ভোর চারটা বেজে চল্লিশ মিনিট। ধরণীতে অন্ধকার থেকে ধীরে ধীরে দিনের আলো ফুটছে। পাখিরা গাছের ঢালে বসে কিচির-মিচির স্বরে গান গাইছে। দু-তলা বিশিষ্ট বাড়ির দু-তলার এক বারান্দার পর্দা সরে গেল দু-পাশে তীব্রতর গতিতে। পর্দার বাহিরে বের হয়ে আসলো দুটো মাথা। পরক্ষণেই শুভ্র বর্ণের মুখের মেয়েটা ঢুকে গেল আবার পর্দার ভিতরে,কিন্তু শ্যাম বর্ণের মেয়েটার ভাবাবেগ হলো না। লাফিয়ে ঝাপিয়ে বের হয়ে আসলো রুম থেকে। বড় সড় বারান্দায় এসে শ্বাস টেনে নিজের ভিতর নিল। হাত দু-পাশে মেলে হেসে উঠলো উচ্চ শব্দে। হাসির শব্দে রুমে থাকা শুভ্র বর্ণের মেয়েটা ভয় পেয়ে গেল। ভয়ার্ত চোখে রুমের বাহিরে তাকাতেই বারান্দার অবস্থিত মেয়েটা হুট করে রুমে ঢুকে ভয় দেখিয়ে দিল। শুভ্র বর্ণের মেয়েটা চোখ মুখ গোল গোল করে তাকিয়ে রইলো। ভয় পাওয়ার জন্য পিছনের দিকে সরে গেল দু-পা। ঠোঁট কামড়ে গোল চোখে তাকাতেই শ্যাম বর্ণের মেয়েটা খিলখিল করে হেসে উঠলো ভয় দেখাতে পেরে।