক থেকে নেমে চোখ থেকে রোদচশমা খুলে হাতে নেয়, "আরে ব্বাস! শিলা তোরা আজকাল বেশী পঢ়ুয়া হয়ে যাচ্ছিস নাকি?" শিলা গদগদ হয়ে বলল, "না। শিমুল ভাই কি যে বলেন! আমরা তো আজকে একঘন্টা আগে বের হয়েছি, হাতে অনেক সময়।" পুষ্প হাত দিয়ে শিলার হাতে চিমটি দেয়। শিলা এসবের তোয়াক্কা করে না কথা চালিয়ে যায়, "কেন ডেকেছেন ভাইয়া?"