আসসালামু আলাইকুম,, সবাই কেমন আছো আসা করি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, তো তোমাদের জন্য একটা নতুন উপন্যাস হাজির করলাম,,, যেটা হচ্ছে অভিশপ্ত ভালোবাসার দলিল। আসা করি তোমাদের কাছে অনেক ভালো লাগবে। তো একটাই আবদার করবো আমার এটা কেউ কপি করবা না প্লিজ। তো বেশি দেরি না করে শুরু করা যাক। অভিশপ্ত ভালোবাসার দলিল :----- রাত তখন প্রায় বারোটা। চারদিকে নিস্তব্ধতা, আকাশজুড়ে কালো মেঘের আনাগোনা। মির্জা বাড়ির পুরোনো ঘরটায় আজও জ্বলছে একটি মোমবাতি। ঘরের এক কোণে দাঁড়িয়ে থাকা মেয়েটির চোখে অশ্রু। তার হাতে একটি পুরোনো দলিল, যে দলিলের কয়েকটি শব্দ বদলে দিতে পারে দুটি মানুষের পুরো জীবন। — কেন এমন হলো আমাদের ভালোবাসার পরিণতি? ভালোবাসাটাই কি আমাদের অপরাধ ছিল? হঠাৎ পেছন থেকে ভেসে এলো একটি গম্ভীর কণ্ঠস্বর— — এই দলিলের গল্প তুমি জানো না, সাফা।কিছু ভালোবাসা পূর্ণতা পাওয়ার জন্য জন্মায় না। মেয়েটি পেছনে ফিরে তাকাল। দরজায় দাঁড়িয়ে থাকা মানুষটিকে দেখে তার বুকের ভেতরটা কেঁপে উঠল। সেই মানুষটাই তার ভালোবাসা, আবার সেই মানুষটাই তার জীবনের সবচেয়ে বড় অভিশাপ! কিন্তু এই অভিশাপের শুরু কোথায়, তা কি কেউ জানে?