" সুন্দরী চলেছে একা পথে। সঙ্গী হলে দোষ কী তাতে? রাগ করো না,সুন্দরী গো, রাগলে তোমায় লাগে আরো ভালো! ও সুন্দরী….” দশাধিক পুরুষালি কণ্ঠে থমকে দাঁড়াল মেয়েটি। ধুকপুকে বুক নিয়ে পাশ ফিরে চাইল। রাস্তার ফুটপাত ঘেঁষে দাঁড়িয়ে আছে একটি কড়কড়ে লাল রঙের জিপ। পাশেই আরো আট-দশটা মোটরবাইক রাখা। প্রত্যেকের চকচকে নজর এদিকেই। মেয়েটি গুটিয়ে গেল। অস্বস্তিতে চৌচির হলো ভেতরটা। তড়বড় করে হাঁটা দিতেই আচমকা লাফ দিয়ে সামনে এসে দাঁড়াল শাফিন। বুক ছ্যাৎ করে উঠল তার। পাখির মত দুইদিকে দুইহাত মেলে দিল শাফিন। একটু সামনে ঝুঁকে শুধাল, ' কোথায় যাচ্ছো, সুন্দরী?” মেয়েটি ভয়ে ভয়ে বলল, ' পপপথ ছাড়ুন প্লিজ!' “ এখনও ঠিকঠাক করে কিছু ধরলামই না,আর ছাড়ার কথা বলছো?'