প্রেমের প্যাচাল গ্রামের এক চঞ্চল, দুষ্টু আর বাচাল মেয়ে মেহেরুন নেছা। যার মুখে কোনো লাগাম নেই, আর মাথায় সারাক্ষণ নিত্যনতুন দুষ্টুমির বুদ্ধি ঘুরপাক খায়। তার কাছে ঝগড়া করা যেন নিত্যদিনের অভ্যাস। অন্যদিকে আরহাম চৌধুরী—গম্ভীর, বদমেজাজি ও আত্মসম্মানী এক যুবক। যার জীবনে হাসি-ঠাট্টার চেয়ে বিরক্তির পরিমাণই বেশি। কিন্তু ভাগ্যের খেলায় এই দুই বিপরীত স্বভাবের মানুষ একে অপরের মুখোমুখি হয়ে যায়। শুরু হয় খুনসুটি, ঝগড়া, মান-অভিমান আর একের পর এক হাস্যকর ঘটনা। মেহেরের বাচালতায় আরহামের ধৈর্যের বাঁধ ভাঙে, আর আরহামের গম্ভীর মুখ দেখে মেহেরের দুষ্টুমি যেন আরও বেড়ে যায়। দুই পরিবারের নানান কাণ্ডকারখানা, গ্রামের মানুষের কানাঘুষা, আত্মীয়স্বজনের বিয়ের তাড়া আর দুজনের অদ্ভুত সব কর্মকাণ্ডের মাঝে কখন যে ঝগড়ার আড়ালে ভালো লাগা জন্ম নেবে, তা কেউ বুঝতেও পারবে না। এ কি শুধুই ঝগড়া, নাকি ঝগড়ার আড়ালে লুকিয়ে থাকা এক অদ্ভুত ভালোবাসা? জানতে হলে পড়তে হবে— প্রেমের প্যাঁচাল।